আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী তৈরি করতে হবে। প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরো সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ জন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান আরো উন্নত করতে হবে এবং সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে। গতকাল শুক্রবার খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনজীবী সমিতির উন্নয়ন, বিচারক ও আইনজীবীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতিশিগগিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বর্তমানে একটি বড় বিতর্ক জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলছেন, ‘আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। আমরা বিভিন্ন স্থানে বলে আসছি জুলাই সনদের প্রতিটি দাঁড়ি, কমা, সেমিকোলন বাস্তবায়ন করব। জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট (আপত্তি) দিয়েছে, সেই বিষয়গুলো সামনে রেখেই সরকার কাজ করছে।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান নান্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান, জাহাঙ্গীর হোসেন হেলাল প্রমুখ।