• ই-পেপার

ব্যার্নহামই হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী

বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ

কালের কণ্ঠ ডেস্ক
বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ

চীনে ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যার মাঝেই দেশটির গুয়াংশি অঞ্চলের বাসিন্দারা এক অদ্ভুত ও চরম আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ওই এলাকায় শত শত সাপ ভেসে বেড়াচ্ছে। খামার থেকে পালিয়ে যাওয়া এসব সাপের আতঙ্কে কাটছে বাসিন্দাদের জীবন। এমনকি এরই মধ্যে সাপের কামড়ে ওই এলাকায় এক নারী নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।  গুয়াংশিতে তীব্র বন্যায় বিভিন্ন প্রজনন খামার থেকে শত শত সাপ পালিয়ে গেছে। সূত্র : ব্লুমবার্গ

 

৫৫ কোটি বছর আগের ‘ডানহাতি’ প্রাণী

কালের কণ্ঠ ডেস্ক
৫৫ কোটি বছর আগের ‘ডানহাতি’ প্রাণী

পৃথিবীতে মানুষের মতো অন্যান্য অনেক প্রাণীর মধ্যেই ডান বা বাঁদিক বেছে নেওয়ার একটি স্বাভাবিক প্রবণতা বা হ্যান্ডেডনেস রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশেষ বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটেছিল আজ থেকে প্রায় ৫৫ কোটি বছর আগে। অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত স্প্রিগিনা ফ্লাউন্ডারসি নামের একটি প্রাচীন কৃমিজাতীয় প্রাণীর জীবাশ্ম বিশ্লেষণ করে গবেষকরা এই চমকপ্রদ তথ্য পেয়েছেন। এটিই পৃথিবীর ইতিহাসে মাথা থাকা সবচেয়ে প্রাচীন প্রাণী এবং একই সঙ্গে জানা ইতিহাসের প্রথম ডানহাতি জীব। বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এডিয়াকারান যুগের এই ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীটির দেহ ছিল চ্যাপ্টা ও খণ্ডিত, যার দৈর্ঘ্য ছিল সর্বোচ্চ চার ইঞ্চি।  সূত্র : সিএনএন

 

 

 

স্পেনের ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ১৯

কালের কণ্ঠ ডেস্ক
স্পেনের ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ১৯
স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশের লস গ্যালার্দোসে দাবানলের ফলে সৃষ্ট ভয়াবহ আগুন। গতকাল তোলা। ছবি : রয়টার্স

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশের লস গ্যালার্দোসে এক ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের আশ্রয়স্থলে থাকার নির্দেশ অমান্য করে গাড়ি ও হেঁটে পালিয়ে যাওয়ার সময় গতকাল শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই ব্রিটিশ ও ফরাসি নাগরিকসহ বিদেশি পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তীব্র তাপপ্রবাাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে স্পেনে এবার স্বাভাবিক সময়ের আগেই দাবানল মৌসুম শুরু হয়েছে। এটি ২০০৫ সালের পর দেশটির সবচেয়ে ভয়াবহ দাবানল। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ও নিখোঁজদের সন্ধানে কাজ করছে। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র : সিএনএন

 

শিশুদের সঙ্গে মতবিনিময় করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ

শিশুদের সঙ্গে মতবিনিময় করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লুদনভিয়েলে শিশুদের সঙ্গে মতবিনিময় করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গতকাল তোলা। ছবি : রয়টার্স