প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বরাদ্দ বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৯ হাজার ৩৪২ কোটি টাকা, যা গত ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে এক হাজার ২৭১ কোটি টাকা বেশি। গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৪৮ হাজার ৭১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের জন্য ছিল ৪৫ হাজার ২০২ কোটি টাকা। আর পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বরাদ্দ ছিল এক হাজার ৪৬৮ কোটি টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য সংশোধিত বাজেট ছিল এক হাজার ৪০১ কোটি টাকা।