• ই-পেপার

রাখাইনে সংঘাত

মিয়ানমারের ১৬ বিজিপি সেনা পালিয়ে বাংলাদেশে

  • ► সপ্তাহজুড়ে বোমা-মর্টারের শব্দ
  • ► ১৮০ বিজিপি-সেনা সদস্য ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

৯ বছর আগে ঢাকার মধ্য বাড্ডা এলাকায় স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবীব এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডের পাশাপাশি তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তৌহিদ আফ্রিদির মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
তৌহিদ আফ্রিদির মুক্তিতে বাধা নেই

ঢাকার ওয়ারী থানায় করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর আগের দুটি মামলাসহ সব মামলায় জামিন পাওয়ায় তাঁর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে তাঁর আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিন চেয়ে শুনানি করেন।

মাইলস্টোন ট্র্যাজেডি

নিহতদের স্মরণে বিমান বাহিনীর সব মসজিদে বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
নিহতদের স্মরণে বিমান বাহিনীর সব মসজিদে বিশেষ মোনাজাত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আয়োজিত এই দোয়া ও মোনাজাতে দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বৈমানিক মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনায় আহত যাঁরা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি, তাঁদের দ্রুত আরোগ্য এবং সুস্থ, স্বাভাবিক ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যাম্পাসে গত শুক্রবার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জীবন সদস্য বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইভোরিয়ান ফুটবলার শেখ কামারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এসএইচএসএস ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। সংবাদি বিজ্ঞপ্তি

 

 

মিয়ানমারের ১৬ বিজিপি সেনা পালিয়ে বাংলাদেশে | কালের কণ্ঠ