• ই-পেপার

শামিকে অসম্মান, সমালোচনার মুখে অজিত আগারকার

ফেডারেশন কাপ

দুইবার পিছিয়ে পড়েও মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক
দুইবার পিছিয়ে পড়েও মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
ফেডারেশন কাপের ফাইনালে আজ হ্যাটট্রিক করেছেন দরিয়েলতন। ছবি : কালের কণ্ঠ

ফাইনাল বলে কথা! বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনালটাও তাই দেখার মতোই হলো। আক্রমণ-পাল্টা আক্রমণে একদল আরেকদলকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছিল না। 

এমন রোমাঞ্চকর ফাইনালে দুই দুবার পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। তবে ম্যাচে কখনোই মনোবল হারায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যার প্রমাণ ম্যাচ শেষের ফল। দুর্দান্ত কামব্যাকে ৩-২ গোলের জয়ে শিরোপা নিজেদের ঘরেই রাখল বসুন্ধরা। তাতে হ্যাটট্রিক শিরোপা জিতল তারা। আর সবমিলিয়ে চতুর্থ ট্রফি।

বসুন্ধরার হ্যাটট্রিক শিরোপা জয়ের নায়ক দরিয়েলতন গোমেজ। দলের হ্যাটট্রিক শিরোপার মতো আজ ফাইনালে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিস্তারিত আসছে...

সিরিজ হারের বেদনার সঙ্গে আরেক দুঃসংবাদ সালমানের

ক্রীড়া ডেস্ক
সিরিজ হারের বেদনার সঙ্গে আরেক দুঃসংবাদ সালমানের
অনুশীলনের সময় সালমান আলি আগা। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশের কাছে সিরিজ হারের বেদনা কাটিয়ে ওঠার সময়ই পেলেন না সালমান আলি আগা। এর মধ্যেই ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এলো আচরণবিধি লঙ্ঘনের শাস্তি। অখেলোয়াড়সুলভ আচরণের কারণে তিরস্কার করা হয়েছে পাকিস্তানের ব্যাটারকে।

অবশ্য শুধু তিরস্কারে পার পাননি, সালমানের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। সবমিলিয়ে ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বার তার নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। এ বছরেই মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তার নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছিল। ২৪ মাসের মধ্যে আরো ২ পয়েন্ট যুক্ত হলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন সালমান। নিয়ম অনুযায়ী ৪ ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট অথবা সীমিত ওভারের (ওয়ানডে/টি-টোয়েন্টি) দুইটি ম্যাচে নিষেধাজ্ঞা পাবেন তিনি।

শাস্তি পাওয়ার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে। আউট হয়ে মাঠ ছাড়ার সময় বিজ্ঞাপন বোর্ডে ব্যাট দিয়ে আঘাত করেন সালমান। তার এমন আচরণ আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করেছে। পরে ৩২ বছর বয়সী ব্যাটারের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবার্গ ও আলাউদ্দিন পালেকারের সঙ্গে থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও চতুর্থ মাসুদুর রহমান মুকুল। 

আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.২ এর বিধান অনুযায়ী পরে সালমানকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তানি ব্যাটার শাস্তি মেনে নেওয়ায় পরে আর শুনানির প্রয়োজন পড়েনি।

শান্ত এখন বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
শান্ত এখন বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক
সংবাদ সম্মেলনে কথা বলার সময় ফ্রেমবন্দি নাজমুল হোসেন শান্ত। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

রেকর্ডটা যে নিজের করে নেবেন নাজমুল হোসেন শান্ত তা বোঝাই যাচ্ছিল। আজ সিলেট টেস্টে তার আনুষ্ঠানিকতা সারলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশের সফলতম অধিনায়ক হয়েছেন বাঁহাতি ব্যাটার।

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ৮ জয় এখন শান্তর। ক্যারিয়ারের ১৮ ম্যাচ নেতৃত্ব দিয়ে এই জয় পেয়েছেন তিনি। অন্যদিকে ১ ড্রয়ের বিপরীতে তার অধীনে বাংলাদেশ হেরেছে ৯টিতে।

পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ে মুশফিকুর রহিমের রেকর্ডকে পেছনে ফেলেছেন শান্ত। সিলেট টেস্টের আগে দুজনেই সমান ৭ জয়ে যৌথভাবে শীর্ষে ছিল। আজ ৭৪ রানের টেস্ট জয়ে সতীর্থকে পেছনে ফেলেছেন শান্ত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ টেস্টে নেতৃত্ব দেওয়া মুশফিকের অন্য ফল হচ্ছে ৯ ড্রয়ের বিপরীতে ১৮ হার। 

দুজনের পরে শীর্ষ পাঁচে আছেন সাকিব আল হাসান, মমিনুল হক ও হাবিবুল বাশার সুমন। সাকিব ১৯ টেস্ট নেতৃত্ব দিয়ে ১৫ হারের বিপরীতে ৪ জয় পেয়েছেন। অন্যদিকে মমিনুলের ৩ জয়ের বিপরীতে হাবিবুলের জয় ১টি। মমিনুল ১৭ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১২ হারের বিপরীতে ২ ড্র দেখেছেন। আর হাবিবুল ৪ ড্রয়ের বিপরীতে ১৩ টেস্টে হার দেখেছেন। 

টেস্টসেরাদের বিপক্ষে লড়তে প্রস্তুত বাংলাদেশ : ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক
টেস্টসেরাদের বিপক্ষে লড়তে প্রস্তুত বাংলাদেশ : ওয়াসিম আকরাম
সিলেট টেস্ট জয় নিশ্চিত হতেই শান্ত-জয়দের উচ্ছ্বাস। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

খেলায় জয়-পরাজয় স্বাভাবিক ঘটনা। তবে কিছু জয় আছে যা প্রতিপক্ষকেও প্রশংসা করতে বাধ্য করে। পাকিস্তানের বিপক্ষে তেমনি গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। তাই নাজমুল হোসেন শান্ত-নাহিদ রানাদের প্রশংসা না করে থাকতে পারেননি পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।

দুই টেস্টের সিরিজে পাকিস্তানের ধবলধোলাই নিশ্চিত হওয়ার পরে সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন আকরাম। তাতে পিচের বিষয়ে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রশংসা করে ‘সুইংয়ের রাজা’ খ্যাত বাঁ-হাতি পেসার লিখেছেন, ‘বাংলাদেশের কাছে পাকিস্তানকে টানা দ্বিতীয়বার সিরিজ হারার দৃশ্য দেখাটা সত্যি হতাশার। তবে বিজয়ীরা পুরো প্রশংসা ও কৃতিত্বের দাবিদার, যেভাবে পরিপূর্ণ ক্রিকেট খেলেছে তারা। বাংলাদেশ নিচু, ধীর ও বড় টার্নের পিচে খেলতে অভ্যস্ত ছিল। কিন্তু এখন তারা দুর্দান্ত পিচ তৈরি করছে।’

 

পেসারদের সহায়তা করতেই এমন পিচ বাংলাদেশ করছে জানিয়ে নাহিদের প্রশংসাও করলেন আকরাম। ৫৯ বছর বয়সী পেসার বলেছেন, ‘উঠে আসা পেসারদের জন্য তারা এমনটা করছে। আর আজ তারাই পাকিস্তানকে ধরাশায়ী করেছে। বাংলাদেশ এখন প্রস্তুত এই সংস্করণের সেরাদের সঙ্গে লড়তে। নাহিদ রানা কী দুর্দান্ত এক প্রতিভা। তাকে দেখাটা আনন্দের। অভিনন্দন বাংলাদেশ।’

পাকিস্তানকে আজ সিলেট টেস্টে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে দুই টেস্টের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছেন শান্ত-মুশফিকুর রহিমরা। যা ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও সিরিজ জয়। সবমিলিয়ে টানা দ্বিতীয়বার সিরিজ জয়। ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে প্রথমবার টেস্ট ও সিরিজ জিতেছিল বাংলাদেশ।