নেটফ্লিক্সে আজ এসেছে সুরেশ ত্রিবেণীর ডার্ক ক্রাইম-কমেডি থ্রিলার। বিধবা মা রেখা এবং তার দুই মেয়ে জয়া ও সুষমাকে নিয়ে গল্প। একটি লাশ গোপন করার চেষ্টা করতে গিয়ে তারা ভয়াবহ বিপদে পড়ে। তারা য পাড়ায় থাকে, প্রতিবেশীদের চোখ এড়িয়ে সেখানে কোনো কিছুই গোপন রাখা যায় না। এই তিনজন কি শেষ পর্যন্ত নিজেদের অপরাধের রহস্য লুকিয়ে রাখতে পারবে? অভিনয়ে মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, ধরনা দুর্গা প্রমুখ।
টিভি হাইলাইটস
ফোকাস অন ইউরোপ
অন্তর্জাল
মা বেহেন

চলচ্চিত্র
চার সতীনের ঘর

অভিনয়ে আলমগীর, ববিতা, শাবনূর, দিতি, ময়ূরী। পরিচালক নারগিস আক্তার। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : বংশ রক্ষার জন্য চার বিয়ে করে খান সাহেব। কিন্তু কোনো স্ত্রীই তাকে সন্তান দিতে পারে না। সন্তান না হওয়ার জন্য নিজেকে দোষী মানতে নারাজ চার নম্বর স্ত্রী ফুলবানু। খানকে ডাক্তারের কাছে নিয়ে যায় সে। ডাক্তার জানায়, খান সাহেব নিজেই সন্তান জন্মদানে অক্ষম।
টিভি হাইলাইটস
বিদেশফেরত

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘বিদেশফেরত’। প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জামিল হোসাইন, মুনমুন আহমেদ, সাদ্দাম মাল, মুকিত জাকারিয়া, সাদিয়া কানিজ, আরফান আহমেদ প্রমুখ।
ছবিতে সংবাদ
অপুর হাতে সোনার কলস

চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২ জুন উপহার পেলেন ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে প্রতীকী ‘স্বর্ণের কলস’। সেদিন বিশেষ অনুষ্ঠানে অপু বিশ্বাসের হাতে স্বর্ণের কলসটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অভিনেত্রী কুসুম সিকদারের সঙ্গে অপু বিশ্বাসকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন আরেক উপস্থাপিকা সামান্তা ইসলাম। স্বর্ণের কলস পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস লিখেছেন, ‘জীবনে এমন একটি দিন আসবে, এমন সম্মান আমার জন্য অপেক্ষা করে থাকবে, কোনো দিন কল্পনাও করিনি। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি স্বর্ণের কলস!’
