চীনের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চলতি সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে এই বিপর্যয় সৃষ্টি হয়। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই, যখন হেনঝু শহরের লিউলান জলাধারের একটি বাঁধ ভেঙে যায়। সিনহুয়া নিউজের তথ্য মতে, এই বাঁধ ভাঙার কারণে ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। সূত্র : সিনহুয়া

