যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনা হচ্ছে। আজ শনিবার সকালে তাঁর মরদেহবাহী ফ্লাইটটির দেশে পৌঁছানোর কথা।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহবাহী একটি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। গতকাল শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মায়ামিস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল থোইং এ সেখানে উপস্থিত থেকে বৃষ্টির মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়াটি তদারকি করেন। দুবাই হয়ে আজ শনিবার সকালে বৃষ্টির মরদেহবাহী ফ্লাইটটির দেশে পৌঁছানোর কথা।

বৃষ্টির মরদেহ শনাক্তের খবর ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে স্থানীয় সব আইনি প্রক্রিয়া শেষ করে। তারা দ্রুততম সময়ে তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রচেষ্টা চালিয়েছে।