• ই-পেপার

পেনাল্টি মিস করা ব্রাজিলিয়ান তারকার জার্সি বিক্রি বেড়েছে ৩৫০ শতাংশ

বিশ্বকাপ জিতবে স্পেন, রানার্সআপ পর্তুগাল—ভবিষ্যদ্বাণী স্পেন তারকার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতবে স্পেন, রানার্সআপ পর্তুগাল—ভবিষ্যদ্বাণী স্পেন তারকার
সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষা। এরই মধ্যে টুর্নামেন্ট নিয়ে নিজেদের ভবিষ্যদ্বাণী জানাতে শুরু করেছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। এবার বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন, চমকপ্রদ দল এবং সেরা খেলোয়াড় নিয়ে নিজের মতামত জানিয়েছেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি।

জনপ্রিয় স্প্যানিশ স্ট্রিমার ইবাই ইয়ানোসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ২১ বছর বয়সী এই মিডফিল্ডার বিশ্বকাপ নিয়ে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেন। সেখানে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তিনি নিজের দেশ স্পেনকে বেছে নেন। রানার্সআপ হিসেবে তার পছন্দ পর্তুগাল।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার ‘চমকপ্রদ দল’ নির্বাচন। গাভির মতে, এবারের বিশ্বকাপে বড় চমক দেখাতে পারে ইকুয়েডর।

গাভি বলেন, ‘চমকপ্রদ দল হিসেবে আমি ইকুয়েডরের নাম বলব। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে।’

ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও নিজের বার্সেলোনা ও স্পেন সতীর্থ লামিনে ইয়ামালের ওপর আস্থা রেখেছেন তিনি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন ইয়ামাল, এমনটাই বিশ্বাস গাভির।

এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি বেছে নিয়েছেন স্পেনের ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবালকে। উদীয়মান তারকা হিসেবে তার পছন্দ পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, আর সেরা অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে।

গাভির বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী:

* চ্যাম্পিয়ন: স্পেন
* রানার্সআপ: পর্তুগাল
* চমকপ্রদ দল: ইকুয়েডর
* সর্বোচ্চ গোলদাতা: মিকেল ওয়ারজাবাল
* উদীয়মান তারকা: জোয়াও ফেলিক্স
* সেরা অভিজ্ঞ খেলোয়াড়: নেইমার জুনিয়র
* টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: লামিনে ইয়ামাল।

মাত্র ২১ বছর বয়সেই স্পেন ও বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন গাভি। ২০২১ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে ১০ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে শিরোপা।

জাতীয় দলের হয়েও ইতোমধ্যে ২৮ ম্যাচ খেলেছেন গাভি। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

একটি ছবির জেরে বিশ্বকাপ থেকে বাদ ‘ইরানিয়ান মেসি’

ক্রীড়া ডেস্ক
একটি ছবির জেরে বিশ্বকাপ থেকে বাদ ‘ইরানিয়ান মেসি’
‘ইরানিয়ান মেসি’ খ্যাত স্ট্রাইকার সরদার আজমুন। ছবি :

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক িদিন আগে বড় বিতর্কে জড়িয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি দলের অন্যতম সেরা তারকা ও ‘ইরানিয়ান মেসি’ খ্যাত অন্যতম সফল স্ট্রাইকার সরদার আজমুনের।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর থেকেই ইরানি কর্তৃপক্ষের অসন্তোষের মুখে পড়েন আজমুন। পরে ছবিটি মুছে ফেললেও তাকে ‘রাষ্ট্রের প্রতি অনুগত নন’ এবং তার বিরুদ্ধে  ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ আনা হয়।

৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির হয়ে খেলছেন। এর আগে তিনি বায়ার লেভারকুজেন ও রোমার মতো ইউরোপীয় ক্লাবেও খেলেছেন। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করে তিনি ইরানের ইতিহাসের অন্যতম সফল গোলদাতা।

যদিও ইরানের কোচ প্রকাশ্যে রাজনৈতিক কারণের কথা স্বীকার করেননি, তবে দেশটির গণমাধ্যম ও বিভিন্ন সূত্র আজমুনের বাদ পড়ার পেছনে রাজনৈতিক বিতর্ককেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে বিশ্বকাপে ইরান খেলবে গ্রুপ ‘জি’-তে। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর এবংনিউজিল্যান্ড। 

বিশ্বকাপ জিতবে কে? ভবিষ্যদ্বাণী করল অপ্টা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতবে কে? ভবিষ্যদ্বাণী করল অপ্টা
সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এক প্রশ্ন—কে জিতবে বিশ্বকাপ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ১০ হাজারবার টুর্নামেন্ট সিমুলেশন চালিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার। আর তাদের পূর্বাভাস বলছে, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার স্পেন।

অপ্টার হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ, যা অংশগ্রহণকারী ৪৮ দলের মধ্যে সর্বোচ্চ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন দলটি তরুণ তারকা লামিনে ইয়ামাল, অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি এবং শক্তিশালী স্কোয়াডের কারণে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে বলে মনে করছে সুপারকম্পিউটার।

আরো পড়ুন
নেইমারকে নিয়ে মুখ খুললেন কাসেমিরো

নেইমারকে নিয়ে মুখ খুললেন কাসেমিরো

 

স্পেনের পরেই রয়েছে ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ১১.২ শতাংশ, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ১০.৪ শতাংশ।

শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগালও। ক্রিস্তিয়ানো রোনালদোর দলকে ৭ শতাংশ সম্ভাবনা দিয়েছে অপ্টা। এরপর রয়েছে ব্রাজিল (৬.৬ শতাংশ) এবং জার্মানি (৫.১ শতাংশ)। 

অন্যদিকে নেদারল্যান্ডস, নরওয়ে, বেলজিয়াম, কলম্বিয়া ও মরক্কোকে ‘ডার্ক হর্স’ হিসেবে দেখছে সুপারকম্পিউটার। বিশেষ করে আর্লিং হালান্ডের নরওয়ে এবং আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি মরক্কো চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরো পড়ুন
কাসেমিরোর বদলি হিসেবে আরেক ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াল ম্যানইউ

কাসেমিরোর বদলি হিসেবে আরেক ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াল ম্যানইউ

 

তবে আয়োজক দেশগুলোর সম্ভাবনা খুব উজ্জ্বল নয়। যুক্তরাষ্ট্রের শিরোপা জয়ের সম্ভাবনা ১.২ শতাংশ, মেক্সিকোর ১ শতাংশ এবং কানাডার সম্ভাবনা ১ শতাংশেরও কম।

অপ্টার ১০ হাজার সিমুলেশনের ফলাফল বলছে, ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন স্পেন। তবে ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনাও খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। ফলে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অনিশ্চিত আসর হতে যাচ্ছে। 

কাসেমিরোর বদলি হিসেবে আরেক ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াল ম্যানইউ

ক্রীড়া ডেস্ক
কাসেমিরোর বদলি হিসেবে আরেক ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াল ম্যানইউ
সংগৃহীত ছবি

নতুন মৌসুমকে সামনে রেখে মাঝমাঠ শক্তিশালী করার কাজ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইতালিয়ান ক্লাব আটালান্টার ব্রাজিলিয়ান মিডফিল্ডার এডারসনকে দলে ভেড়াতে ৩৫ মিলিয়ন পাউন্ড (৪০.৫ মিলিয়ন ইউরো) মূল্যের চুক্তিতে সম্মত হয়েছে ইংলিশ জায়ান্টরা।

২৬ বছর বয়সী এডারসন ইউনাইটেডের সঙ্গে চার বছরের চুক্তিতে সই করবেন। এছাড়া চুক্তিতে আরো এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। মেডিকেল পরীক্ষা এখনও বাকি থাকলেও জুলাইয়ের শুরুতেই আনুষ্ঠানিকভাবে দলবদল সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

গত মাসে স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া মাইকেল ক্যারিকের অধীনে এটি হবে ইউনাইটেডের প্রথম সাইনিং। মূল ট্রান্সফার ফির পাশাপাশি আটালান্টা আরও ৪.৫ মিলিয়ন ইউরো (৩.৯ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত অতিরিক্ত বোনাস পেতে পারে।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইউনাইটেডের মাঝমাঠে শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা পূরণে এডারসনকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

ক্লাব সূত্রে জানা গেছে, এডারসনের পাশাপাশি আরও দুইজন সেন্ট্রাল মিডফিল্ডার দলে আনার পরিকল্পনা রয়েছে ইউনাইটেডের।

এডারসন ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকলেও শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি তিনি।

আটালান্টার হয়ে বিভিন্ন মিডফিল্ড পজিশনে খেলে নিজের বহুমুখী দক্ষতার প্রমাণ দিয়েছেন এডারসন। ইতালিয়ান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮০ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি।