বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ ইংল্যান্ডের। ইংলিশদের এমন বিদায়ে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত একটি আবেগঘন চিত্রের অবতরন হয়েছে। আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের জন্য এই মুহূর্তটি ছিল চরম এক মনস্তাত্ত্বিক ও দ্বন্দ্বের। কারণ এক দিকে দেশ, অন্যদিকে নিজের ক্লাবের আর্জেন্টাইন মহাতারকা মেসির দলের কাছে হার। তাতেও দেশের পক্ষেই গেছে তার সমর্থন। হারে বিষন্ন দেখা দেখে এই ইংলিশ তারকাকে।
ইংল্যান্ডের বিদায়ের পর ডেভিড বেকহ্যাম তার সোশ্যাল প্ল্যাটফর্মে মনের কষ্ট ও খেলোয়াড়দের প্রতি গর্ব প্রকাশ করে লেখেন, ‘আমাদের সবার জন্যই এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি মুহূর্ত, তবে এই স্মৃতিগুলো আমাদের সব সময় অনুপ্রাণিত করবে এবং চিরকাল বেঁচে থাকবে।’

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বেকহ্যামের প্রিয় জন্মভূমি ইংল্যান্ড এবং তার ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচটিতে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
ম্যাচটিতে মেসি নিজে কোনো গোল না করলেও আর্জেন্টিনার করা দুটি গোলেই তিনি দুটি অসাধারণ অ্যাসিস্ট করেন। তার এই জাদুকরী পারফরম্যান্সের কারণেই ইংল্যান্ডের সোনালি প্রজন্মের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। গ্যালারিতে বসে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক বেকহ্যামকে একদিকে তার দেশের বিদায়ে স্তব্ধ হয়ে যেতে দেখা যায়, অন্যদিকে তার নিজের রিক্রুট করা খেলোয়াড়ের শ্রেষ্ঠত্বও মেনে নিতে হয়।
মেসিকে ২০২৩ সালে বেকহ্যাম বহু কাঠখড় পুড়িয়ে, বিশ্বকে চমকে দিয়ে ইন্টার মায়ামিতে নিয়ে এসেছিলেন। সেই মেসিই আন্তর্জাতিক মঞ্চে বেকহ্যামের দেশের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালেন। বেকহ্যাম মায়ামির দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু ১.২ বিলিয়ন ডলারে নিয়ে গেছেন মূলত মেসির ওপর ভর করেই। কিন্তু দেশের জার্সিতে সেই ‘প্রিয় ছেলেই’ তাকে কাঁদাল।
ফুটবল মাঠের এই বৈপরীত্যই খেলাটিকে এত সুন্দর করে তোলে। যে মানুষটি মায়ামির ড্রেসিংরুমে মেসির প্রতিটি গোলে আনন্দে লাফিয়ে ওঠেন, তাকেই বিশ্বকাপের মঞ্চে মেসির জাদুতে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো।




