• ই-পেপার

বিশ্বকাপ ফাইনালের আকাশে শঙ্কার কালো মেঘ!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
ফেরান তোরেস ও নিকো উইলিয়ামসের উচ্ছ্বাস। ছবি: ফিফা

আর্জেন্টিনা ০-১ স্পেন

আর্জেন্টিনাকে বোতলবন্দী করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিল স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের অতিরিক্ত সময়ে একমাত্র গোল করেছেন স্পেনের ফেরান তোরেস। 

টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির আর্জেন্টিনার।

বিস্তারিত আসছে…

স্পেনকে অতিরিক্ত সময়ে নিয়ে গেল ১০ জনের আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
স্পেনকে অতিরিক্ত সময়ে নিয়ে গেল ১০ জনের আর্জেন্টিনা

ম্যাচের নির্ধারিত সময়ে গোলের জন্য চেষ্টার কোন কমতি রাখেনি স্পেন। তবে আর্জেন্টাইন গোলরক্ষকের একের পর এক সেইভে জালের দেখা পায়নি তারা। বিপরীতে ধুঁকতে থাকা আর্জেন্টিনা গোল পাওয়া তো দূরের কথা শট নিতে পারেনি একটিও। 

এতে গোলশূন্য নির্ধারিত সময়ের পর ম্যাচ গিয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। এর মধ্যে ফল না এলে খেলা গড়াবে পেনাল্টিতে।

এর আগে দ্বিতীয়ার্ধের শেষ দিকে লাল কাড পান আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। পাউ কুবারসিকে ফাউল করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লাল কার্ড দেখেন তিনি। সবশেষ দ্বিতীয়ার্ধে শেষভাগে লামিন ইয়ামালে নেওয়া একটি শট ঠেকিয়ে দেন মার্তিনেজ। 

৭০ মিনিটেও শট নেই—আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

ক্রীড়া ডেস্ক
৭০ মিনিটেও শট নেই—আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

বিশ্বকাপ ফাইনালে এখনো গোল করতে পারেনি কোনো দল। কিন্তু স্পেনের বিপক্ষে বলতে গেলে ধুঁকছে আর্জেন্টিনা।

মেসি-ম্যাক অ্যালিস্টার-দি পলরা আজ এতটাই বাজে খেলছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন, ‘এই আর্জেন্টিনা একদমই অজানা।’

ধারাভাষ্যকার পিটার ড্রুরি দিলেন আরেক চমকপ্রদ তথ্য। ফাইনালের ৭০ মিনিট পেরিয়ে গেলেও এখনো লক্ষ্যে শট নেওয়া দূরে থাক; গোলের উদ্দেশেও কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা!

৪৮ দলের এই বিশ্বকাপে ফাইনালটা ১০৪ নম্বর ম্যাচ। এই প্রথম কোনো দল ৭০ মিনিটের মধ্যে কোনো শট নিতে পারেনি। সেই দলটার নাম আর্জেন্টিনা। লজ্জার রেকর্ডই বটে!

ফাইনাল খেলতে নেমেই মেসির ৩ কীর্তি

ক্রীড়া ডেস্ক
ফাইনাল খেলতে নেমেই মেসির ৩ কীর্তি
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে, খেলতে নামলেই যেন নতুন নতুন রেকর্ডের জন্ম হয়!

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলতে নেমেই আরো ৩ কীর্তি গড়লেন মেসি। 

☛ ৩৯ বছর বয়সে মাঠে নেমে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক ছাড়িয়ে গেলেন সুইডেনের গুনার গ্রেনের প্রায় সাত দশক আগের রেকর্ড। ১৯৫৮ সালের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলার সময় গ্রেনের বয়স ছিল ৩৭ বছর।

☛ তিনটি বিশ্বকাপ ফাইনালে দেশের অধিনায়কত্ব করা প্রথম খেলোয়াড় হলেন মেসি। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা সর্বশেষ চার বিশ্বকাপের মধ্যে তৃতীয় ফাইনাল খেলছেন (২০১৪, ২০২২ ও ২০২৬)।

☛ এ ছাড়া বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে খেলার কীর্তি গড়লেন মেসি। প্রথম জন ব্রাজিলের কাফু। তিনি ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন।