নেটফ্লিক্সে আজ এসেছে সুরেশ ত্রিবেণীর ডার্ক ক্রাইম-কমেডি থ্রিলার। বিধবা মা রেখা এবং তার দুই মেয়ে জয়া ও সুষমাকে নিয়ে গল্প। একটি লাশ গোপন করার চেষ্টা করতে গিয়ে তারা ভয়াবহ বিপদে পড়ে। তারা য পাড়ায় থাকে, প্রতিবেশীদের চোখ এড়িয়ে সেখানে কোনো কিছুই গোপন রাখা যায় না। এই তিনজন কি শেষ পর্যন্ত নিজেদের অপরাধের রহস্য লুকিয়ে রাখতে পারবে? অভিনয়ে মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, ধরনা দুর্গা প্রমুখ।
গানে তো তেমন ব্যবসা নেই
- এবার ঈদে ব্যস্ত সময় পার করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক প্রত্যয় খান। আলোচিত বেশির ভাগ নাটকের আবহসংগীত তাঁর। এসেছে গানও। ৭ জুন থেকে এটিএন বাংলার ধারাবাহিক নাটক ‘এই শহর এই পরিবার’-এ অভিনেতা হিসেবে পাওয়া যাবে প্রত্যয়কে। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
অন্তর্জাল
মা বেহেন

চলচ্চিত্র
চার সতীনের ঘর

অভিনয়ে আলমগীর, ববিতা, শাবনূর, দিতি, ময়ূরী। পরিচালক নারগিস আক্তার। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : বংশ রক্ষার জন্য চার বিয়ে করে খান সাহেব। কিন্তু কোনো স্ত্রীই তাকে সন্তান দিতে পারে না। সন্তান না হওয়ার জন্য নিজেকে দোষী মানতে নারাজ চার নম্বর স্ত্রী ফুলবানু। খানকে ডাক্তারের কাছে নিয়ে যায় সে। ডাক্তার জানায়, খান সাহেব নিজেই সন্তান জন্মদানে অক্ষম।
টিভি হাইলাইটস
ফোকাস অন ইউরোপ

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে লন্ডনেও। ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইহুদিবিদ্বেষ বাড়ায় সেখানে ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে। এ নিয়ে ডয়চে ভেলের আজকের ‘ফোকাস অন ইউরোপ’, দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
বিদেশফেরত

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘বিদেশফেরত’। প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জামিল হোসাইন, মুনমুন আহমেদ, সাদ্দাম মাল, মুকিত জাকারিয়া, সাদিয়া কানিজ, আরফান আহমেদ প্রমুখ।
