• ই-পেপার

একটি ছবির জেরে বিশ্বকাপ থেকে বাদ ‘ইরানিয়ান মেসি’

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

ক্রীড়া ডেস্ক
শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?
ছবি : রয়টার্স

দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। এর আগে অংশগ্রহণকারী দলগুলোর বাজারমূল্য নিয়ে নতুন এক বিশ্লেষণ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফাররুম। খেলোয়াড়দের পারফরম্যান্স, বয়স থেকে অনেক কিছু বিবেচনায় নিয়ে দলগুলোর বাজারমূল্য নির্ধারণ করেছে তারা।

তালিকায় প্রায় ১.৪৬ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। এরপর ১.৪১ বিলিয়ন ও ১.৪০ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে স্পেন ও ইংল্যান্ড। 

তালিকায় এরপরই আছে জার্মানি ও পর্তুগাল। তাদের স্কোয়াডের বাজারমূল্যও বিলিয়নের উপরে। 

তালিকায় লাতিন পরাশক্তি ব্রাজিল আছে ষষ্ঠ স্থানে। নেইমার-ভিনিদের নিয়ে গড়া আনচেলত্তির সেলেসাও স্কোয়াডের বাজারমূল্য ৯৪১ মিলিয়ন ইউরো। বিশ্বকাপ স্কোয়াডে ব্রাজিলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র। তার আনুমানিক বাজারমূল্য ১২৮ মিলিয়ন ইউরো। 

এ ছাড়া তালিকায় আর্জেন্টিনার অবস্থান অষ্টম। লিওনেল মেসিকে নিয়ে আলবিসেলেস্তেদের বাজারমূল্য ৭৩৯ মিলিয়ন ইউরো। 

১৫ বছরেই বড় বড় কিংবদন্তিদের রেকর্ড চুরমার করলেন সূর্যবংশী!

ক্রীড়া ডেস্ক
১৫ বছরেই বড় বড় কিংবদন্তিদের রেকর্ড চুরমার করলেন সূর্যবংশী!
বৈভব সূর্যবংশী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বহু প্রতিভাবান ক্রিকেটারের জন্ম দিয়েছে। তবে ২০২৬ মৌসুমে যা করলেন বৈভব সূর্যবংশী, তা শুধু প্রতিভার পরিচয় নয়, বরং ইতিহাসের অন্যতম বিস্ময়কর সূচনা হিসেবেই বিবেচিত হচ্ছে।

মাত্র ১৫ বছর বয়সে নিজের প্রথম পূর্ণাঙ্গ আইপিএল মৌসুম খেলেই রেকর্ডের পর রেকর্ড গড়েছেন রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার। ১৬ ম্যাচে ৭৭৬ রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। তার গড় ছিল ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ২৩৭.৩১। পুরো মৌসুমে হাঁকিয়েছেন ৭২টি ছক্কা।

এতেই শেষ নয়। অরেঞ্জ ক্যাপের পাশাপাশি তিনি জিতেছেন এমভিপি, সুপার স্ট্রাইকার, ইমার্জিং প্লেয়ার এবং সর্বোচ্চ ছক্কার পুরস্কারও।

২০২৫ সালে আংশিক মৌসুম খেলার পর ২০২৬ শেষে আইপিএলে বৈভবের ক্যারিয়ার পরিসংখ্যান দাঁড়িয়েছে ২৩ ম্যাচে ১,০২৮ রান। গড় ৪৪.৬৯, স্ট্রাইক রেট ২২৮.৯৫। রয়েছে দুটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি।

এই পর্যায়ে এসে তুলনা শুরু হয়েছে আইপিএলের কিংবদন্তিদের সঙ্গে। আর সেই তুলনায় বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন বৈভব।

ক্রিস গেইল প্রথম পূর্ণাঙ্গ মৌসুম শেষে ২৮ ম্যাচে করেছিলেন ১,০৭১ রান। গড় ছিল ৪৪.৬২ এবং স্ট্রাইক রেট ১৬২.৫২। রানের হিসেবে গেইল কিছুটা এগিয়ে থাকলেও বৈভব পাঁচ ম্যাচ কম খেলে প্রায় সমান রান করেছেন। আর স্ট্রাইক রেটের ব্যবধান প্রায় ৬৬ রান।

অন্যদিকে এবি ডি ভিলিয়ার্সের প্রথম পূর্ণ মৌসুম শেষে রান ছিল ৫৬০, ডেভিড ওয়ার্নারের ৪৪৫, সুরেশ রায়নার ৪২১, মহেন্দ্র সিং ধোনির ৪১৪ এবং রোহিত শর্মার ৪০৪। এমনকি আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলিরও প্রথম পর্যায়ের পরিসংখ্যান ছিল মাত্র ১৬৫ রান।

পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে এত দ্রুত, এত ধারাবাহিক এবং এত বিধ্বংসী সূচনা আর কোনো ব্যাটার করতে পারেননি। বিশেষ করে ২২৮.৯৫ স্ট্রাইক রেট নিয়ে এক হাজারের বেশি রান করা প্রায় অবিশ্বাস্য কীর্তি।

বিশেষজ্ঞদের মতে, বৈভবের সাফল্যের সবচেয়ে বড় দিক হলো তিনি শুধু রানই করেননি, ম্যাচের গতিপথও বদলে দিয়েছেন। পাওয়ারপ্লে থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে রাজস্থানকে বারবার শক্ত অবস্থানে নিয়ে গেছেন।

তবে এখনো তাকে আইপিএলের সর্বকালের সেরাদের কাতারে রাখা হচ্ছে না। কারণ দীর্ঘ ক্যারিয়ার, ধারাবাহিকতা, চাপের ম্যাচে পারফরম্যান্স এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়গুলো এখনো বাকি।

তারপরও একটি বিষয়ে প্রায় সবাই একমত, প্রথম পূর্ণাঙ্গ মৌসুমের বিচারে আইপিএলের ইতিহাসে বৈভব সূর্যবংশীর মতো বিস্ফোরক সূচনা আর কেউ করতে পারেননি।

বিশ্বকাপে ফেভারিট নয় ব্রাজিল, মানছেন কাসেমিরো

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ফেভারিট নয় ব্রাজিল, মানছেন কাসেমিরো
ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিলকে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন না অনেকেই। তবে বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন না অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। বরং তার বিশ্বাস, ফেভারিটের তকমা না থাকাই ব্রাজিলের জন্য সুবিধাজনক হতে পারে।

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে পৌঁছে ফিফার মিডিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ‘আমরা সবচেয়ে বড় ফেভারিট নই। অবশ্যই আমাদের ভালো একটি দল আছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সুন্দর সমন্বয় রয়েছে স্কোয়াডে।’

তিনি আরো বলেন, ‘হয়তো এবার আমরা অন্য কয়েকটি দলের চেয়ে এক ধাপ পিছিয়ে আছি। কিন্তু আমরা সতর্ক ও প্রস্তুত। এটা সব সময় ইতিবাচক বিষয়। আমরা ভালো অবস্থায় টুর্নামেন্টে যেতে চাই এবং দারুণ একটি বিশ্বকাপ খেলতে চাই।’

বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইংল্যান্ডকে ব্রাজিলের চেয়ে এগিয়ে রাখছে বিভিন্ন বাজি প্রতিষ্ঠান। তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলেছে সেলেসাওরা।

৩৪ বছর বয়সী কাসেমিরো মনে করেন, বিশ্বকাপের আগে ব্রাজিল কঠিন একটি সময় পার করেছে। গত বছর নতুন সভাপতি নিয়োগের পাশাপাশি দলের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

এ বিষয়ে কাসেমিরো বলেন, ‘ম্যানেজার পরিবর্তন, সভাপতি পরিবর্তন এবং নানা অস্থিরতার কারণে এটি কঠিন একটি চক্র ছিল। কোচের সঙ্গে আমরা খুব অল্প সময় কাজ করেছি। তার অভিজ্ঞতা অসাধারণ, তবে বাস্তবে আমরা একসঙ্গে মাত্র ৪০ দিনের মতো কাজ করেছি।’

তবে দল নিয়ে আশাবাদী এই মিডফিল্ডার। তার মতে, অভিজ্ঞ, তরুণ এবং শক্তিশালী খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বর্তমান স্কোয়াড বিশ্বকাপে ভালো কিছু করার সামর্থ্য রাখে।

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গ্রুপ পর্ব পেরিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ জিতবে স্পেন, রানার্সআপ পর্তুগাল—ভবিষ্যদ্বাণী স্পেন তারকার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতবে স্পেন, রানার্সআপ পর্তুগাল—ভবিষ্যদ্বাণী স্পেন তারকার
সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষা। এরই মধ্যে টুর্নামেন্ট নিয়ে নিজেদের ভবিষ্যদ্বাণী জানাতে শুরু করেছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। এবার বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন, চমকপ্রদ দল এবং সেরা খেলোয়াড় নিয়ে নিজের মতামত জানিয়েছেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি।

জনপ্রিয় স্প্যানিশ স্ট্রিমার ইবাই ইয়ানোসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ২১ বছর বয়সী এই মিডফিল্ডার বিশ্বকাপ নিয়ে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেন। সেখানে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তিনি নিজের দেশ স্পেনকে বেছে নেন। রানার্সআপ হিসেবে তার পছন্দ পর্তুগাল।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার ‘চমকপ্রদ দল’ নির্বাচন। গাভির মতে, এবারের বিশ্বকাপে বড় চমক দেখাতে পারে ইকুয়েডর।

গাভি বলেন, ‘চমকপ্রদ দল হিসেবে আমি ইকুয়েডরের নাম বলব। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে।’

ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও নিজের বার্সেলোনা ও স্পেন সতীর্থ লামিনে ইয়ামালের ওপর আস্থা রেখেছেন তিনি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন ইয়ামাল, এমনটাই বিশ্বাস গাভির।

এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি বেছে নিয়েছেন স্পেনের ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবালকে। উদীয়মান তারকা হিসেবে তার পছন্দ পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, আর সেরা অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে।

গাভির বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী:

* চ্যাম্পিয়ন: স্পেন
* রানার্সআপ: পর্তুগাল
* চমকপ্রদ দল: ইকুয়েডর
* সর্বোচ্চ গোলদাতা: মিকেল ওয়ারজাবাল
* উদীয়মান তারকা: জোয়াও ফেলিক্স
* সেরা অভিজ্ঞ খেলোয়াড়: নেইমার জুনিয়র
* টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: লামিনে ইয়ামাল।

মাত্র ২১ বছর বয়সেই স্পেন ও বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন গাভি। ২০২১ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে ১০ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে শিরোপা।

জাতীয় দলের হয়েও ইতোমধ্যে ২৮ ম্যাচ খেলেছেন গাভি। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।