দীর্ঘ ২৩ বছরের উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আগ্রাসনের মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার এই উপস্থিতি শুরু হয়েছিল। মঙ্গলবার ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের মনে হয়, সেখানে আর সামরিক উপস্থিতির প্রয়োজন নেই।’ সূত্র : আল জাজিরা
আরো বাণিজ্যপথ বন্ধের হুমকি ইরানের
- মার্কিন হামলায় ইরানের সাত সেনা নিহত
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

মমতার শিবির ছাড়লেন মদন মিত্র

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়েছেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী ও ‘আস্থাভাজন’ বলে পরিচিত নেতা মদন মিত্র। গতকাল বুধবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে আসা এই বিধায়ক জানিয়েছেন, তিনি মমতার দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত নেতাদের মধ্যে ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য এরই মধ্যে শিবির বদলিয়েছেন। সূত্র : বিবিসি
দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিচার আবার শুরু

দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া পুনরায় শুরু হওয়ায় গতকাল বুধবার জেরুজালেম জেলা আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন মন্ত্রী জিভ এলকিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রয়েছে। ২০১৯ সালে এই চার্জশিট দাখিল করা হয়। ২০২০ সাল থেকে বিচার শুরু হয়। তবে নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া নেতানিয়াহুর এই বিচারপ্রক্রিয়া ২০ জুলাই পর্যন্ত চলবে। সূত্র : আনাদোলু
বাংলাদেশি বিয়ে করা নিয়ে চীনের সতর্কবার্তা

অবৈধ ম্যাচমেকিং বা দালালদের মাধ্যমে বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দূতাবাস জানায়, কোনো চীনা নাগরিক দালাল বা এজেন্সির মাধ্যমে বাংলাদেশে স্ত্রী খুঁজতে গেলে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন।
দূতাবাস জানিয়েছে, চীনা নাগরিকদের জড়িয়ে আন্তর্জাতিক বিয়ের ক্ষেত্রে প্রতারণার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চীনা পুরুষরা বিদেশি স্ত্রী পাওয়ার আশায় মোটা অঙ্কের টাকা দেওয়ার পর কনে নিখোঁজ হয়ে যান। আবার কিছু ক্ষেত্রে নারীদের অপহরণ করে জোরপূর্বক চীনা পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
এর আগে ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, পাকিস্তান ও নেপালেও এ ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছিল। চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের তথ্য মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মানবপাচার ও প্রতারণামূলক ম্যাচমেকিংয়ের সঙ্গে জড়িত এক হাজার ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
