• ই-পেপার

৬২ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়া দলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত

মরক্কো বিশ্বকাপ স্কোয়াডে ইনজুরি ধাক্কা, দলে দুই পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
মরক্কো বিশ্বকাপ স্কোয়াডে ইনজুরি ধাক্কা, দলে দুই পরিবর্তন
বামে থেকে নায়েফ অ্যাগুয়ের্ড ,আবদে ইজ্জালজুলি। ছবি : সংগৃহীত

চোটের কারণে বিশ্বকাপের শেষ মুহূর্তে মরক্কোর গুরুত্বপূর্ণ খেলোয়াড় নায়েফ আগুয়ের্ড এবং আবদে ইজ্জালজুলি দল থেকে ছিটকে গেলেন। এতে বিশ্বকাপ স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে কোচ। বৃহসাপতিবার (১১ জুন) মরক্কো ফুটবল ফেডারেশন এবং ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত আসছে...

ঘরের মাঠে বিশ্বকাপ মাতাতে চায় যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে বিশ্বকাপ মাতাতে চায় যুক্তরাষ্ট্র
অনুশীলনে ব্যস্ত যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। ছবি : রয়টার্স

ঘরের মাঠে ১২তম ফিফা বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র। তিন স্বাগতিকের একটি হওয়ায় বিশ্বকাপ মাতানো স্বপ্ন তাদের। বিশ্বকাপে দলটির সর্বোচ্চ সাফল্য ১৯৩০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা। এ ছাড়া ঘরের মাঠে ১৯৯৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

প্রধান কোচ : মাউরিসিও পচেত্তিনো

অধিনায়ক : টিম রিম।

বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য : সেমিফাইনালে (১৯৩০)
সর্বশেষ : দ্বিতীয় রাউন্ড (২০২২)
প্রথম : ১৯৩০
অংশগ্রহণ : ১২ বার
ফিফা র‌্যাংকিং : ১৬

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ তে তাদের সঙ্গী প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক।

গ্রুপ ডি’র খেলার সময়সূচি

১২ জুন : যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে, সোফাই স্টেডিয়াম (ইনগ্লিউড, ক্যালিফোর্নিয়া), সকাল ৭টা
২০ জুন : যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া, লুমেন ফিল্ড (সিয়াটল, ওয়াশিংটন), রাত ১টা
২৬ জুন : তুরস্ক বনাম যুক্তরাষ্ট্র, সোফাই স্টেডিয়াম (ইনগ্লিউড, ক্যালিফোর্নিয়া), সকাল ৮টা

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড—

গোলরক্ষক : ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ ও ম্যাট টার্নার।
ডিফেন্ডার : ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি ও অস্টন ট্রাস্টি। 
মিডফিল্ডার : টাইলর অ্যাডামস, সেবাস্টিয়ান বারহল্টার, উইস্টন ম্যাককিনে, ক্রিস্টিয়ান রোল্ডান, ব্রেন্ডন অ্যারনসন, জিওভান্নি রেইনা, মালিক তিলম্যান ও টিম উইয়াহ। 
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ান পুলিসিচ, আলেজান্দ্রো জেন্দেজাস, ফ্লোরিয়ান বালোগুন, রিকার্ডো পেপি ও হাজি রাইট।

সৌম্য-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
সৌম্য-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিততে টাইগারদের লক্ষ্য ১৯২ রান। সেই লক্ষ্যে এগোচ্ছে ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি। ৮২ বলে ৭৭ রানে এখনো অপরাজিত (সৌম্য ৩২ বলে ৩৪* এবং শান্ত ৩৯ বলে ৩৭*) এই দুই ব্যাটার। এর আগে শূন্য রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়েছে বাংলাদেশ।

কাতার জাতীয় দলের প্রধান কোচ বাংলাদেশের সাবেক ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
কাতার জাতীয় দলের প্রধান কোচ বাংলাদেশের সাবেক ক্রিকেটার
কাতার নারী দলের কোচ হয়েছেন ফাতেমা। ছবি : সংগৃহীত

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করতে পারেননি ফাতেমা তুজ জোহরা। বাংলাদেশের হয়ে নারী ক্রিকেটারের ক্যারিয়ার থামে ৩ ম্যাচেই। খেলোয়াড়ি ক্যারিয়ার দ্রুত শেষ হলেও ক্রিকেটের সঙ্গে পথচলা থামিয়ে দেননি তিনি। যুক্ত হন কোচিং পেশায়।

সেখানে সাফল্যেই পাচ্ছেন ফাতেমা। সেই ধারাবাহিকতায় এবার কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন তিনি। কোচ হওয়ার বিষয়টি দৈনিক কালের কণ্ঠকে নিজেই নিশ্চিত করেছেন এই ব্যাটার।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফাতেমা কোচিং ক্যারিয়ারের শুরুটা করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দিয়ে। পরে ২০১১ সালে নারী জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন। ২০১৭ সালে দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের দায়িত্বও পালন করেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে কাজ শুরু করেন ফাতেমা। শুরুটা হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে। ২০২২ সালে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ২ বছর তাদের হয়ে কাজ করার পর চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচের দায়িত্ব নেন তিনি।