চরফ্যাশনে শিশু ধর্ষণের অভিযোগে সেলিম খন্দকার নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত সেলিম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা। গত ৩০ এপ্রিল ভিকটিমের বাবা অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে শশীভূষণ থানায় মামলা করেন। গতকাল রবিবার শশীভূষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি সেলিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে এ ঘটনায় মামলা করতে বাধা ও ভুক্তভোগীর পরিবারকে হুমকির অভিযোগ উঠেছে এনসিপি নেতা মঞ্জুর বিরুদ্ধে। তবে এনসিপি নেতা শাহাদাত খন্দকার মঞ্জু বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।  ভিকটিমের বাবা বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত সেলিমের ছেলে মঞ্জুকে জানানোর পর তিনি মামলা না করার জন্য বলেন। তবে মামলার পর বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য জমিজমা বিরোধের মিথ্যা অভিযোগ করছেন।’