মুঠোফোন দেশে মুঠোফোন উৎপাদনে বিভিন্ন পর্যায়ে ভ্যাটের হার ২ থেকে ২.৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গ্যাস সিলিন্ডার সিলিন্ডার তৈরির দুটি কাঁচামাল ইস্পাতের পাত (স্টিল শিট) ও ওয়েল্ডিংয়ের তার আমদানির করছাড় সুবিধা তুলে নেওয়া হয়েছে। কলম বলপয়েন্ট কলম উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। গাড়ি একাধিক গাড়ির ক্ষেত্রে সিসি বা কিলোওয়াটভিত্তিক পরিবেশ সারচার্জ আরোপের প্রস্তাব করেছের অর্থমন্ত্রী। থালা-বাসন প্লাস্টিকের তৈরি থালা, বাটি ও অন্যান্য পণ্যের ভ্যাট ২.৫০ শতাংশ বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। চশমা চশমার ফ্রেমের ওপর আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। রোদচশমা বা সানগ্লাসের ভ্যাট বাড়ানো হয়েছে আড়াই শতাংশ। সিগারেট সিগারেটের সব মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি একটি স্তরে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়। টিস্যু টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, কিচেন টাওয়েল ইত্যাদির ভ্যাট আড়াই শতাংশ বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। বাসমতী চাল ধনীদের চাল হিসেবে খ্যাত বাসমতী চাল আমদানিতে ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব চালের দাম বাড়তে পারে। বাইসাইকেল বাইসাইকেলের কিছু যন্ত্রাংশের আমদানি শুল্ক ৫ বাড়িয়ে ১৫% করা হয়েছে। এতে বাইসাইকেলের উৎপাদন ব্যয় বাড়বে। কাজুবাদাম দেশে বাদাম চাষকে উৎসাহিত করতে কাজুবাদাম আমদানিতে শুল্ক ১৫ থেকে বাড়িয়ে ৪৩% করার প্রস্তাব দেওয়া হয়েছে। জমি জমি নিবন্ধনে উৎস কর বাড়ছে। এতে বাড়বে জমি নিবন্ধনের খরচ। সাধারণ ইট যন্ত্রের সাহায্য ছাড়া তৈরি সাধারণ ইটে ভ্যাট (নন-রিফ্লেকটরি বিল্ডিং ব্রিকস) প্রতি হাজারে ৪৫০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।