• ই-পেপার

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৫০৪ জন বীরাঙ্গনা

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩২.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩০.৯ডিগ্রি সে.। রাজশাহী ৩৪.২ডিগ্রি সে.। রংপুর ৩২.২ডিগ্রি সে.। খুলনা ৩২.৮ডিগ্রি সে.। বরিশাল ৩২.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩১.৬ডিগ্রি সে.। সিলেট ২৯.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৮ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৬ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৭.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৫ডিগ্রি সে.। সিলেট ২৪.১ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন আইজিপি

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্ত দেশীয় সংঘটিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল রবিবার তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ও ২১ জুলাই ব্যাঙ্ককে স্ক্যাম সেন্টার কম্পাউন্ডস অ্যান্ড ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের এফবিআই এ সম্মেলনের আয়োজন করছে। এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেবেন।

 

ঢাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার রেলগেট এলাকায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন তিনি।  হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আব্দুর রহমান জানান, গতকাল রবিবার তিনি কারওয়ান বাজারের রেলগেট এলাকা দিয়ে যাওয়ার সময় দেখতে পান রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুর রহমান বলেন, লোকটি আমাকে বলে, আমাকে বাঁচান, আমাকে হাসপাতালে নিয়ে যান। আমার পেটে রড ঢুকেছে।

 

শাহজালালে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

ফলের চালানের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে প্রায় ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও ঢাকা কাস্টম হাউস। গতকাল রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ এই স্বর্ণ জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্গো ভিলেজে তল্লাশি চালানো হলে ফলের ক্যারেটের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের চালান জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।