• ই-পেপার

সংক্রমণের কারণে নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়েছে

ইসরায়েলি কারাগারে নিপীড়নের ভয়াবহ তথ্য জানালেন জার্মান অধিকারকর্মী

অনলাইন ডেস্ক
ইসরায়েলি কারাগারে নিপীড়নের ভয়াবহ তথ্য জানালেন জার্মান অধিকারকর্মী
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ত্রাণবাহী নৌবহরের (ফ্লোটিলা) সদস্য ও ফিলিস্তিনপন্থি জার্মান অধিকারকর্মী অ্যানা লিডকে। আন্তর্জাতিক জলসীমা থেকে আটকের পর ইসরায়েলি কারাগারে থাকার সময় তিনি ভয়াবহ যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আশার পর তিনি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে একটি ফৌজদারি অভিযোগও দায়ের করেছেন।

লিডকের বিভিন্ন সাক্ষাৎকার ও ইসরায়েলে করা একটি ফৌজদারি অভিযোগ থেকে জানা গেছে, বন্দিশালায় তৃতীয়বারের মতো বেআইনিভাবে শরীর তল্লাশির সময় কারারক্ষীরা তাকে জোর করে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেন। চিৎকার বন্ধ করতে তারা লিডকের মুখ চেপে ধরেন এবং তাকে ধর্ষণ করেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে লিডকে বলেন, নির্যাতনের সময় তিনি পুরুষ রক্ষীদের হাসির শব্দ শুনেছিলেন।

তার ধারণা, পুরুষ রক্ষীরা তার ওপর চলা এ নির্যাতন দেখছিলেন এবং সম্ভবত ভিডিও ধারণ করছিলেন। কারাগারের বারান্দা থেকে আংশিক টানা একটি পর্দা দিয়ে জায়গাটি আলাদা করা ছিল। পর্দাটি খোলাই রেখেছিলেন ইসরায়েলি কারারক্ষীরা।

২৫ বছর বয়সী লিডকে গত বছরের শরতে ইউরোপ থেকে গাজাগামী মানবিক সহায়তাবাহী নৌবহরে (ফ্লোটিলা) যোগ দেন। ৮ অক্টোবর আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের নৌকাটি আটক করে ইসরায়েলি বাহিনী। এরপর তাকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ৫ দিন আটক রাখা হয়।

ইসরায়েলি কারাগারে ফ্লোটিলার কর্মীদের ওপর ধর্ষণসহ বিভিন্ন নির্যাতন ও সহিংসতা চালানো হয়েছে। এর কারণ হিসেবে ভুক্তভোগী ওই নরী বলেন, ‘এটি স্পষ্ট যে তারা আমাদের মনোবল ভেঙে দিতে চায় এবং আমাদের চুপ করাতে চায়। তারা আমাদের এমন এক ট্রমার মধ্যে ফেলতে চায়, যাতে আমরা আর কখনো ফিলিস্তিন নিয়ে কথা না বলি।’

কিন্তু গত ডিসেম্বরে তিনি প্রথম ফ্লোটিলা কর্মী হিসেবে ইসরায়েলি হেফাজতে ধর্ষণের শিকার হওয়ার কথা প্রকাশ্যে বলেন। একই সঙ্গে আরও এক ডজনের বেশি কর্মী যৌন নিপীড়নের অভিযোগ করেছেন, যাদের বেশির ভাগই নাম প্রকাশ করেননি।

লিডকের অভিযোগগুলো তদন্ত করার জন্য কর্তৃপক্ষের কাছে একটি মামলা দায়ের করেছেন তার আইনজীবীরা। ইসরায়েলি আইন অনুযায়ী, সম্মতি ছাড়া যেকোনো ধরনের যৌন নিপীড়নকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আইনি লড়াই শুরু করার পর দেয়া প্রথম সাক্ষাৎকারে লিডকে বলেন, ‘আমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমরা চুপ থাকলে তারা অন্য কারও সঙ্গেও একই কাজ করবে।’

অভিযোগপত্রটি ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল, ইসরায়েল কারা কর্তৃপক্ষের আইনি উপদেষ্টা, কারারক্ষী তদন্ত বিভাগ (ইয়াহাস) এবং গিভন কারাগারের কমান্ডারের কাছে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে লিডকের আইনজীবী মুনা হাদ্দাদ বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইসরায়েলে বন্দি নির্যাতনের ক্ষেত্রে যে ‘বিচারহীনতার সংস্কৃতি’ রয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করা।

ইসরায়েলে কর্মরত ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ‘আদালাহ’-এর আইনজীবী হাদ্দাদ বলেন, ‘অ্যানা লিডকে ন্যায়বিচার চান। অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে তিনি সব পথ ব্যবহার করতে চান। আমরা জনসচেতনতা বাড়াতে এবং তদন্তের দাবিতে ইসরায়েলি ব্যবস্থা কীভাবে সাড়া দেয় তা পর্যবেক্ষণ করতে চাই।’

ফিলিস্তিনিদের ওপর চলমান নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রায় তিন বছর ধরে ফিলিস্তিনি বন্দিদের ওপর ক্রমাগতভাবে যৌন সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধ চালানো হচ্ছে। এখন আমরা এর মাত্রা আরও বাড়তে দেখছি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো বিদেশি নাগরিকদের ওপরও একই আচরণ করছে ইসরায়েল।’

লিডকে বলেন, ‘আমি মনে করি না, মুখ খুললেই কারাগারে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তবে একজন রাজনৈতিক সচেতন নারী হিসেবে আমি এ বিষয়ে কথা বলা দায়িত্ব মনে করি।’

এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই উল্লেখ তিনি আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, ফিলিস্তিনি বন্দিরা যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন, আমার ওপর হওয়া নির্যাতন তার চেয়ে অনেক কম।’

ইরানের হুমকির পর নড়েচড়ে বসেছে উপসাগরীয় দেশগুলো

অনলাইন ডেস্ক
ইরানের হুমকির পর নড়েচড়ে বসেছে উপসাগরীয় দেশগুলো
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান অনিশ্চয়তা ও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে। এই সিদ্ধান্তের কিছু সময় আগে ইরানের সশস্ত্র বাহিনীর সতর্ক করেছে, ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে এই অঞ্চলের অবশিষ্ট সমস্ত অবকাঠামো নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল সেন্ট্রাল কমান্ড খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন,  ‘নির্বোধ শত্রুর জেনে রাখা উচিত, আমাদের জন্য এই মহাকাব্যিক মুহূর্তটি এড়িয়ে যাওয়ার মুহূর্ত নয়। ইরানের বিরুদ্ধে কোনো হামলার জবাব সমান মাত্রায় হবে না, বরং আরো শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হবে।’

হরমুজ প্রণালিকে ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন উল্লেখ করে তিনি বলেন, ‘যদি ফাঁপা ও অন্তঃসারশূন্য মার্কিন প্রেসিডেন্টের ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সাম্প্রতিক হুমকি কার্যকর করা হয়, তাহলে ইরানের সংযমের কারণে যা কিছু অবশিষ্ট আছে (উপসাগরীয় অঞ্চলের সমস্ত অবকাঠামো) তা ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতে এমনভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে যে তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। এমনকি মনে হবে, যেন এগুলোর কোনো অস্তিত্বই ছিল না।’

যুলফাগারি আরো সতর্ক করে বলেন, ‘অপরাধী আমেরিকা এই অঞ্চলে তার আইনশৃঙ্খলাহীনতা ও অস্থিতিশীলতা অব্যাহত রেখেছে। কোনো অবস্থাতেই ইরান একটি বিদেশি ও বহিঃআঞ্চলিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেবে না।’

কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরা বলছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো বিমান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী, সামরিক প্রস্তুতি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা আরো কঠোর করেছে।

নিরাপত্তা জোরদার করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে তেল ও গ্যাস স্থাপনা, বিমানবন্দর এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট।

এদিকে বাহরাইন জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পাশাপাশি বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশও একই ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে।

তবে বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী বা আরো বিস্তৃত সংঘাত শুরু হলে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই দীর্ঘ সময় কার্যকরভাবে সব হামলা ঠেকিয়ে রাখতে পারবে না। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বিশ্ব অর্থনীতিকেও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। এই কারণেই উপসাগরীয় দেশগুলো সংঘাতে জড়িত সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে যুদ্ধের অবসান এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে সব কিছু করুন, সরকারকে হাইকোর্টের নির্দেশ

কালের কণ্ঠ ডেস্ক
সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে সব কিছু করুন, সরকারকে হাইকোর্টের নির্দেশ
ছবি : রয়টার্স

লাদাখের অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে প্রয়োজনীয় সব রকমের চিকিৎসাসংক্রান্ত পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ১৯ দিন ধরে দিল্লির যন্তর-মন্তরে আমরণ অনশন করছেন সোনম।

বুধবার করা একটি আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে দেওয়া আদেশে আদালত বলেন, ‘সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে প্রয়োজনীয় সব রকমের চিকিৎসা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমরা মনে করি যে কোনো নাগরিকের জীবনই মূল্যবান এবং সেটি বাঁচানোর জন্য কর্তৃপক্ষের সব রকমের প্রচেষ্টা করা উচিত।’

আদালতে দেওয়া আবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সী এই সমাজকর্মী যদি অনশন না ভাঙেন, তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মারা যেতে পারেন। আবেদনে সরকারের বিরুদ্ধে এই পরিস্থিতির প্রতি ‘সবচেয়ে কম চিন্তিত এবং অনুভূতিহীন’ থাকার অভিযোগ আনা হয়।

অনশনের পর থেকে তার ওজন সাড়ে ৮ কেজি কমে গেছে। ব্লাড প্রেসার ও ব্লাড সুগারও কমে গেছে। বুধবারের আবেদনে বলা হয়, ‘সহজ কাজটি হলো তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া এবং তরল আকারে হলেও মানবদেহের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, ভিটামিন ও খনিজ পদার্থ জোরপূর্বক খাওয়ানো।’

আবেদনে আরো যুক্তি দেওয়া হয়, ‘জনসমক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকদের একটি মৌলিক, গণতান্ত্রিক অধিকার হলেও ওয়াংচুক মারা গেলে তা দেশ তথা সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত লজ্জার বিষয় হবে।’

শুনানি চলাকালে আদালত সরকার পক্ষের কাছে জানতে চায়, কেন ওয়াংচুকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য কোনো তদারকি নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তবে চিকিৎসকরা সবসময় সরকারি প্রতিষ্ঠানের ছিলেন না। কখনো কখনো বেসরকারি চিকিৎসকরাও থাকেন।’

জবাবে আদালত বলেন, ‘আমরা চাই এই ব্যক্তি যেন সরকারি চিকিৎসকদের কাছ থেকে নিয়মিত এবং প্রতিদিনের মেডিক্যাল চেকআপ পান এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আর যদি কোনো ওষুধের প্রয়োজন হয়, তবে দয়া করে হস্তক্ষেপ করুন। প্রতিটি জীবনই মূল্যবান!’

আদালতের এই আদেশের কয়েক ঘণ্টা আগে সোনম ওয়াংচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন। তিনি জোর দিয়ে বলেন, অনশনে থাকা একজন ব্যক্তির জন্য তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। প্রবীণ রাজনীতিবিদদের অনুরোধ সত্ত্বেও সরকারের কোনো প্রতিক্রিয়া ছাড়া অনশন ভাঙার বিষয়টি তিনি নাকচ করে দেন। তার মতে এটি একটি ভুল বার্তা পাঠাবে। 

তিনি বলেন, ‘পরিস্থিতি ততটা খারাপ নয়, তাই আমি এখনো অনেক দিন হাঁটতে পারব। হ্যাঁ, দুর্বলতা আছে, আমার পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ছে, তবে আমার হার্ট এবং শরীরের ভেতরের অংশ এখনো ঠিক আছে। তাই শুধু ‘অনশন ভাঙুন না বলে, আমি আপনাদের একটি ছোট পদক্ষেপ নেওয়ার অনুরোধ করব।’

আগামী ২০ জুলাই আপনারা বিপুল সংখ্যায় যন্তর-মন্তরে আসুন, যাতে সরকারের কাছে একটি বার্তা পৌঁছায়। ওয়াংচুক স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ পার্টি। সে আন্দোলনে সংহতি প্রকাশ করে গত ২৮ জুন থেকে আমরণ অনশন করছেন সোনম ওয়াংচুক।

২০০৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ’থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান অভিনীত ফুনশুখ ওয়াংড়ু চরিত্রটি লাদাখের বিখ্যাত প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষা সংস্কারক এবং পরিবেশবাদী সোনম ওয়াংচুকের বাস্তব জীবন থেকেই নেয়া হয়েছিল।

যুদ্ধকালীন তৃতীয় প্রধানমন্ত্রী পেল ইউক্রেন

অনলাইন ডেস্ক
যুদ্ধকালীন তৃতীয় প্রধানমন্ত্রী পেল ইউক্রেন
ছবি : রয়টার্স

ইউক্রেনের বৃহত্তম রাষ্ট্রীয় তেল ও গ্যাস প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষিত মন্ত্রিসভার পুনর্গঠনের অংশ হিসেবে তিনি যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

প্রথমবার সরকারি দায়িত্বে

৪৮ বছর বয়সী সের্গেই কোরেৎস্কি পেশায় একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। এর আগে তিনি কখনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সংশ্লিষ্টতা নেই।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া এবং দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিতি তার জন্য বড় সুবিধা। ইউক্রেনের পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কোর মতে, দক্ষ ব্যবস্থাপনা ও রাজনৈতিক নিরপেক্ষতার সমন্বয়ই কোরেৎস্কিকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে।

জ্বালানি খাতে দুই দশকের অভিজ্ঞতা

সের্গেই কোরেৎস্কির জ্বালানি খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি তেল উৎপাদন, পরিশোধন, খুচরা ও পাইকারি জ্বালানি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে কাজ করেছেন।

২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি ইউক্রেনের গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহের বড় অংশ পরিচালনা করে।

এর আগে তিনি ইউক্রেনের বৃহত্তম তেল প্রতিষ্ঠান ইউক্রনাফতার প্রধান ছিলেন। নাফতোগাজ গ্রুপের অংশ।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিয়াম গ্রুপ এবং ইউক্রেনের অন্যতম বৃহৎ জ্বালানি স্টেশন চেইন ডব্লিউজিওজির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

পশ্চিম ইউক্রেনের লুতস্ক শহরে জন্ম নেওয়া কোরেৎস্কি একটি কফি চেইন ব্যবসাও প্রতিষ্ঠা করেছিলেন।

বড় চ্যালেঞ্জ কী?

নতুন প্রধানমন্ত্রী হিসেবে কোরেৎস্কির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীতের জন্য ইউক্রেনকে প্রস্তুত করা। গত শীতে রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একই সময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থারও ঘাটতি রয়েছে।

এ বিষয়ে বুধবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আসন্ন শীতের প্রস্তুতি নেওয়াই নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে।’

সংক্রমণের কারণে নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়েছে | কালের কণ্ঠ