• ই-পেপার

ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার

ভোরে ব্রাজিল-মরোক্কো ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক
ভোরে ব্রাজিল-মরোক্কো ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় ব্রাজিলের ম্যাচ তবে তো ভক্তদের আগ্রহের কোন কমতি থাকেনা। আগামীকাল রবিবার (১৪ তারিখ) ভোর চারটায় মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। 

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-মরোক্কোর খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা। 

টিভিতে সরাসরি বিশ্বকাপ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই অবশ্য বেশকিছু ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্ম তা সম্প্রচারের ঘোষণা দিয়ে বাংলাদেশিদের মনে স্বস্তি এনেছিল। 

তবে নানা জটিলতায় এখনো সম্প্রচার শুরু করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। তাই অনেকে খেলা দেখছেন নানা ‘থার্ড পার্টি’ এপ থেকে। এছাড়া পাড়া-মহল্লায় বিভিন্ন যায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ। 

যুক্তরাষ্ট্রে চুরির ধাক্কা, একটি ফুটবল ছাড়া বাকি সব খোয়া গেল ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রে চুরির ধাক্কা, একটি ফুটবল ছাড়া বাকি সব খোয়া গেল ইংল্যান্ডের
সংগৃহীত ছবি

বিশ্বকাপের মূল লড়াই মাঠে গড়ানোর আগেই বড়সড় এক নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছে হ্যারি কেইন-জুড বেলিংহামদের ইংল্যান্ড। কানসাস সিটিতে নিজেদের প্রথম অনুশীলন সেশনের আগেই চুরি হয়ে গেছে থমাস টুখেলের শিষ্যদের ম্যাচ খেলার বুট। শুধু বুটই নয়, চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও। 

জানা গেছে, ফ্লোরিডার প্রি-টুর্নামেন্ট ক্যাম্প থেকে যখন ফুটবলারদের কিট ও সরঞ্জাম মিসৌরির সোপ সকার ভিলেজের অনুশীলন ক্যাম্পে নেওয়া হচ্ছিল, ঠিক তখনই এই চুরির ঘটনা ঘটে। তারকা ফুটবলারদের বুট খোয়া যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ডেইলি মেইল জানিয়েছে,  চুরির এই ঘটনা যখন সামনে আসে, তখন সেখানে মাত্র একটি ফুটবল ছাড়া কিছুই ছিল না।

তবে স্বস্তির খবর হচ্ছে, কানসাস সিটি পুলিশ বিভাগ দ্রুত অ্যাকশনে নেমেছে। ইতিমধ্যে সন্দেহভাজন দুজনকে আটক করেছে তারা। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘তদন্তের স্বার্থে দুজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।’ তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। চুরি হওয়া সরঞ্জাম দ্রুত উদ্ধারে স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘এল’ গ্রুপের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে থমাস টুখেলের দল। ১৯৬৬ সালের পর প্রথম বড় কোনো ট্রফি জয়ের লক্ষ্যে এবার আটঘাট বেঁধে নেমেছে ইংলিশরা। কিন্তু মাঠের লড়াইয়ের আগেই এমন হুটহাট হ্যাপা ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

অবশ্য মাঠের বাইরের এই কাণ্ড বাদ দিলে দলের ভেতরের আবহাওয়া বেশ চনমনে। ওয়েস্ট পাম বিচের গরমে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে দল। ফ্লোরিডায় খেলা দুটি প্রস্তুতি ম্যাচেই এসেছে জয়।

‘ব্রাজিল তো ব্রাজিলই’— এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি

ক্রীড়া ডেস্ক
‘ব্রাজিল তো ব্রাজিলই’— এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি
ছবি : রয়টার্স

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কাল ভোরে মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম দাবীদার মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। তাদের সঙ্গে ২০২৩ সালে সর্বশেষ দেখায় প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল। 

তবে ব্রাজিল দলের সাম্প্রতিক পরিসংখ্যান দেখে তাদেরকে পেছনের সারিতে রাখতে চান না মরোক্কান তারকা আশরাফ হাকিমি। ব্রাজিলের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলি রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়।’ 

এদিকে ব্রাজিলের দায়িত্বে আছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। মরোক্কান অধিনায়ক হাকিমি মজার ছলে জানিয়েছেন, ‘আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি। হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব। কারণ আমি তার সব গোপন রহস্য জানি।’ 

এদিকে ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োসের সঙ্গে সম্পর্ক ভুলে থাকতে চান হাকিমি। কেননা তারা একসঙ্গে পিএসজির রক্ষণ সামলে জিতেছেন টানা দুইটি চ্যাম্পিয়নস লিগ। তাই বন্ধুর সঙ্গে আপাতত সম্পর্ক বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তুলে রাখতে চান হাকিমি। 

মজার ছলে তিনি জানান, ‘পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি। তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।’ 

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৮৮ ডিগ্রি ফারেনহাইট (৩১ ডিগ্রি সেলসিয়াস) থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এতে কোনো অসুবিধা দেখেন না মরক্কান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত। আমরা আফ্রিকান।’ 

চোট পাওয়া কোহলির জায়গায় লড়াইয়ে তিন ব্যাটার

ক্রীড়া ডেস্ক
চোট পাওয়া কোহলির জায়গায় লড়াইয়ে তিন ব্যাটার
ছবি : রয়টার্স

আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। ফলে তিন নম্বরে কে খেলবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগের দিন বোলিং কোচ মর্নি মর্কেল জানালেন, তিন ব্যাটার লড়াইয়ে রয়েছেন। তবে অভিজ্ঞতার বিচারে এগিয়ে কে এল রাহুল।

এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মর্কেল জানিয়েছেন, রাহুল ছাড়াও ঈশান কিশন এবং যশস্বী জয়সওয়ালকেও তিন নম্বরে খেলিয়ে দেখা হতে পারে। মর্কেলের কথায়, ‘তিন নম্বর জায়গা নিয়ে এই সিরিজে পরীক্ষা করার সুযোগ রয়েছে আমাদের কাছে। ঈশান হোক রাহুল হোক বা যশস্বী, প্রত্যেকের কাজেই সুযোগ রয়েছে। আপাতত তিনটি এক দিনের ম্যাচ আছে আমাদের হাতে। বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন পজিশনে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে। এতে একটা ধারণাও পাওয়া যাবে যে ভবিষ্যতে আমরা কোন পথে এগোতে পারি। হাতে একাধিক বিকল্প থাকবে।’

এত দিন এক দিনের ম্যাচে উইকেটকিপিং করতে দেখা যেত রাহুলকে। তবে এখন এক দিনের দলে ঈশান চলে আসায় তাকেই হয়তো উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে। শুক্রবার অনুশীলনে ঈশান দীর্ঘ ক্ষণ উইকেটকিপিং করেছেন। রাহুল মূলত ব্যাটার হিসেবেই অনুশীলন করেছেন।

রোহিতের ফিটনেস নিয়েও ভারতীয়দের চিন্তা দূর করেছেন মর্কেল। বলেছেন, ‘সব ফিটনেস পরীক্ষায়ও পাস করেছে। মাঠে নামতে তৈরি। রোহিতের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। দারুণ অনুশীলন করছে। ওকে দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’