ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদযাত্রার দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার সকাল থেকেই অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই বিভিন্ন বাস কম্পানি অগ্রিম টিকিট বিক্রি করেছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে।

আজ ৯ মে শনিবার থেকে যাত্রীরা ২২ মের ঈদযাত্রার বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারবে। এ বিষয়ে শ্যামলী এনআর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী বলেন, গতকাল সকাল থেকেই ২১ মের অনলাইন ও অফলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তিনি বলেন, সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি ২৪ মে রাতের, ২৫ মে সারা দিনের এবং ২৬ মে সকালের টিকিটে। এসব রুটের বেশির ভাগ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তিনি।