সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমি বিক্রিকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্য প্রায় তিন ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে পুলিশ ও সোবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমপি কামরুল সিলেট থেকে বাড়ি আসার পথে সংঘর্ষ দেখতে পেয়ে দুই পক্ষকে নিবৃত্ত করতে গিয়ে ইটের আঘাতে আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রা কাপন গ্রামের আখলুছ মিয়া ও একই এলাকার কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পক্ষের লোকজনের মধ্যে জায়গা বিক্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। এর জেরে গতকাল বিকেল ৫টা থেকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রসহ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে নারী-পুরুষসহ অনেকেই আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, সংঘর্ষ শুরুর ঘণ্টাখানেক পর সিলেট থেকে সুনামগঞ্জে বাড়ির দিকে আসছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল। সড়ক বন্ধ করে দীর্ঘক্ষণ চলা সংঘর্ষ বন্ধ করতে তিনি সশস্ত্র উভয় পক্ষকে আহ্বান জানান। এ সময় ইটের আঘাতে তিনি সামান্য আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে সংঘর্ষ চলাকালে জাউয়া পুলিশ ফাঁড়ির পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ছাতক থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ আসে। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলা সেনা ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর কাজ করেন। প্রায় তিন ঘণ্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে টহল দিচ্ছে। সংঘর্ষ থামানোর মধ্যস্থতা করতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।