• ই-পেপার

অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন আইজিপি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিংয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিংয়ের উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ উদ্যোগে ১৩ দিনব্যাপী ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং  (টিএল)-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রবিবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই যৌথ প্রশিক্ষণ সামরিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিকে আরো শক্তিশালী করবে।

চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, ‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারি আরো সুদৃঢ় হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ফরমেশন প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ড থেকে ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশন থেকে ৯৩ জন সদস্য অংশগ্রহণ করছেন।

 

 

যুগপৎ শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ আজ

নিজস্ব প্রতিবেদক
যুগপৎ শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ আজ

যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনে শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিকদলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেসসচিব। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩২.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩০.৯ডিগ্রি সে.। রাজশাহী ৩৪.২ডিগ্রি সে.। রংপুর ৩২.২ডিগ্রি সে.। খুলনা ৩২.৮ডিগ্রি সে.। বরিশাল ৩২.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩১.৬ডিগ্রি সে.। সিলেট ২৯.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৮ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৬ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৭.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৫ডিগ্রি সে.। সিলেট ২৪.১ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

ঢাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার রেলগেট এলাকায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন তিনি।  হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আব্দুর রহমান জানান, গতকাল রবিবার তিনি কারওয়ান বাজারের রেলগেট এলাকা দিয়ে যাওয়ার সময় দেখতে পান রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুর রহমান বলেন, লোকটি আমাকে বলে, আমাকে বাঁচান, আমাকে হাসপাতালে নিয়ে যান। আমার পেটে রড ঢুকেছে।