• ই-পেপার

জাতীয় বৃক্ষমেলা

স্থগিত হচ্ছে না সিলেট শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
স্থগিত হচ্ছে না সিলেট শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা

সিলেট শিক্ষা বোর্ডের আজ শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যার কারণে স্থগিত হচ্ছে না। গতকাল শুক্রবার রাতে সিলেট বিভাগের চার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর। তিনি কালের কণ্ঠকে বলেন, শনিবারের পরীক্ষা নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা আশ্বস্ত করেছেন, সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সে জন্য আপাতত পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রুটিন অনুযায়ী যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হচ্ছেএমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশ্য সিলেট শিক্ষা বোর্ডের অধীন দুই জেলায় বন্যার কারণে বিষয়টি নিয়ে বৈঠকে বসে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

 

সেন্ট মার্টিনে বিপদগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক
সেন্ট মার্টিনে বিপদগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল কোস্ট গার্ড

বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে বিপদগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণে সেন্ট মার্টিন নৌযোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছিল। গতকাল শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। সাব্বির আলম সুজন বলেন, সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন নৌযোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দ্বীপটির ১০০টি পরিবার নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে। সংকট উপলব্ধি করতে পেরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন পরিবাগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় দুর্যোগ ও সংকটকালে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

হাসপাতাল থেকে বাসায় নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক
হাসপাতাল থেকে বাসায় নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গত মঙ্গলবার (৭ জুলাই) তাঁকে ছাড়পত্র দিয়েছেন। গতকাল শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুই দিন আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর বাসায় ফেরেন নজরুল ইসলাম খান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী দুই সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা গত ২৫ জুন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ঢাকায় ফেরেন। এরপর গত ৩০ জুন তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

 

 

মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, আতঙ্ক

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিনতলা পুরনো ভবনের একাংশ ধসে পড়েছে। দুর্ঘটনার পর আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে ভবনের বাসিন্দারা। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে বিকট শব্দ হয়। ওই সময় ভবনটি একদিকে হেলে পড়ে। একই সঙ্গে ভবনটির একপাশ দিয়ে কিছু অংশ ধসে পড়ে। ভবনটির বাসিন্দারা জানায়, ভবনটিতে ১০-এর অধিক পরিবারের বসবাস। বিকট শব্দে ভবন হেলে পড়ার সময় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে সবাই ভবন থেকে বেরিয়ে আসে।