• ই-পেপার

ভারতের সঙ্গে বিরোধ মেটাতে তৃতীয় পক্ষের দরকার নেই :  নেপালের পররাষ্ট্রমন্ত্রী

মবের হামলার শিকার গ্রেপ্তারকৃত টিএমসি কাউন্সিলর

অনলাইন ডেস্ক
মবের হামলার শিকার গ্রেপ্তারকৃত টিএমসি কাউন্সিলর

চাঁদাবাজিসহ বেশম কয়েকটি অভিযোগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (কেএমসি) তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় মবের ডিম হামলার শিকার হন তারা।

গত শনিবার স্থানীয় আইনজীবী পরমিতা দের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। 

রবিবার (৭ জুন) গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দক্ষিণ-পূর্ব কলকাতার রাস্তায় বিক্ষোভ করে স্থানীয়রা। এ সময় থানার বাইরে বাসিন্দারা জড়ো হন।

মধ্যপ্রাচ্য সংঘাত

যুদ্ধবিরতিতে যেমন আছেন মার্কিন সেনারা

অনলাইন ডেস্ক
যুদ্ধবিরতিতে যেমন আছেন মার্কিন সেনারা
রয়টার্স ছবি

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান শুরুর প্রায় ১৪ সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধও নয়, আবার পুরোপুরি শান্তিও নয়।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা নিয়মিত উত্তেজনার মধ্যে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পরও দায়িত্বে ফিরেছেন।

একই সময়ে পেন্টাগন ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ পুনর্গঠনের চেষ্টা করছে। আর দীর্ঘায়িত মোতায়েনের কারণে সেনা সদস্যদের পরিবারও মানসিক চাপে রয়েছে।

শুক্রবার ইরান বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে। যদিও ট্রাম্প এপ্রিল মাসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, তবু সংঘাত কার্যত অচলাবস্থায় রয়ে গেছে।

ইরান এখনো হরমুজ প্রণালিতে নৌ চলাচলে সীমাবদ্ধতা বজায় রেখেছে এবং শান্তি আলোচনা ব্যর্থ হলে পুনরায় বড় ধরনের বিমান হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

সর্বোচ্চ প্রস্তুতিতে সেনারা

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে সর্বক্ষণ যুদ্ধ প্রস্তুত অবস্থায় থাকতে হচ্ছে। ঘাঁটিগুলোতে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে ড্রোন ও স্যাটেলাইট থেকে পাওয়া গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সব সময় ‘লেভেল-১০’ সতর্কতায় থাকা এবং মুহূর্তের নোটিশে অভিযানে প্রস্তুত থাকা অত্যন্ত চাপের ও কঠিন দায়িত্ব।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জোসেফ ভোটেলও বর্তমান পরিস্থিতিকে ‘খুবই বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন। তার মতে, যুদ্ধবিরতির মধ্যেও সেনাদের সর্বোচ্চ প্রস্তুত রাখা নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ।

আহত সেনাদের নতুন বাস্তবতা

যুদ্ধে আহত সেনাদের জন্য এই দীর্ঘমেয়াদি সংকট আরও কঠিন হয়ে উঠেছে। মার্কিন আর্মি রিজার্ভের সার্জেন্ট কোরি হিকস ইরানি ড্রোন হামলায় গুরুতর আহত হন। হামলায় তার শরীরে শার্পনেল বা বিস্ফোরক দ্রব্য ঢুকে একটি ধমনি ছিড়ে যায় এবং চোয়াল ভেঙে যায়। পাশাপাশি তিনি মস্তিষ্কে গুরুতর আঘাত পান।

৩৭ বছর বয়সী প্রথম শ্রেণীর এই আর্মি বলেন, ‘ড্রোনটি দ্রুতগতিতে আসা ছোট বিমানের মতো শব্দ করছিল। এরপর সেটি ভবনে আঘাত করে বিস্ফোরিত হয়। আমি শুধু আগুনের বড় গোলা, প্রচণ্ড চাপ ও তাপ অনুভব করেছিলাম, তারপর আর কিছু মনে নেই।’

মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৪০০ মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের অনেকেই মস্তিষ্কে আঘাত পেয়েছেন। আহতদের ৯০ শতাংশেরও বেশি ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। এ পর্যন্ত সংঘাতে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

পরিবারের উদ্বেগ

দীর্ঘায়িত সংঘাত সেনাসদস্যদের পরিবারের ওপরও প্রভাব ফেলছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইয়াদিরা দেসাঁর ছেলে মার্কিন আর্মি রিজার্ভে কর্মরত। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির মধ্যেও কী কী ঘটছে তা না জানি না।’ ফলে স্বজনদের অবস্তান সম্পর্কে না জানার কারণে পরিবারগুলো উদ্বেগে থাকে।

তিনি বলেন, ‘আমি প্রতিদিন ছেলেকে একটি বার্তা পাঠাই—সুপ্রভাত, বাবা। আমি তোমাকে ভালোবাসি। মাঝে মাঝে সে উত্তর দেয়, আমিও তোমাকে ভালোবাসি মা অথবা তোমাকে মিস করছি।

দেসাঁর দাবি, তার ছেলে কয়েকবার ইরানি ড্রোন হামলার মুখোমুখি হয়েছেন এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ তার আশপাশে পড়ে।

দীর্ঘমেয়াদি চাপের আশঙ্কা

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চললেও বিশ্লেষকদের ধারণা, যেকোনো সম্ভাব্য সমঝোতা কেবল যুদ্ধবিরতি দীর্ঘায়িত করবে। ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

এদিকে দীর্ঘ সংঘাতের কারণে মার্কিন সামরিক সরঞ্জামের ওপরও চাপ বাড়ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকো বলেন, ‘যুদ্ধ শুধু অস্ত্রভাণ্ডারই ক্ষয় করে না, এটি মানুষ ও সামরিক সরঞ্জামের ওপরও দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করে।’

গুরুতর আহত হওয়ার স্মৃতি এখনো তাড়া করে ফেরে কোরি হিকসকে। কুয়েতে যে হামলায় তিনি আহত হয়েছিলেন, সেখানে তার ৬ সহযোদ্ধা নিহত হন। তাদের একজন ছিলেন ৩৯ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল আমর।

হিকস বলেন, ‘ড্রোনটি আঘাত হানার মুহূর্তে আমি সার্জেন্ট আমরের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমার থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিলেন। এই স্মৃতি আমাকে সারা জীবন বহন করতে হবে।’

লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত, ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৬

অনলাইন ডেস্ক
লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত, ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৬

লেবাননের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এদিকে মধ্য ইসরায়েলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি নামে পরিচিত দাহিয়েহ এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী কাটজ একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি ভূখণ্ডের দিকে হিজবুল্লাহর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

যুদ্ধবিরতিতে শান্তি আলোচনার মাঝে লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে, বৈরুতে হামলা গ্রহণযোগ্য হবে না।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়েছে কিনা তারা বরতে পারেনি।

অন্যদিকে ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, রবিবার (৭ জুন) বন্দুকধারীর হামলায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। আহতদের দুটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংস্থাটি আরো জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে,হামলার পর ব্যাপক তল্লাশির ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে হত্যা করেছে। সন্দেহভাজন বন্দুকধারী নিকটবর্তী ইসরায়েলি শহর তাইবের বাসিন্দা । ইসরায়েলি নাগরিকত্বপ্রাপ্ত একজন ফিলিস্তিনি।

গাজায় পুলিশ ফাঁড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক
গাজায় পুলিশ ফাঁড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৫
সংগৃহীত ছবি

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বহিনী। আল-মাওয়াসি এলাকায় ওই ফাঁড়িতে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা বলছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া পুলিশ ফাঁড়িটি অত্যন্ত জনবহুল একটি এলাকায় অবস্থিত। যেখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি তাঁবুতে আশ্রয় নিয়ে বসবাস করছে। চারপাশের সড়ক ও অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় এলাকাটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে পরিণত হয়েছে।

হামলার সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে এমন কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে যারা ঘটনাক্রমে ওই এলাকায় অবস্থান করছিল।

এ ছাড়া হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছে। তাদের খান ইউনিসের কুয়েতি হাসপাতাল এবং নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।