• ই-পেপার

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণস্থলে মার্কিন হামলা

মার্কিন ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ দিল লিবিয়া

অনলাইন ডেস্ক
মার্কিন ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ দিল লিবিয়া

মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে চীনের আন্ত সীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থায় (সিআইপিএস) যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া। এ লক্ষ্যে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের (সিআইপিএস) সঙ্গে সংযুক্ত করতে সম্মত হয়েছে দুই দেশ। খবর আনাদুলু এজেন্সি

বিবৃতিতে বলা হয়, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে নতুন কৌশলগত অংশীদারির সূচনা এবং লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআইপিএসের সঙ্গে যুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তর আরো সহজ ও দ্রুত হবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন সরাসরি সম্পন্ন করা যায়। ফলে মার্কিন ডলার বা মধ্যবর্তী ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে।

এ ছাড়া দুই দেশ বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। প্রাথমিকভাবে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করা হবে, যা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করবে। এ ছাড়া চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগও তৈরি হবে বলে জানিয়েছে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

দুই পক্ষ শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি ব্যাংকিং প্রতিনিধিদল বেইজিং সফরের বিষয়েও সম্মত হয়েছে। সফরে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা অংশ নেবেন এবং চীনা ব্যাংকগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্ট ও সরাসরি আর্থিক লেনদেন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।

লেবানন-ইসরায়েল কাঠামো নিয়ে রুবিও-আউনের বৈঠক, কী কথা হলো

অনলাইন ডেস্ক
লেবানন-ইসরায়েল কাঠামো নিয়ে রুবিও-আউনের বৈঠক, কী কথা হলো
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র সফরকালে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের সমর্থিত ত্রিপক্ষীয় (ট্রিল্যাটারাল) কাঠামো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে।

পরে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, রুবিও লেবাননের সরকারের ‘সাহসিকতা’ এবং দেশটির সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা ও হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় এই কাঠামো বাস্তবায়নে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়। পাশাপাশি লেবাননের শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং দেশটির জনগণের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রুবিও।

এর আগে চলতি সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রেসিডেন্ট জোসেফ আউন। প্রায় ২০ বছরের মধ্যে তিনিই প্রথম লেবাননের রাষ্ট্রপ্রধান হিসেবে হোয়াইট হাউস সফর করছেন। 

আগামী মঙ্গলবারের এই বৈঠকে আউন ও ট্রাম্পের প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে।

কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা

অনলাইন ডেস্ক
কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা
ছবি : রয়টার্স

ইবোলার বিস্তার ঠেকাতে কানাডায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায়, গত ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) সফর করেছেন—এমন কোনো বিদেশি নাগরিককে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এক বিবৃতিতে কানাডার জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন এই ব্যবস্থা সোমবার (২০ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট থেকে কার্যকর হবে।

কর্তৃপক্ষ বলেছে, ইবোলার সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এটি একটি অস্থায়ী সতর্কতামূলক পদক্ষেপ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

কোথায় আছেন মোজতবা খামেনি?

অনলাইন ডেস্ক
কোথায় আছেন মোজতবা খামেনি?
ছবি : রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিজ দেশে নেই বলে দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো জায়গার নাম বা প্রমাণ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল বলছে, ইসরায়েলি একটি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাথ। 

চলমান সংঘাত নিয়ে ইসরায়েলি সূত্রটি আল হাদাথকে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়ও, তার পরও যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল যেন ইরানে কোনো পাল্টা হামলা না চালায়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তার পরিবারের অনেকে নিহত হন। সেইদিন অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর আহত হন মোজতবা। এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে তিনি কেবল লিখিত বিবৃতি দিচ্ছেন, জনসমক্ষে আসেননি বা এখন পর্যন্ত তার বর্তমান কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এমনকি বাবা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায় ও জানাজাতেও মোজতবাকে দেখা যায়নি। 

যদিও ওই হামলার পর গত মার্চ মাসে কিছু পশ্চিমা ও কুয়েতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় গুরুতর আহত অবস্থায় মোজতবাকে চিকিৎসার জন্য গোপনে রাশিয়ায় নেয়া হয়েছে। সেখানে মস্কোতে তার চিকিসৎসা চলছে। তবে পরবর্তীতে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর অস্বীকার করা হয়েছে।