• ই-পেপার

মেসি-ম্যারাডোনা নাকি পেলে, সেরা ১০ বিশ্বকাপ কিংবদন্তির তালিকা প্রকাশ

সিরিজ জিততে ১৯২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
সিরিজ জিততে ১৯২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

মিরপুরে উইকেট বৃষ্টি শুরু করেছিলেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা। তা দেখে যেন নিজেরও খেলতে ইচ্ছে করল বৃষ্টির। চাওয়া মাত্রই কাঁদল আকাশও। তাতে মারনাশ লাবুশানে-তাসকিনদের খেলা বন্ধ।

ইচ্ছে পূরণ করার পর নিজের কান্না থামিয়েছে বেরসকি বৃষ্টি। এবার খেলতে নামার অপেক্ষায় ক্রিকেটাররা। তবে অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারছে না। বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে তারা। রান তাড়ায় বাংলাদেশ পাচ্ছে ৪১ ওভার।

৪১তম ওভারে তাসকিন টানা দুই উইকেট নেওয়ার পরের ওভারেই বৃষ্টি শুরু হয়। তাতে ৪২ ওভার শেষে ৮ ‍উইকেটে ১৮৭ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। বৃষ্টির কারণে পরে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লাবুশানে-নাথান এলিস। পেসার এলিসের ২ রানের বিপরীতে সর্বোচ্চ ৫৫ রান করেন লাবুশানে।

লাবুশানে প্রতিরোধ না গড়লে দুই শ ছুঁই ছুঁই স্কোর পাওয়া হতো না অস্ট্রেলিয়ার। শুরুতেই যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল অজিরা। প্রথম ওভারের চতুর্থ বলে ম্যাথিউ শর্টকে বোল্ড করে শুরুটা করেন তাসকিন। 

ফিরতি ওভারে জোড়া আঘাত হানে মুস্তাফিজ। সতীর্থর মতোই মেডেন নেন বাঁহাতি পেসার। তাতে অস্ট্রেলিয়ার স্কোর শূন্য রানে ৩ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় তাদের দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৮১ রান।

সেখান থেকে সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন লাবুশানে-জাভিয়ের বার্টলেট। বার্টলেট ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংসটি খেলেন ৫২ রানের। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ-তাসকিন।

রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়েছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর শূন্য রানে ১ উইকেট। ব্যাটিংয়ে আছেন দুই বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টিতে ফিরলেন নাহিদ, প্রথমবার টেস্ট দলে হৃদয়-রবিউল

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে ফিরলেন নাহিদ, প্রথমবার টেস্ট দলে হৃদয়-রবিউল
প্রথমবার টেস্টে জায়গা পেয়েছেন হৃদয়। বিপরীতে টি-টোয়েন্টিতে ফিরেছেন নাহিদ। ছবি : কালের কণ্ঠ

ষোলোকলা আগেই পূর্ণ করেছেন নাহিদ রানা। তবে টেস্ট ও ওয়ানডে একাদশের নিয়মিত সদস্য হলেও টি-টোয়েন্টিতে থিতু হওয়ার সুযোগ মিলছিল না বাংলাদেশি পেসারের। এবার সংক্ষিপ্ত সংস্করণেও সেই সুযোগ পাচ্ছেন।

নাহিদকে স্কোয়াডে রেখেই আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে অভিষেক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালের ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নেই তিনি। না থাকার কারণ ২৩ বছর বয়সী পেসারকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

22
প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেয়েছেন রবিউল। ছবি : বিসিবি

অন্যদিকে টি-টোয়েন্টিতে জায়গা ধরে রেখেছেন আব্দুল গাফফার সাকলাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে প্রথমবার ডাক পেলেও বাংলাদেশের জার্সিতে এখনো মাঠে নামা হয়নি এই পেসারের। 

তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের ষোলোকলা অবশ্য পূর্ণ হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জায়গা পেয়েছেন অন্য দুই সংস্করণের নিয়মিত সদস্য। হৃদয়ের সঙ্গে প্রথমবার দীর্ঘ সংস্করণে ডাক পেয়েছেন পেসার রবিউল হক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড :

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহঅধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট স্কোয়াড :

নাজমুল হোসেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

আজ থেকে শুরু বিশ্বকাপ, মোবাইল ফোনে যেভাবে দেখবেন খেলা

ক্রীড়া ডেস্ক
আজ থেকে শুরু বিশ্বকাপ, মোবাইল ফোনে যেভাবে দেখবেন খেলা
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। ঘরে বসেই টিভিতে বসে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে খেলা।

রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে বিশ্বকাপ। এ ছাড়া মোবাইল বা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ভক্তরা।

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

নেইমারকে ছাড়াই গ্রুপ পর্ব খেলতে হতে পারে ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক
নেইমারকে ছাড়াই গ্রুপ পর্ব খেলতে হতে পারে ব্রাজিলের
সংগৃহীত ছবি

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা ঘণ্টা। মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। তবে ব্রাজিলের শিবিরে আনন্দের আবহ থাকলেও চিন্তার ভাঁজ দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে নিয়ে। চোটের সঙ্গে লড়াই চলায় এখনো সেলেসাওদের মূল অনুশীলনে যোগ দিতে পারেননি এই তারকা ফরোয়ার্ড।

আগামী রবিবার নিউইয়র্কে মরক্কোর মুখোমুখি হয়ে হেক্সা মিশনের যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউ জার্সির মরিসটাউনে চলছে ব্রাজিলের প্রস্তুতি ক্যাম্প। তবে সেখানে বুধবারের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন নেইমার।

গত মাসে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের মাংসপেশির চোটে পড়েন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। পরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার মাংসপেশি দ্বিতীয় মাত্রায় (সেকেন্ড ডিগ্রি) ছিঁড়ে গেছে। বর্তমানে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

পরিস্থিতি যা, তাতে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা শূন্যের কোঠায়। শুধু তাই নয়, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নেইমারের মতো প্রধান অস্ত্রকে ছাড়াই বিশ্বকাপ শুরু করতে হচ্ছে, তবে এতে আশাহত হচ্ছেন না দেশটির সাবেক তারকারা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য জিনহোর মতে, বর্তমান দলটির শিরোপা উঁচিয়ে ধরার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে।

এক সাক্ষাৎকারে জিনহো বলেন, ‘ব্রাজিলকে হয়তো এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট বলা যাবে না। তবে এই স্কোয়াডে এমন কিছু চমৎকার ফুটবলার আছে, যারা একসঙ্গে জ্বলে উঠলে দারুণ কিছু করা সম্ভব। আমার বিশ্বাস, এবার ব্রাজিলের ভালো সুযোগ রয়েছে।’