সময় টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি সাংবাদিক জিতেন বড়ুয়াকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলায় জিতেন বড়ুয়া এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তদন্ত চলছে। আটকের পর তাঁকে খাগড়াছড়ি সদর থানায় নেওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাঁকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আবার থানায় নেওয়া হয়।