• ই-পেপার

আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান আর্জেন্টিনার কোচ

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান আর্জেন্টিনার কোচ
সংবাদ সম্মেলনে স্কালোনি। ছবি : রয়টার্স

আকাশ পথে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৬ হাজার ৭৮০ কিলোমিটার। তবে আজ যখন আটলান্টায় সেমিফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা তখন এই হাজার হাজার কিলোমিটারের দূরত্ব আর থাকবে না। কেননা আলবিসেলেস্তাদের পক্ষে গলা ফাটাবে বাংলাদেশও। 

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের এই নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন লিওনেল স্কালোনির হৃদয় ছুঁয়েছে। বাংলাদেশকে তাই প্রতিদান দিতে চান তিনি। বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান ৪৮ বছর বয়সী কোচ। আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগে এমনটি জানিয়েছেন তিনি।

বাংলাদেশকে জয় উপহার দিতে চান জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আশা করি আগামীকাল (আজ) তাদের আনন্দ দেওয়ার মতো ফল দিতে পারব। এটাই আমাদের লক্ষ্য।’

আর্জেন্টিনাকে সমর্থন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে স্কালোনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমক দেয়। এত দূরে থেকেও আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এজন্য তাদের ধন্যবাদ।’

বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টাইন মনে করে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘বাংলাদেশ এবং এই সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে নিজের চোখেই আমি দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো

টেস্ট ও ওয়ানডে সিরিজে হার দেখেছে বাংলাদেশ। সেই আক্ষেপ ভুলতে আজ বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল। 

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন হৃদয়। সর্বশেষ টি-টোয়েন্টি থেকে একাদশে ৩ পরিবর্তন করেছে বাংলাদেশ। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরীফুল ইসলামকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে ইয়াসির আলী, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।

এর আগে একমাত্র টেস্টের হার দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হারে।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

মার্তিনেজ নাকি সিমন, কে জিতবেন এবারের গোল্ডেন গ্লাভস?

ক্রীড়া ডেস্ক
মার্তিনেজ নাকি সিমন, কে জিতবেন এবারের গোল্ডেন গ্লাভস?
ছবি : রয়টার্স

ফিফা বিশ্বকাপে সেরা গোলরক্ষককে দেওয়া মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লাভস’ ট্রফি নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ে শেষ মুহূর্তের অবিশ্বাস্য সব সেভ, স্নায়ুচাপ সামলে দলের দেয়াল হয়ে ওঠা আর টুর্নামেন্টজুড়ে অতিমানবীয় ধারাবাহিকতাই নির্ধারণ করে দেয় কার হাতে উঠছে এই ট্রফি।

তবে রুপালি পর্দার পেছনের গল্পের মতো এই ট্রফিরও রয়েছে একটি চেনা সত্য, দেখতে সোনালি গ্লাভসের মতো হলেও এটি কিন্তু খাঁটি সোনার তৈরি নয়! পিতল কিংবা তামার ওপর সোনালি প্রলেপ দিয়েই গড়া হয় এই স্মারক। তাই এর বাণিজ্যিক মূল্য যৎসামান্য হলেও, ফুটবল ইতিহাসের গৌরব আর আবেগের পাল্লায় এর ওজন অমূল্য।

চলতি আসরে ফ্রান্স ও স্পেনের হাইভোল্টেজ সেমিফাইনালের আগে গোল্ডেন গ্লাভসের দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ফরাসি দুর্গপ্রহরী মাইক মাইনিয়ান। তবে শেষ চারের লড়াইয়ে ফ্রান্সকে ২-০ গোলে স্প্যানিশরা বিদায় করতেই পাল্টে গেছে পুরো হিসেব-নিকেশ। বাজির বাজারে এখন হট ফেভারিট স্পেনের উনাই সিমনের বিপরীতে মাইনিয়ানের সম্ভাবনা খাদের কিনারায়।

আসলেই চলতি বিশ্বকাপে উনাই সিমন যেন এক অভেদ্য প্রাচীর। টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে মাত্র ১টি গোল হজম করেছেন তিনি। গত মঙ্গলবার নিজের ষষ্ঠ ‘ক্লিন শিট’ আদায় করে নিয়ে সিমন গড়েছেন বিশ্বকাপের এক আসরে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ ক্লিন শিটের নতুন কীর্তি। আর তার এই অবিশ্বাস্য ফর্মের ওপর ভর করেই এক বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ৬টি ক্লিন শিটের রেকর্ড স্পর্শ করেছে স্পেনও।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতার ম্যাচে গোল হজম করার আগে সিমন টানা ৬৪৯ মিনিট জাল অক্ষত রেখেছিলেন, যা বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে দীর্ঘ সময় গোল না খাওয়ার এক অনন্য ও অবিশ্বাস্য নজির।

অন্যদিকে, গত ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্তিনেজ এবারও আলোচনায় আছেন বটে, তবে পরিসংখ্যানের বিচারে সিমনের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে। এবারের আসরে গ্রুপ পর্ব পেরোনোর পর আর্জেন্টিনার রক্ষণভাগ যেন একটু বেশিই আলগা। রাউন্ড অব ৩২-এ নবাগত কেপ ভার্দের বিপক্ষে দুটি, রাউন্ড অব ১৬-তে মিশরের বিপক্ষে দুটি এবং শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে ১টি গোল হজম করতে হয়েছে মার্তিনেজকে।

তবে এখনো মার্তিনেজের ভাগ্য পুরোপুরি ঝুলে আছে বুধবারের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ওপর। ইতিহাস বলছে, গত পাঁচটি বিশ্বকাপের চারবারই গোল্ডেন গ্লাভস উঠেছে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষকের হাতে। ফলে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি, তার ওপরও নির্ভর করছে অনেক কিছু।

আপাতত সব সমীকরণ মেলালে স্পেনের ২৯ বছর বয়সী, ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অ্যাতলেতিকো বিলবাও তারকা উনাই সিমনই গোল্ডেন গ্লাভসের সবচেয়ে বড় দাবিদার। তবে সেমিফাইনাল আর ফাইনালের মহারণেই লুকিয়ে আছে আসল রোমাঞ্চ। মাঠের শেষ লড়াই-ই বলে দেবে কার হাতে উঠছে বিশ্বকাপের এই সেরা গোলরক্ষকের সম্মান। 

এমবাপ্পেদের পাশে দাঁড়ালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক
এমবাপ্পেদের পাশে দাঁড়ালেন ফ্রান্সের প্রেসিডেন্ট
ছবি : রয়টার্স

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ‘লা রোজা’দের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ফরাসিদের। তবে এমন চূর্ণবিচূর্ণ হারের পরও হতাশায় ডুবে না গিয়ে ফরাসি জাতীয় ফুটবল দলের পাশেই দাঁড়াচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গত মঙ্গলবার (স্থানীয় সময়) দলের প্রতি সংহতি প্রকাশ করে তিনি জানান, এই ফরাসি স্কোয়াড এখনো ‘তরুণ এবং সম্ভাবনাময়’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাখোঁ দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠায় স্পেনকে অভিনন্দন জানান। একই সাথে ফরাসি দলের সম্ভাবনাকে উঁচিয়ে ধরে দলের ভবিষ্যতের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন।

এক্স পোস্টে ম্যাখোঁ লেখেন, ‘ফাইনালে ওঠার জন্য স্পেনকে ব্রাভো (অভিনন্দন)। দেশের জার্সির প্রতি নিবেদন ধরে রাখার জন্য লে ব্লুজদের ধন্যবাদ। আজকের এই হার মেনে নেওয়া কঠিন, তবে এই দলটি ভীষণ তরুণ এবং অনেক সম্ভাবনাময়।’