• ই-পেপার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সংবাদপত্রের স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করুন

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি ঢাকায়

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৭ জন বাংলাদেশি নাগরিক গত বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের কম্বোডিয়ায় নিয়ে সাইবার প্রতারণার কাজে জোরপূর্বক নিয়োজিত করা হয়েছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, দেশে ফেরার পর বিমানবন্দরে প্রত্যেককে জরুরি সহায়তা এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফেরত আসা ভুক্তভোগীদের একজন ঢাকার শাহিনুর রহমান (ছদ্মনাম) জানান, বৈধ প্রক্রিয়ায় ভালো চাকরির আশ্বাস দিয়ে তাঁদের কম্বোডিয়ায় পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে তাঁদের চীনা নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে বিক্রি করে দেওয়া হয়েছিল।

রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর অফিস
রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম রাকিবকে মারধর ও হয়রানির ঘটনায় এসআইসহ ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে আরএমপি। এর আগে গত বৃহস্পতিবার রাতে আরএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

কালের কণ্ঠ ডেস্ক
৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন এস এম শফিকুর আলম মনা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে প্রকৌশলী বেলায়েত হোসেনকে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. আবুল কালাম আজাদ।

এ ছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে উদবাতুল বারী আবু ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজিবকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

রেজাউল করীম

পুশ ইন করে ভারত মানবতাবিরোধী কাজ করছে

পঞ্চগড় প্রতিনিধি
পুশ ইন করে ভারত মানবতাবিরোধী কাজ করছে

পুশ ইন করে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবতাবিরোধী কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। গতকাল শুক্রবার বিকেলে দলটির পঞ্চগড় জেলা কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। রেজাউল করীম বলেন, তারা (ভারত) মানুষকে অমানুষিক নির্যাতনের পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিজিবি ও সীমান্ত এলাকার মানুষের ভূমিকার জন্য আমরা ধন্যবাদ জানাই।

ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, এটি বন্ধ করে আপনারা দুই দেশ বসতে পারেন, প্রয়োজনে জাতিসংঘেও আলোচনা হতে পারে।