• ই-পেপার

রিহ্যাব সভাপতি

নির্মাণসামগ্রীর ব্যয় বাড়ার আশঙ্কা

সঞ্চয়পত্রে দ্বিগুণ কর

সঞ্চয়পত্রে দ্বিগুণ কর

সম্পদশালী মানুষের সম্পদে বাড়ানো হচ্ছে না করের হার। তবে আইনের মারপ্যাঁচে গরিব-মধ্যবিত্তের টিকে থাকার সম্বল সঞ্চয়পত্রে দ্বিগুণ হারে কর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে। এতে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্রের মালিককে তাঁর সুদ আয়ের ওপর অন্তত ১০ শতাংশ হারে কর দিতে হবে। আগে একই পরিমাণ টাকার সঞ্চয়পত্র থাকলে তিনি ৫ শতাংশ হারে কর দিতেন। সেই হিসাবে তাঁকে আগের তুলনায় দ্বিগুণ হারে কর দিতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা এসেছে। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এই প্রস্তাব রাখেন।

 

টাকা আসবে কোথা থেকে

টাকা আসবে কোথা থেকে
কার্টুন : তানভীর মালেক

শ্রমবাজার খুলছে

শ্রমবাজার খুলছে

আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বাজেট অধিবেশনের বক্তৃতায়  অর্থমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। আগামীর বাজেটে প্রবাসীদের অগ্রাধিকার তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান সমপ্রসারণ ও প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে।

 

সৌরবিদ্যুৎ খাতে ছাড়

সৌরবিদ্যুৎ খাতে ছাড়

পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ করহার বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের সৌরবিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে ৫ শতাংশ কর রেয়াত সুবিধা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। এ ছাড়াও দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের বিকাশে রেয়াতি সুবিধা দেওয়ার লক্ষ্যে সৌরবিদ্যুৎ খাতসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণ আমদানির ওপর প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর শূন্য শতাংশ করার জন্য নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। এই সুবিধা ৩০ জুন, ২০৩১ সাল পর্যন্ত কার্যকর রাখার কথা বলা হয়েছে।