• ই-পেপার

সিরিজ জিততে ১৯২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

লাইভ আপডেট

১১ মিনিট আগে

সৌম্যের পর শান্তও আউট

সৌম্যের পর শান্তও আউট
ছবি : মীর ফরিদ

ওপেনার সৌম্য সরকারের পর উইকেট হারিয়েছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ান কিপার জজ ইংলিশের হাতে ক্যাচ তোলার আগে শান্ত করেছেন ৫৩ বলে ৪১ রান। সিরিজ জিততে ৪১ ওভারে বাংলাদেশে লক্ষ্য ১৯২ রান। ১৯ ওভারে বাংলাদেশের স্কোর বোর্ডে ৩ উইংকে ১০৫ রান সংগ্রহ করেছেন টাইগাররা।

১৭ মিনিট আগে

ফিফটির আগে ফিরলেন সৌম্য

ফিফটির আগে ফিরলেন সৌম্য
ছবি : মীর ফরিদ

ফিফটির আগেই আউট হয়েছেন ওপেনার সৌম্য সরকার। ম্যাট রেনশর বলে ক্যাচ তোলার আগে করেছেন ৪৭ বলে ৪২ রান।

৩৬ মিনিট আগে

সৌম্য-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

সৌম্য-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিততে টাইগারদের লক্ষ্য ১৯২ রান। সেই লক্ষ্যে এগোচ্ছে ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি। ৮২ বলে ৭৭ রানে এখনো অপরাজিত (সৌম্য ৩২ বলে ৩৪* এবং শান্ত ৩৯ বলে ৩৭*) এই দুই ব্যাটার। এর আগে শূন্য রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়েছে বাংলাদেশ।