• ই-পেপার

বাস্তবে অস্তিত্ব নেই, তবু সিনেমার নায়িকা!

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, ‘মেসি দেখিয়ে দিলেন’

বিনোদন প্রতিবেদক
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, ‘মেসি দেখিয়ে দিলেন’
সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দলের দারুণ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসায় ভাসেন তিনি।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

May be an image of soccer and text

পোস্টটি প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে অসংখ্য সমর্থক পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানান। অনেকেই মেসির নেতৃত্ব, দলের লড়াকু মানসিকতা এবং নাটকীয় প্রত্যাবর্তনের প্রশংসা করেন।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই জয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে উচ্ছ্বাস। আর সেই আনন্দে শামিল হয়ে পূর্ণিমার এই বার্তাও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নতুন অ্যালবামের ঘোষণা ওয়ারফেজের, প্রকাশ পেল প্রথম গান

বিনোদন প্রতিবেদক
নতুন অ্যালবামের ঘোষণা ওয়ারফেজের, প্রকাশ পেল প্রথম গান
সংগৃহীত ছবি

দীর্ঘ অপেক্ষার পর নতুন স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়েছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। এটি হবে ব্যান্ডটির অষ্টম স্টুডিও অ্যালবাম। তবে এখনই অ্যালবামের নাম প্রকাশ করা হচ্ছে না। সব গান প্রকাশের পর একসঙ্গেই জানানো হবে অ্যালবামের শিরোনাম।

নতুন অ্যালবামে মোট ১২টি গান থাকছে। এরই মধ্যে মঙ্গলবার প্রকাশ পেয়েছে প্রথম গান ‘গিরগিটি’। ৬ জুলাই লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিওচিত্র উন্মুক্ত করা হয়।

ব্যান্ড সূত্রে জানা গেছে, চলতি বছর আরো এক বা দুটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। অ্যালবামের বাকি গানগুলো ধাপে ধাপে আগামী বছর মুক্তি পাবে।

অ্যালবাম প্রকাশে সময় লাগার কারণ জানিয়ে ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘দেশে ও বিদেশে আমাদের বেশ কয়েকটি ট্যুর রয়েছে। তাই চলতি বছরের মধ্যে পুরো অ্যালবাম প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, ২০২৭ সালের মধ্যেই অ্যালবামের সব গান প্রকাশ হয়ে যাবে।’

নতুন অ্যালবামের কাজের পাশাপাশি ব্যস্ত সময় কাটাচ্ছে ওয়ারফেজ। আগামীকাল ৯ জুলাই যুক্তরাজ্য সফরে যাবে ব্যান্ডটি। সফরে লন্ডনে ১১ ও ১৯ জুলাই দুটি কনসার্টে অংশ নেবে তারা। ২৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে ব্যান্ডটির। এরপর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাবে ওয়ারফেজ।

‘কারো পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না’

বিনোদন প্রতিবেদক
‘কারো পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না’
সংগৃহীত ছবি

বিশ্বকাপ থেকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ট্রল, ব্যঙ্গ আর উল্লাসে সরব একাংশের ফুটবলপ্রেমী, তখন সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। 

আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেতা প্রতিপক্ষের পরাজয়কে বিদ্রূপ না করে সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে চঞ্চল লিখেছেন, ‘কারো পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না। সমব্যথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি। বিন্দুমাত্র উল্লাস করিনি।’

শুধু ব্রাজিলের বিদায় নয়, বর্তমান সময়ের ফুটবল তারকাদের নিয়েও নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। চঞ্চল লেখেন, ‘বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা সৌভাগ্যবান। কারণ, একই সময়ে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের একাধিক বিশ্বকাপে খেলতে দেখার সুযোগ পেয়েছেন।’

তিনি আরো বলেন, আগামী বিশ্বকাপে হয়তো এই তারকাদের অনেককেই আর মাঠে দেখা যাবে না। তবে তাদের নান্দনিক ফুটবল আজীবন স্মৃতি হয়ে থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে।

পোস্টের শেষাংশে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘আজকের খেলায় মেসির জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা।’

চঞ্চল চৌধুরীর আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। এর আগে বিশ্বকাপ চলাকালে নিজের আঁকা মেসির প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রশংসা পেয়েছিলেন তিনি। 

এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, মেসির শিল্পসুলভ ফুটবল তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির খেলা তাকে বরাবরই মুগ্ধ করে।

উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরেই নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন চঞ্চল চৌধুরী।

২০ বছর পর মিশরের মঞ্চে ফিরছেন শাকিরা

অনলাইন ডেস্ক
২০ বছর পর মিশরের মঞ্চে ফিরছেন শাকিরা
সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও মিশরের মঞ্চ কাঁপাতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে একটি জমকালো কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন কলম্বিয়ার এই সুপারস্টার। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে এই মেগা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৭ সালে সর্বশেষ একই স্থানে পারফর্ম করেছিলেন তিনি।

মিশরে আন্তর্জাতিক তারকাদের নিয়ে আসার ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে শাকিরার এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। এর আগে এই বিনোদন সংস্থাটির হাত ধরে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীরা মধ্যপ্রাচ্যে পারফর্ম করে গেছেন।

সম্প্রতি শাকিরার নতুন অ্যালবাম প্রকাশ এবং বিশ্বজুড়ে একাধিক সফল পারফরম্যান্সের পর, তার এই মিশর প্রত্যাবর্তন মূলত ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ ট্যুরেরই একটি অংশ। ৩০ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে রাজত্ব করা এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং ল্যাটিন গ্র্যামি পুরস্কার। ল্যাটিন সঙ্গীতের অন্যতম সফল এই বিশ্ব তারকা সম্প্রতি তার নতুন গান ‘দাই দাই’ প্রকাশ করেছেন, যা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক লিস্টে স্থান পেয়েছে।

মিশরে ফেরার এ ঘোষণা দিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার ভক্তদের সবাইকে অনেক ভালোবাসি।’ বিশ্বজুড়ে শাকিরার ভক্তদের জন্য ঐতিহাসিক পিরামিডের সামনে তার এই পারফরম্যান্স একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।