• ই-পেপার

শেষ পর্যন্ত পরিবারই সবার আগে

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোসেফ আউন

অনলাইন ডেস্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোসেফ আউন
ছবি : রয়টার্স

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে পৌঁছেছেন। দেশটির জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, হোয়াইট হাউসের প্রবেশমুখে প্রেসিডেন্ট আউনকে স্বাগত জানান ট্রাম্প।

বৈঠকে লেবানন-ইসরায়েল সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি এবং লেবাননের সরকারের হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রেসিডেন্ট আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করেছেন।

ইরানের সঙ্গে যুদ্ধে ১০০ মার্কিন সেনা আহত : পেন্টাগন

অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধে ১০০ মার্কিন সেনা আহত : পেন্টাগন
সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এ তথ্য নিশ্চিত করেন।

দ্য গার্ডিয়ান ও সিএনএনের খবরে বলা হয়, পেন্টাগনের মার্কিন সেনা আহত হওয়ার তথ্য গোপন করার অভিযোগ অস্বীকার করে শন পার্নেল বলেন, ‘আহতদের সিংহভাগই কেবল সামান্য আঘাত পেয়েছেন এবং ৯৬ শতাংশ ইতিমধ্যে কাজে ফিরেছেন।’ নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের জবাবে পার্নেল এ কথা বলেন।

ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সেনাদের আহত হওয়ার পরিসংখ্যান জানানোর পাশাপাশি জর্ডানে ইরানি হামলায় আরো দুজন মার্কিন সেনা নিহতের খবরও জানিয়েছে পেন্টাগন। ১৯ জুলাই জয়েন্ট বেস অ্যান্ড্রজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে নিহত ওই দুই সেনার বিষয়ে কথা বলেন।

এদিকে কুয়েত, বাহরাইন এবং জর্ডান হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে বলে জানিয়েছে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলের বিভিন্ন স্থাপনায় বিপুলসংখ্যক মার্কিন সেনা আহত হওয়ায় ইরানের প্রতিশোধমূলক হামলাগুলো আরো বেশি তদন্তের আওতায় আসবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনাসহ মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এদিকে, হরমুজ প্রণালিতে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর ফলে এর নাবিকরা জাহাজটি ছেড়ে একটি লাইফবোটে পালাতে বাধ্য হয়।

লোহিত সাগরে বন্ধ হচ্ছে সৌদির নৌবাণিজ্য

অনলাইন ডেস্ক
লোহিত সাগরে বন্ধ হচ্ছে সৌদির নৌবাণিজ্য
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক নৌ অবরোধ কার্যকর করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হওয়া এই প্রণালি দিয়ে এবার সংশ্লিষ্ট কোনো জাহাজ চলাচলে কঠোর হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেছে গোষ্ঠীটি।

এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের ‘অন্যায়ভাবে’ অবরোধ এবং গত সপ্তাহে সৌদি আরব ও হুথিদের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার পর এ ঘোষণা আসে।

ঘোষিত এই নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানগুলোর কাছে একটি বার্তা পাঠিয়েছে হুথিদের সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি)। সেখানে সৌদি বন্দরে পণ্য ওঠানো-নামানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২০ জুলাই পাঠানো ওই বার্তায় বলা হয়, ‘সৌদি আরবের কোনো বন্দরে বা সেখান থেকে কোনো জাহাজ পণ্য লোড বা আনলোড করতে পারবে না।’

আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানগুলোর সব কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা ও যথাযথ যাচাই-বাছাই করার বিষয়ে সতর্ক করে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। একই সঙ্গে হুথিদের সামরিক সক্ষমতার আওতায় যেকোনো স্থানে সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।’

1

এ বিষয়ে এক হুথি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইয়েমেনের ওপর এক দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবের ‘অন্যায়ভাবে অবরোধের’ জবাবে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি সৌদি জাহাজের জন্য বন্ধ করে দেওয়া হবে।

জবাবে সৌদি আরব জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্যিক পণ্য পরিবহন হয়। অন্যদিকে জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক মুইউ জু রয়টার্সকে জানান, বর্তমানে সৌদি আরবের মোট তেল উৎপাদনের প্রায় ৯০ শতাংশ লোহিত সাগরপথের এই প্রণালি দিয়ে পরিবহন করা হচ্ছে।

এদিকে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মঙ্গলবার ভোরে একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। হামলার পর জাহাজটির নাবিকরা সেটি ত্যাগ করতে বাধ্য হন।

টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালালেও এখনো হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ শিথিল করেনি তেহরান। একই সময়ে ইরানের প্রেসিডেন্ট দেশটি ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ ফিরে যাওয়ার কথা উল্লেখ করেছেন।

বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে হুথিদের নতুন হুমকি কার্যকর হলে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। তাদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

অনলাইন ডেস্ক
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরো কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের জবাবদিহি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে।

এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। 

অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের ওপর চাপ বাড়াতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে মিছিলের এক দিন পর মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস। দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী এই কর্মসূচিতে নেতৃত্ব দেন।

সূত্রের বরাতে সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সারা রাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ তাকে (রাহুল গান্ধী), প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ অন্য নেতাদের সেখান থেকে আটক করে।

পুলিশি অভিযানের সময় রাহুল গান্ধী রাস্তার ওপর বসে বিক্ষোভ চালিয়ে যান এবং তিনি বিক্ষোভস্থল থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। পরে অন্তত ১০ জন পুলিশ সদস্য তাকে জোর করে আটক করে নিয়ে যায়। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।

বিক্ষোভ ছত্রভঙ্গ করার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাহুল গান্ধী দেশবাসীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর আক্রমণ মানে ভারতের প্রতিটি পরিবারের ওপর আক্রমণ।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি মনে করেন, তিনি কোনো জবাবদিহি ছাড়াই পার পেয়ে যাবেন। কিন্তু এবার তা হবে না। যারা মনে করেন শিক্ষার্থীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচিতে যোগ দিন।’