• ই-পেপার

আমরা যথেষ্ট সম্মান পেয়েছি : ইংল্যান্ডের গোলরক্ষক

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন আর্লিং হালান্ডরা

ক্রীড়া ডেস্ক
দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন আর্লিং হালান্ডরা

বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্য পেয়েছে নরওয়ে ফুটবল দল। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল উঠে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। দেশের এমন সাফল্যে পর ফুটবরাররা দেশে পৌঁছালে বীরোচিত ও রাজকীয় সংবর্ধনা পায় হালান্ড-ওডেগার্ডরা। রাস্তায় নেমে দলটিকে স্বাগত জানাতে জড়ো হন লক্ষাধিক সমর্থক।

দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিল রাজপরিবারের সদস্য এবং হাজারো সমর্থক। খবর ইএসপিএন

বিমান থেকে নামার সময় হালান্ডের হাতে একটি খালি বোতল ধরা স্টাফ করা র্যাকুন দেখে হাসির রোল পড়ে যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

অসলোতে নরওয়ের রাজপরিবারের সদস্যরা সমর্থকদের সঙ্গে যোগ দেন বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ‘ভাইকিং রো’ উদ্যাপনে। যুবরাজ হাকোন ঢোল বাজিয়ে এই উদ্যাপনের নেতৃত্ব দেন। বিশ্বকাপে জয় পাওয়ার পর মার্টিন ওডেগার্ড ও হালান্ড যেভাবে এই উদ্যাপন করেছিলেন, সেটিই অনুসরণ করা হয়।

এ ছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে ধন্যবাদ জানান নরওয়ের ফুটবল ইতিহাসের স্মরণীয় এই অভিযানের জন্য।

মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জুড বেলিংহামের অতিরিক্ত সময়ের গোলে নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পায় ইংল্যান্ড।

সেমিফাইনাল ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন ডেকলান রাইস

ক্রীড়া ডেস্ক
সেমিফাইনাল ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন ডেকলান রাইস
ছবি : মিরর

ইনজুরিতে জর্জরিত ইংল্যান্ড ফুটবল দল। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে চোট নিয়ে স্বস্তির খবর ইংলিশ শিবিরে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠে পাওয়া যাবে তারকা মিডফিল্ডার ডেকলান রাইসকে। সূত্রের বরাত দিয়ে এতথ্য প্রকাশ করেছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন

ইএসপিএনকে সূত্রটি জানিয়েছে,আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ডেকলান রাইস খেলার জন্য ফিট থাকবেন বলে ইংল্যান্ড আশাবাদী হচ্ছে।

সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে র্বতমান চ্যাম্পিয়নরা। হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে এক বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে উভয় দলের সমর্থকদের মধ্যে। ইতিমধ্যে আটলান্টায় পৌঁছে গেছে আলবেসিলেস্তরা। উঠেছে শহরটির হোটেল আটলান্টাতে। মেসি-আলভারেজদের দেখতে হোটেলে সামনে ভীড় জমিয়ে হাজারো সমর্থকরা। 

আটলান্টা নিউজ ফার্স্টের প্রতিবেদন অনুযায়ী, মেসিদের বহনকারী বাসটি হোটেলে পৌঁছানোর আগে পতাকা উড়িয়ে নানান স্লোগান ও গানে মাতিয়ে রেখেছে এলাকাটি। শহরজুড়ে দুই দেশের হাজার হাজার ফুটবল ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।  

হাই-ভোল্টেজ ম্যাচটি ঘিরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে ফুটবল প্রেমিদের মধ্যে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই বুধবার স্থানীয় সময় দুপুর ৩:০০ টায় (বাংলাদেশ সময় ১৬ জুলাই, বৃহস্পতিবার রাত ১:০০ টায়) আটলান্টা শহরে অবস্থিত বিখ্যাত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।

ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আমেরিকার অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত। 

ম্যাচটিকে কেন্দ্র করে আটলান্টায় টিকিটের চাহিদা এখন তুঙ্গে। রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২,৩০০ থেকে ২,৮০০ ডলার।

মাঠের একদম কাছাকাছি ভালো সিটের টিকিট ১৬,০০০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে ।

এক ঢিলে দুই পাখি মারতে পারবে কি স্পেন

ক্রীড়া ডেস্ক
এক ঢিলে দুই পাখি মারতে পারবে কি স্পেন
শেষ মুহূর্তের অনুশীলনে সতীর্থদের সঙ্গে লামিনে ইয়ামাল। ছবি : রয়টার্স

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। ২০১৪ বিশ্বকাপের পর আর কখনোই ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সুযোগ পায়নি ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ফিফার টুর্নামেন্টিতে না থাকলেও তারা প্রাসঙ্গিক।

সেই প্রাসঙ্গিকতার কারণ আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বাধিক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালির দখলে। এবার তাদের কীর্তিতে ভাগ বসানোর সুযোগ পাচ্ছে স্পেন। এর জন্য প্রয়োজন একটি জয়। 

আজ রাতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জিততে পারলে তাই এক ঢিলে দুই পাখি মারা সুযোগ পাবে স্পেন। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শের সঙ্গে কাক্ষ্খিত ফাইনালের টিকিট। বর্তমানে ৩৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটা নিজেদের দখলে রেখেছে ইতালি।

২০১৮ সালের ১ অক্টোবর থেকে শুরু করে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ইতালি। বিপরীতে ২০২৪ সালের ২৬ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে অপরাজিত স্পেন। ইতালির পাশে বসতে হলে আজ ফ্রান্সকে হারানোর বিকল্প নেই ২০১০ বিশ্বকাপজয়ীদের সামনে। আর সেটা করতে পারলে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ পাবে তারা। 

এর আগে ইতালির রেকর্ড স্পর্শ করার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ঘাড়ে নিশ্বাস ফেললেও ৪ বারের বিশ্বকাপজয়ীদের পাশে বসতে পারেনি আলবিসেলেস্তারা। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হয় লিওনেল মেসিদের।