• ই-পেপার

গাভির এক মন্তব্যেই চড়াও হন আর্জেন্টিনার পারেদেস

ক্যান্সারের কাছ হার মেনে বিদায় নিলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি ফুটবলার

ক্রীড়া ডেস্ক
ক্যান্সারের কাছ হার মেনে বিদায় নিলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি ফুটবলার
ছবি : রয়টার্স

৭৫ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার এবং সাবেক জাতীয় কোচ কেভিন কিগান । সোমবার (২০ জুলাই) পরিবারের পক্ষ থেকে অফিশিয়াল বিবৃতির মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করে।

এ বছরের শুরুর দিকে ক্যান্সার ধরা পড়েছিল এই কিংবদন্তি ফুটবলারের। পরবর্তীতে তা চতুর্থ স্টেজে পৌঁছায়। শেষ সময়ে তিনি তাঁর স্ত্রী ও কন্যাদের সান্নিধ্যে ছিলেন। ফুটবল বিশ্বে ‘কিং কেভ’ নামে পরিচিত কিগান।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৭২ থেকে ১৯৮২ সালের মধ্যে ৬৩টি ম্যাচ খেলেন এই কিংবদন্তি। এ সময় ২১টি গোল করেন এবং ৩১টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন।

লিভারপুলের হয়ে ৩টি ইংলিশ লিগ টাইটেল, এফএ কাপ এবং ইউরোপিয়ান কাপ জেতেন সাবেক এই ইংলিশ কোচ। লিভারপুলের হয়ে একাধিক শিরোপা জেতার পর তিনি জার্মানিতে হামবুর্গের হয়ে তারকা খ্যাতি লাভ করেন।

জার্মান ক্লাব হামবুর্গের হয়ে খেলার সময় ১৯৭৮ এবং ১৯৭৯ সালে টানা দুইবার ইউরোপের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয় করেন তিনি।

পরবর্তীতে কোচ হিসেবে নিউক্যাসল ইউনাইটেডকে রেলিগেশনের হাত থেকে বাঁচিয়ে প্রিমিয়ার লিগে তুলে আনেন। ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে লিগ রানার্স-আপও হন তার অধীনে।

১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের মতো ক্লাবেও সফলভাবে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি।

সোনালি ট্রফি নিয়ে দেশে স্পেন, উৎসবে মাতল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
সোনালি ট্রফি নিয়ে দেশে স্পেন, উৎসবে মাতল মাদ্রিদ
ছবি : রয়টার্স

বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে স্প্যানিশ ফুটবল দল মাদ্রিদে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ নিশ্চিত করে রদ্রি-পেদ্রিরা। ইবেরিয়া এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে চেপে পুরো দল নিজ দেশে ফেরেন।

মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাহাস বিমানবন্দরে বিমান থেকে নামার সময় স্পেনের অধিনায়ক রদ্রি এবং কোচ লুইস দে লা ফুয়েন্তে ট্রফিটি উঁচিয়ে ধরেন।

বিমানবন্দর থেকেই খেলোয়াড়দের একনজর দেখতে এবং অভিনন্দন জানাতে হাজারো সমর্থক ভিড় জমান। পুরো এলাকা পরিণত হয় লোকে-লোকারণ্যে। 

মাদ্রিদে পৌঁছানোর পর স্প্যানিশ দল প্রথমে স্পেনের রাজপ্রাসাদে রাজা ষষ্ঠ ফিলিপ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে অফিশিয়াল দেখা করে পুরো টিম।

 

অফিশিয়াল আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় বিশেষ ছাদখোলা বাসে করে পুরো দল মাদ্রিদের রাজপথ প্রদক্ষিণ করে। উদযাপনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বিখ্যাত প্লাজা দে সিবেলেস। যেখানে প্রায় ১০ লাখের বেশি ভক্তের উপস্থিতিতে ট্রফি উৎসব উদযাপনে যোগ দেয়।
 

শিরোপা পুনরুদ্ধারের প্রতিজ্ঞা নিকো পাজের

ক্রীড়া ডেস্ক
শিরোপা পুনরুদ্ধারের প্রতিজ্ঞা নিকো পাজের

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর আর্জেন্টিনার উদীয়মান মিডফিল্ডার নিকো পাস ভক্তদের উদ্দেশে একটি  প্রতিজ্ঞাবদ্ধ বার্তা দিয়েছেন। ফাইনাল ম্যাচে বেঞ্চে থাকলেও ম্যাচ শেষে স্যোশাল প্ল্যাটফর্মে পরবর্তী বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে জয় পায় স্পেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন হতাশায় মাঠ ছাড়ছিলেন। তখন ইতালিয়ান ক্লাব কোমোর ২১ বছর বয়সী তরুণ তারকা সতীর্থ ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এগিয়ে আসেন।

ফেসবুকে দলের একটি ছবি শেয়ার করে স্পেনে জন্মগ্রহণকারী এই আর্জেন্টাইন মিডফিল্ডার লেখেন, ‌‘আজকের দিনে এই দেশ ও এই জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পেরে এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে আমি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত।’

‘যারা এই জার্সির জন্য জীবন দিতে পারে এবং প্রতি মুহূর্তে তাদের হৃদয় ও আত্মা উজাড় করে দেয়। আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে পারি। আমি প্রতিজ্ঞা করছি, এই বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমি আমার সবকিছু বিলিয়ে দেব।’

অভিনন্দন স্পেন এবং সব স্প্যানিশদের। আর্জেন্টিনা, সব সময় ভালো এবং খারাপ উভয় সময়েই পাশে আছে বলে যোগ করেন তিনি। 

আইডল মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য স্পেনের কুবারসির

ক্রীড়া ডেস্ক
আইডল মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য স্পেনের কুবারসির
বিশ্বকাপ ফাইনালে বল দখলের লড়াইয়ে মেসি ও কুবারসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপে জয়ের পর আনন্দে এক প্রতিক্রিয়ায় স্পেনের ১৯ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার পাউ কুবারসি বলেছেন, মেসির সঙ্গে মাঠ ভাগ করে নেওয়াটা ছিল এক বিশাল সৌভাগ্য।

 ফুটবলে নিজের আইডল মানা লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আবেগঘন মন্তব্যটি করেন তিনি।

কুবারসি বলেন, ‘আমার খারাপ লাগছিল, কারণ তিনি আমার আদর্শ এবং তাকে এভাবে হারতে দেখা আমার পছন্দ নয়।’