• ই-পেপার

আইসিসির হল অব ফেমে সৌরভ, পিটারসেন ও আনজুম

সুইসদের বিপক্ষে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে—লিসান্দ্রো

ক্রীড়া ডেস্ক
সুইসদের বিপক্ষে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে—লিসান্দ্রো

কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।ইউরোপের এই দলটিকে নিয়ে সতর্কবার্তা দিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ বলেন, ‘সুইজারল্যান্ড যদি এই পর্যায়ে (কোয়ার্টার ফাইনাল) এসে থাকে, তবে তা তাদের যোগ্যতার কারণেই।’ 

আমরা কলম্বিয়ার বিরুদ্ধে সুইস ম্যাচটি দেখেছি এবং তারা সবসময় ভালো খেলার চেষ্টা করে। তারা শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং সেট-পিসেও দুর্দান্ত বলে যোগ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ডিফেন্ডার। স্পোর্টসস্টার

মার্তিনেজ আরো বলেন, আমার মনে হয় এটি একটি দারুণ ম্যাচ হতে যাচ্ছে, কারণ দুটি দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। 

দাম কমেছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের

ক্রীড়া ডেস্ক
দাম কমেছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের
শেষ মুহূর্তের অনুশীলনে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। ছবি : রয়টার্স

বিশ্বকাপ থেকে তিন স্বাগতিকের বিদায়ে প্রভাব পড়েছে টিকিটের দামে। কোয়ার্টার ফাইনালের ম্যাচের টিকিটের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। অথচ শেষ ষোলোর ম্যাচ চলাকালীন টিকিটের দাম ছিল চড়া।

সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম। শেষ ষোলোর আগে এই ম্যাচের রিসেল টিকিট যে দামে বিক্রি হয়েছে সেটাই এখন ৫২ শতাংশ কমেছে। টিকিট পুনর্বিক্রয়ের ওয়েবসাইট টিকপিকের তথ্য অনুযায়ী, আগামীকাল সকালে কানসাস সিটিতে হতে যাওয়া আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম এখন ১১৪২ ডলার। শেষ ষোলোর আগে একই টিকিটের দাম ছিল ২৩৮১ ডলার।

কয়েক ঘণ্টা পরেই মায়ামিতে শুরু হতে যাওয়া  ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের রিসেল টিকিট বিক্রি হয়েছে ২০৪৯ ডলারে। আগে এই টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩৮৬৬ ডলার। অন্যদিকে শেষ হওয়া দুই কোয়ার্টার ফাইনালের একটি স্পেন-বেলজিয়াম ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ১৩৮১ ডলারে। স্বাগতিক যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কাছে হারের আগে এই ম্যাচের সর্বনিম্ন দাম ছিল ৩২৬১ ডলার।

কোয়ার্টার ফাইনালের ম্যাচের দাম কমলেও বিশ্বকাপ ফাইনালের দাম বেশ চড়া। ইতিমধ্যে ১২০০ টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। ক্যাটাগরি ২-য়ের এসব টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩৮০ ডলার। বিপরীতে ক্যাটাগরি ১-য়ের কিছু টিকিটের দাম ১৯ হাজার ৯৯৫ ডলার থেকে ৩২ হাজার ৯৭০ ডলার পর্যন্ত রাখা হয়েছে।

দুর্বল রক্ষণভাগ নিয়ে উদ্বিগ্ন আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
দুর্বল রক্ষণভাগ নিয়ে উদ্বিগ্ন আর্জেন্টিনা
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল মাঠে নামবে আর্জেন্টিনা। কোয়ার্টারে মাঠে নামার আগে রাউন্ড অব ৩২ এবং শেষ ষোলোতে ফুটে উঠেছে রক্ষণভাগের দুর্বলতা। শেষ দুই ম্যাচে ৪ গোল হজম করেছে আলবেসিলেস্তরা। তাই সুইসদের বিপক্ষে মাঠে নামার আগে সোজাসাপ্টা জানালেন রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকা কুতি রোমেরো। তার মতে, দুর্বল রক্ষণভাগ নিয়ে উদ্বিগ্ন আর্জেন্টিনা।

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো জানালেন, ম্যাচে সফল হতে হলে দলকে চলমান রক্ষণভাগের সমস্যাগুলো সমাধান করতে হবে। খবর ইএসপিএন

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা তাদের শেষ দুটি ম্যাচে চারটি গোল হজম করেছে। যা রোমেরোকে ভাবাচ্ছে। তা অকপটেও স্বীকার করলেন তিনি। সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা চারটি গোল হজম করেছি, গোল হজম করাটা আমাদের জন্য অস্বস্তিকর উল্লেখ করে তিনি বলেন, আমরা ভালো করছি, তবে উন্নতির সুযোগ অবশ্যই আছে।

এর বাইরে, আমরা সব সময় দলের জন্য প্রস্তুত থাকি, দলের জন্য নিজেদের সেরাটা দিতে এবং কোচের সিদ্ধান্ত মেনে চলতে তৈরি বলে যোগ করেন তিনি।

আর্জেন্টিনা এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু জর্ডানের বিপক্ষে একটি গোল হজম করেছিল। কিন্তু টানা নকআউট দুটি ম্যাচে ৩-২ গোলের জয়ের পর তাদের রক্ষণভাগের দুর্বলতা আরো প্রকট হয়ে ওঠে। তাই সুইসদের বিপক্ষে রক্ষণেই লক্ষ্য থাকবে স্কালোনির।

এর আগে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্ব এবং শেষ ষোলোর ম্যাচে মাত্র তিনটি গোল হজম করেছিল।

বিশ্বকাপ খেলে দেশে ফিরেই মারা গেলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ খেলে দেশে ফিরেই মারা গেলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়
ছবি : ফিফা

বিশ্বকাপে শেষে দেশে ফিরে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। চলতি জুলাইয়ে ২৫ বছর পা রাখা এই বাফনার খেলোয়াড়কে কেপ টাউনে নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তার অকালপ্রয়াণে দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়নসহ ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।  

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেলা ২৫ বছর বয়সে মারা যাওয়া মামেলোদি সানডাউনসের এই মিডফিল্ডার।

এক বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি জানিয়েছেন, মামেলোডি সানডাউনস এবং বাফানার ২৫ বছর বয়সী মিডফিল্ডার জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে স্তব্ধ এবং মর্মাহত।

দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম সেরা তরুণ প্রতিভাকে হারাল। এই প্রতিভাবান ফুটবলারকে একাডেমি থেকে উঠে এসে জাতীয় দল বাফানার তারকা হয়ে উঠতে দেখেছেন লাখো সমর্থক। তার এই অকাল বিদায়ে পরিবার, সতীর্থ এবং কোটি ভক্তের সাথে আজ পুরো জাতি গভীরভাবে শোকাহত বলে যোগ করেন বিবৃতিতে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সেন্ট্রাল কেপ টাউনের শহরতলি স্কটশে ক্লুফের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধারের পর তারা তদন্ত শুরু করেছে।

অ্যাডামস স্টেলেনবোশের যুব ক্যাম্প থেকে উঠে আসেন। ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার লিগে চুক্তিবদ্ধ হন এই মিডফিল্ডার। তিনি ক্লাবটির হয়ে ১৩৯টি ম্যাচ খেলেন এবং ২০২৩ সালের কার্লিং নকআউট শিরোপা জিততে সাহায্য করেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোডি সানডাউনসে যোগ দেন।

অ্যাডামস মূলত স্টেলেনবোশের যুব একাডেমি থেকে উঠে এসেছিলেন। এই একাডেমি থেকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে তিনি পেশাদার চুক্তিতে সই করেন। ক্লাবটির হয়ে তিনি ১৩৯টি ম্যাচ খেলেন এবং ২০২৩ সালের ‘কার্লিং নকআউট’ ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোডি সানডাউনস ক্লাবে যোগ দেন।

দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, মামেলোদি সানডাউনস এবং বাফানা বাফানার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের অকালমৃত্যুতে এসএএফপিইউ গভীরভাবে শোকাহত।

জেডেন কিছুদিন আগেই ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছিলেন। গর্ব, সাহস ও কৃতিত্বের সাথে জাতির আশা বহন করেছিলেন। তার মৃত্যুতে পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।