রাজধানীতে চারটি নতুন থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার খিলক্ষেতে তিন শ ফুট এলাকায় ‘পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১’-এ নতুন খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ফাঁড়িটির উদ্বোধন করেন। ডিএমপি কমিশনার পূর্বাচলে পুলিশিং শুরু হলে সেখানেও চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব বাস্তবায়ন করা হবে জানিয়ে বলেন, গত সপ্তাহে কারওয়ান বাজারে একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এর উদ্দেশ্য বিভিন্ন সমস্যা ও চাঁদাবাজি প্রতিরোধ করা।

মোহাম্মদপুরের বেড়িবাঁধের হাউজিং এলাকায় আবাসন পেলে দ্রুত একটি ক্যাম্প স্থাপন করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাড্ডা থেকে বেরাইদ অনেক দূরে হওয়ায় সেখানে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গেণ্ডারিয়া বা ওয়ারী এলাকার ঘুণ্টিঘরেও নতুন ফাঁড়ি করা হবে। এ ছাড়া মঞ্জুরীকৃত যেসব পুলিশ ফাঁড়ি রয়েছে, সেগুলো পুনর্বিন্যাস করে জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় নেওয়া হচ্ছে। খিলক্ষেত পুলিশ ফাঁড়ি সেই উদ্যোগেরই অংশ।