• ই-পেপার

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইয়েমেনে অভিযান চালানো হবে: সৌদি

টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
ছবি : বিসিসিআই

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে ৩৫ রানে হেরে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। ১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৫৭ রান করতে সক্ষম হয়। গত মাসে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার প্রথম সিরিজ জয় এটি।

রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। প্রথম ওভারে প্রথম বলেই ওপেনার ব্রায়ান বেনেটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। 

সফরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে পেসার যশ ঠাকুর চতুর্থ ওভারেই ডিয়ন মায়ার্স ও সিকান্দার রাজাকে আউট করে পরপর দুটি উইকেট তুলে নেন। মায়ার্স ১৫ বলে ১৯ রান করেন, অপরদিকে রাজা রানের খাতায় পারেননি।

প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে রায়ান বার্ল ও বেন কারান চতুর্থ উইকেটে ৩১ রান যোগ করে।  কারানকে আউট করে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। ২০ রান করেন কারান।

এরপর বার্ল ওয়েসলি মাধেভেরের (২৫ বলে ২৮ রান) সঙ্গে পঞ্চম উইকেটে ৬০ রান যোগ করেন। ১৬তম  মাধেভেরকে ফিরিয়ে জুুটি ভাঙ্গেন মায়াঙ্কা। দলীয় সংগ্রহ ১৮তম ওভারে ১৩৪ রান। তখন জয় শুধু সময়ের ব্যাপার ভারতের। 

শেষ ওভারে ব্র্যাড ইভান্সকে আউট করে ম্যাচে তিনটি উইকেট তুলে নেয় মায়াঙ্কা। শেভরনসের হয়ে একাই লড়াই করেন রায়ান বার্ল। যিনি পাঁচ বাউন্ডারিতে ​ ৪৩ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক
পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি
ছবি : রয়টার্স

প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের পর এবার পরীক্ষাব্যবস্থায় সংস্কারে নতুন পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বখ্যাত ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। সেখানে মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যারা পরীক্ষায় অনিয়ম করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা বর্তমানে কারাগারে রয়েছে।

আমরা ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছি উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে কঠোর আইনি বিধান সংযোজন করে নতুন আইন প্রণয়নের দিকেও এগোচ্ছি। তবে ভবিষ্যতের দিকেও নজর দিতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর।

প্রধানমন্ত্রী জানান, নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সুপারিশ করবে এবং ভবিষ্যতের পরীক্ষাগুলোর স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কাজ করবে।

এদিকে ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা ৩৭ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, কেন্দ্র সরকার তাদের উত্থাপিত প্রধান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে তারা কর্মসূচি স্থগিত করেছে।

নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং সরকারের পক্ষ থেকে বাকি দাবিগুলোও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সরকার নিট পরীক্ষার্থীদের মধ্যে আত্মহত্যাকারীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারে সম্মত হয়েছে।

সিজেপি জানিয়েছে, তারা শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছে। চার সপ্তাহ পর এ বিষয়ে সরকারের সঙ্গে আরেক দফা বৈঠক হবে। 

সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, তাদের মূল দাবিগুলো নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। তাই আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

হরমুজে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
হরমুজে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
সংগৃহীত ছবি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনে ধাক্কা খায় বলে জানায় তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার পর ট্যাংকারটি একটি নৌমাইনে ধাক্কা খাওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে। তবে এই ঘটনা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। 

এর আগে ইরান বারবার সতর্ক করেছিল—জাহাজগুলো যদি ইরানের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়, তবে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে।

এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রুট দিয়ে চলাচলে বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছিল।

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তার এক সহযোগী নিহত হয়েছেন।

দেইর আল-বালাহ শহরে রবিবার চালানো ওই হামলায় তারা নিহত হন। নিহতরা হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল ওয়ায়েল আল-লেদাওয়ি এবং তার সহযোগী মেজর রামেজ আবু জারাইক।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সেখানকার চিকিৎসাকর্মী ও হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় তারা একটি গাড়িতে করে দেইর আল-বালাহ দিয়ে যাচ্ছিলেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের একজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

গত কয়েক মাসে ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর বহু সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, তাদের অনেকেই হামাসের সশস্ত্র শাখার সদস্য ছিলেন এবং গাজায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিলেন।

অন্যদিকে হামাসের দাবি, পুলিশ বাহিনী ও তাদের স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার উদ্দেশ্য গাজায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা। একই সঙ্গে এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইয়েমেনে অভিযান চালানো হবে: সৌদি | কালের কণ্ঠ