• ই-পেপার

এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ আখ্যা ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকদের

ইংল্যান্ড দলে বিভেদের গুঞ্জন উড়িয়ে দিলেন হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড দলে বিভেদের গুঞ্জন উড়িয়ে দিলেন হ্যারি কেইন

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ড শিবিরে বিভেদের গুঞ্জন। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয়ের পর কোচ টমাস টুখেল এবং মিডফিল্ডার জুড বেলিংহামের মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়। তবে সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, দলের ভেতর যেকোনো ধরনের বিভেদ নেই।

টুখেল ম্যাচ শেষে দলের খেলার সমালোচনা করে বলেছিলেন যে তারা ‘ভাগ্যবান’ ছিল। অন্যদিকে, প্রতিকূল পরিবেশে জোড়া গোল করা বেলিংহাম ম্যাচ শেষের মাত্র ৫ মিনিটের মাথায় এক সাক্ষাৎকারে কোচের এই সমালোচনার জবাবে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। গণমাধ্যম এটিকে দলের অভ্যন্তরীণ বিভেদ হিসেবে প্রচার করতে শুরু করলে অধিনায়ক হ্যারি কেইন বেলিংহামের পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।

কেইন বলেন, ম্যাচ শেষের মাত্র ৫ মিনিট পর যখন কাউকে প্রশ্ন করা হয়, তখন সে জানতও না কোচ ঠিক কী বলেছেন। এমন পরিস্থিতিতে আপনারা জুডের কাছ থেকে কী শুনতে চান?

বাইরে থেকে দলে বিভেদ তৈরি করাটা খুব সহজ। বড় টুর্নামেন্টগুলোতে এটা যেন অভ্যাসে পরিণত হয়েছে বলে যোগ করেন তিনি।

‘বাস্তব পরিস্থিতি এর সম্পূর্ণ বিপরীত। খেলোয়াড়, কোচ এবং স্টাফদের মধ্যকার অটুট ঐক্যের কারণেই আমরা আজ সেমিফাইনালে পৌঁছাতে পেরেছি’ বলেন এই তারকা স্ট্রাইকার।

এনজো ফার্নান্দেজকে চেলসিতে রাখতে চান জাবি আলোনসো

ক্রীড়া ডেস্ক
এনজো ফার্নান্দেজকে চেলসিতে রাখতে চান জাবি আলোনসো
ছবি : চেলসিএফসি

আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে চেলসিতেই রেখে দিতে চান নতুন ম্যানেজার জাবি আলোনসো। স্ট্যামফোর্ড ব্রিজে কোচ হিসেবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। 

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এর আগে খবর রটেছিল, ২৫ বছর বয়সী তারকার এজেন্ট এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার উপায় খুঁজছেন এবং রিয়াল মাদ্রিদ তার পছন্দের গন্তব্য। তবে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে এই মিডফিল্ডারকে দলে নেওয়ার আগ্রহের কথা অস্বীকার করেছে। খবর বিসিবি

চেলসি এই আর্জেন্টাইনকে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয়। তবে পরিস্থিতি বিবেচনা করে তারা এনজোর জন্য ১২০ মিলিয়ন পাউন্ডের একটি বিশাল প্রাইস ট্যাগ নির্ধারণ করে রেখেছে।

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন আর্লিং হালান্ডরা

ক্রীড়া ডেস্ক
দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন আর্লিং হালান্ডরা

বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্য পেয়েছে নরওয়ে ফুটবল দল। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল উঠে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। দেশের এমন সাফল্যে পর ফুটবরাররা দেশে পৌঁছালে বীরোচিত ও রাজকীয় সংবর্ধনা পান হালান্ড-ওডেগার্ডরা। রাস্তায় নেমে দলটিকে স্বাগত জানাতে জড়ো হন লক্ষাধিক সমর্থক।

দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিলেন রাজপরিবারের সদস্য এবং হাজারো সমর্থক। খবর ইএসপিএন

বিমান থেকে নামার সময় হালান্ডের হাতে একটি খালি বোতল ধরা স্টাফ করা  র‌্যাকুন দেখে হাসির রোল পড়ে যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

অসলোতে নরওয়ের রাজপরিবারের সদস্যরা সমর্থকদের সঙ্গে যোগ দেন বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ‘ভাইকিং রো’ উদ্যাপনে। যুবরাজ হাকোন ঢোল বাজিয়ে এই উদ্যাপনের নেতৃত্ব দেন। বিশ্বকাপে জয় পাওয়ার পর মার্টিন ওডেগার্ড ও হালান্ড যেভাবে এই উদ্যাপন করেছিলেন, সেটিই অনুসরণ করা হয়।

এ ছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে ধন্যবাদ জানান নরওয়ের ফুটবল ইতিহাসের স্মরণীয় এই অভিযানের জন্য।

মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জুড বেলিংহামের অতিরিক্ত সময়ের গোলে নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পায় ইংল্যান্ড।

সেমিফাইনাল ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন ডেকলান রাইস

ক্রীড়া ডেস্ক
সেমিফাইনাল ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন ডেকলান রাইস
ছবি : মিরর

ইনজুরিতে জর্জরিত ইংল্যান্ড ফুটবল দল। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে চোট নিয়ে স্বস্তির খবর ইংলিশ শিবিরে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠে পাওয়া যাবে তারকা মিডফিল্ডার ডেকলান রাইসকে। সূত্রের বরাত দিয়ে এতথ্য প্রকাশ করেছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন

ইএসপিএনকে সূত্রটি জানিয়েছে,আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ডেকলান রাইস খেলার জন্য ফিট থাকবেন বলে ইংল্যান্ড আশাবাদী হচ্ছে।