রাজধানীর মহাখালী এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামের আউট সোর্সিং কর্মচারী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলি তাঁর পায়ে বিদ্ধ হয়। গুলি বের করার পর তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বোন রাশেদা জানান, ঘটনার সময়ে মহাখালী পুরাতন কাঁচা বাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন রফিকুল। সে সময়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে চলে যায়। এতে একটি গুলি তাঁর বাম উরুতে বিদ্ধ হয়। তবে কী কারণে, কেন গুলি করেছে, সে ব্যাপারে কিছুই জানতে পারেননি।

রফিকুলের বাড়ি বরগুনা সদর জেলার ঘরবাড়িয়ায়। তিনি মিরপুরের ডেন্টাল হাসপাতালে আউট সোর্সিং হিসেবে কাজ করেন। থাকেন আইপিএস স্টাফ কোয়ার্টারে।