• ই-পেপার

ইরান ইস্যুতে থমথমে মধ্যপ্রাচ্য

  • পাকিস্তান-কাতারের কূটনৈতিক তৎপরতা জোরদার
  • ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল

বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

ক্রীড়া প্রতিবেদক
বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন
মিকেল মেরিনোর এই গোলেই বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে স্পেন। ছবি : রয়টার্স

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লস অ্যাঞ্জেলেসে আক্রমণ, পাল্টা-আক্রমণে ম্যাচ জমিয়ে তুলেছিল দুই দলই। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত স্পেন-বেলজিয়ামকে আলাদা করা যায়নি। ১-১ গোলের সমতায় খেলা এগোচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। তবে ৮৮ মিনিটে বদলি হিসেবে নেমে গোল করেন মিকেল মেরিনো। এই স্প্যানিশ ফরোয়ার্ডের গোলই শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেয়। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

পর্তুগালের বিপক্ষেও শেষ ষোলোতে বদলি হিসেবে নেমে দলের জয়সূচক গোলটি করেছিলেন মেরিনো। গত রাতে মাঠে নামার ২ মিনিটের মাথায় গোলের দেখা পান তিনি। পাউ কুবারসির শট বেলজিয়াম গোলরক্ষক লামেন্স তালুবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি শটে বল জালে জড়ান মেরিনো। এর আগে প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়। অবশ্য প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি কোনো দল। গোলের সুযোগও তৈরি হয়েছিল হাতে গোনা কয়েকটি। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের

প্রথমার্ধ বুঝি গোলশূন্যই শেষ হতে যাচ্ছে। কিন্তু সেই ধারণা বদলে যায় বাকি সময়ে। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হাইড্রেশন ব্রেকের পর ম্যাচে আসে গতি, বাড়ে আক্রমণের তীব্রতা। আর সেই রোমাঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই মিডফিল্ডার—ফাবিয়ান রুইজ ও চার্লস ডি কেটেলিয়ার। ৩০তম মিনিটে লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশে স্পেনকে এগিয়ে দেন রুইজ। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি স্প্যানিশরা। ৪১তম মিনিটে জেরেমি ডোকুর নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে সমতা ফেরান ডি কেটেলিয়ার।

এই গোল ছিল চলতি বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রতিপক্ষের প্রথম গোল। একই সঙ্গে প্রায় ৬৫০ মিনিট পর স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের জাল খুঁজে পেল প্রতিপক্ষ। বিশ্বকাপে এর আগে সর্বশেষ স্পেন গোল হজম করেছিল কাতারে ২০২২ সালে, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে। সেবার শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল স্প্যানিশরা। চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচেও স্পেনের জালের দেখা পায়নি কোনো প্রতিপক্ষ। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচে ক্লিন শিট রাখার অনন্য কীর্তি গড়ে লুইস দে লা ফুয়েন্তের দল। শেষ পর্যন্ত ধারাবাহিকতায় ছেদ পড়েছে গত রাতে লস অ্যাঞ্জেলেসে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে বেলজিয়ামের বিপক্ষে গোল হজম করে স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণ ও প্রতি-আক্রমণে দুই দলেই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল। এই সময় চোট নিয়ে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৭২ মিনিটের সময় বেরিয়ে যান তিনি। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে নিজের ২১তম ম্যাচ খেলতে নেমেছিলেন কোর্তোয়া। তবে শেষটা সুখকর হয়নি। তাঁর বদলি হিসেবে মাঠে নেমে ৮৮ মিনিটে গোল হজম করেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক লামেন্স। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। থামে বেলজিয়ামের বিশ্বকাপ যাত্রা।

উক্তি

উক্তি

অপরাধী আমাদের কাছে একজন অপরাধীই। সে দলের যত বড় নেতাই হোক না কেন, আমাদের কাছে তার পরিচয়—একজন অপরাধী।

মো. আসাদুজ্জামান, আইনমন্ত্রী

 

জাহাজ পুনর্ব্যবহার শিল্পে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জাহাজ পুনর্ব্যবহার শিল্পে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন নৌপরিবহনমন্ত্রী
শেখ রবিউল আলম

বাংলাদেশে জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে বৈঠকে শেখ রবিউল আলম প্রযুক্তি হস্তান্তর, নাবিকদের ভিসা সহজীকরণ এবং টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থার বিষয়েও গুরুত্বারোপ করেন। এ বৈঠকে বাংলাদেশের জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বন্দরভিত্তিক শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন তিনি।

বৈঠকে নৌপরিবহনমন্ত্রী আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওকেটিবি এবং অন্যান্য ট্রানজিট ও নাবিক ভিসা দ্রুত ও সহজতর করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা

কামনা করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং অবশিষ্ট ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে ওই মানদণ্ডে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত বৈশ্বিক উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন করে। যদিও বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রধান উৎস নয়, তবু পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ প্রবৃদ্ধি এবং টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

নাহিদ ইসলাম

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য
নাহিদ ইসলাম

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানানো হয়।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আজকে একটা

ইন্টারভিউয়ে আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কিভাবে আসবেন। তিনি কাদের নিয়ে আসবেন, সারেন্ডার করবেন কী করবেন না—এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নেই। ফলে এটা সরকার ঠিক করবে—তাঁকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে। সব প্রস্তুতি নিয়েই তাঁকে আনতে হবে।’

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ আরো বলেন, ‘আমি মনে করি, এটাও দেশের স্থিতিশীলতার জন্য বড় একটা উদ্যোগ হবে। এ সরকারের দ্রুত রায়টি কার্যকর করা উচিত। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে, তাহলে সেটা কারো জন্যই ভালো হবে না।’

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী আশিকিন আলম। এতে সারা দেশ থেকে আসা বিভিন্ন উদ্যোক্তারা অংশ নেন।

‘আওয়ামী লীগের বিচার সঠিক রাস্তা’ : অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পাঁয়তারা হয় আর সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে।

এনসিপির আহ্বায়ক আরো বলেন, ‘আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের মুখোমুখি করার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গেছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবল ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’

শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের ত্যাগ করে দিল্লিতে পালিয়ে গেছেন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটা দিল্লির নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাঁকে যতটুক পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কি না—এটা মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।’

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা (১০ বছরের কারাদণ্ড) নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হাসানুল হক ইনুর রায় বিচারব্যবস্থা এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকারের কোনো প্রতিক্রিয়াও আমরা পাইনি। সরকার তো একটা রাজনৈতিক দলও; সেই দলের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি।’