• ই-পেপার

‘খাল-নালা দখলের কারণে জলাবদ্ধতা’

পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

নাটোর ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার ফিরোজ হোসেনের মেয়ে। জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। এক পর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাঈম হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের লেদুরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

 

১০ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ বিএসএফের

প্রিয় দেশ ডেস্ক
১০ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ বিএসএফের

দিনাজপুর, জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিনজন করে মোট ১০ জনকে পুশ ইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে শনিবার ভোর ৪টার দিকে দুই নারীসহ তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর কঠোর নজরদারি এবং তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি তাঁদের ভারতীয় সীমান্তে পাঠিয়ে নজরদারিতে রেখেছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধে ব্যর্থ হয়েছে তারা। বিকেলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ওই তিন নারী সীমান্তের প্রায় ১৫০ গজ ভারতীয় অংশের কাঁটাতারের বেড়ার এ পাশে অবস্থান করছে। দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশ ইনচেষ্টার সময় এক নারীসহ চার জনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে করা পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের নাগরিক নয় বলে অস্বীকার করে চলে গেছে।

 

 

লটকনের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিনিধি
লটকনের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে লটকনের লোভ দেখিয়ে বৈদ্যনাথ রায় (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে ওই শিশুকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আসামি বৈদ্যনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে বৈদ্যনাথ প্রতিবেশীর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই শিশুকে লটকন খাওয়ার জন্য ডাকেন। শিশুটি তাঁর বাড়িতে গেলে মুখ চেপে তাকে ধর্ষণ করেন বৈদ্যনাথ। এমনকি তিনি শিশুকে গলায় ছুরি ধরে ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দেন।

 

সংক্ষিপ্ত

শিশুসন্তান নিয়ে সুগন্ধায় ঝাঁপ মায়ের, পরে উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
শিশুসন্তান নিয়ে সুগন্ধায় ঝাঁপ মায়ের, পরে উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে স্থানীয়দের সহযোগিতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন নদীতে নেমে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা। লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তাঁর স্বামীর সঙ্গে কলহ লেগে থাকত। কিছুদিন আগে তাঁর স্বামীকে তিনি ডিভোর্স দেন। পরে তাঁর মেয়েকে নেওয়ার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করতে থাকেন স্বামী। এ কারণে দুশ্চিন্তায় ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, কী কারণে লাকি নদীতে ঝাঁপ দিয়েছিল, তা আমার জানা নেই। আমি নিজেই এখন দুশ্চিন্তায় ভুগছি। নলছিটি থানার ওসি বলেন, মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন।