• ই-পেপার

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে নতুন নির্দেশনা

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন
সোনা ও রুপার গয়না। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে মূল্যস্ফীতির শঙ্কা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির পূর্বাভাসের জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। মঙ্গলবার (১৯ মে) লেনদেনের শুরুতে মূল্যবান এই ধাতুর দাম কমে গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি নেমে এসেছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে আজ সকাল পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৯.৫৪ মার্কিন ডলারে নেমে এসেছে। এর আগে সোমবারও (১৮ মে) দাম কমে ৪ হাজার ৪৭৯.৫৪ ডলারে নেমেছিল, যা গত ৩০ মার্চের পর সর্বনিম্ন।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী জুনে সরবরাহের চুক্তি থাকা সোনার ফিউচার মূল্য ০.৩ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৫৪৩ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, পারস্য উপসাগরে ভূ-রাজনৈতিক উত্তেজনা দীর্ঘায়িত হওয়ার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ছে। এর ফলে মূল্যস্ফীতি সামাল দিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরো বাড়াতে পারে—এমন আভাসেই বিনিয়োগকারীরা সোনা বিক্রি বাড়িয়ে দিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডস’র জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, পারস্য উপসাগরের অচলাবস্থা থেকে তৈরি হওয়া মূল্যস্ফীতির আশঙ্কায় ফেডারেল রিজার্ভের কঠোর নীতি গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই কারণেই নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার ওপর চাপ বাড়ছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের দিকে বিনিয়োগকারীরা কড়া নজর রাখছেন। কারণ এই পরিস্থিতির ওপরই নির্ভর করছে ফেডের পরবর্তী মুদ্রানীতি।

সাধারণত সোনাকে মূল্যস্ফীতিজনিত লোকসান মোকাবেলার হাতিয়ার হিসেবে গণ্য করা হলেও সুদের হার বাড়লে সোনার মতো অলভ্যাংশধারী সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে মার্কিন ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকছেন, যার কারণে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড এক বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় ব্রেন্ট ক্রুড তেলের দাম কিছুটা কমলেও তা এখনো প্রতি ব্যারেল ১১০ ডলারের ওপরে অবস্থান করছে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। এদিন স্পট সিলভারের (রুপা) দাম ২.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫.৮৬ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ০.৮ শতাংশ কমে ১ হাজার ৯৬৪.৭৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৯ শতাংশ কমে ১ হাজার ৩৯১.৮৬ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

সূত্র : রয়টার্স

ঈদুল আজহায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন

লালমনিরহাট প্রতিনিধি
ঈদুল আজহায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
সংগৃহীত ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে ঈদুল আজহা ও সপ্তাহিক ছুটির কারণে ৮ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন
পাকিস্তানকে ধবলধোলাই করতে ৩ উইকেট চাই বাংলাদেশের

পাকিস্তানকে ধবলধোলাই করতে ৩ উইকেট চাই বাংলাদেশের

 

সোমবার (১৮ মে) বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে নোটিশ জারি করে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

আরো পড়ুন
১২৬ জাপানি প্রতিষ্ঠানকে হারিয়ে ‘আইডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশি মাহমুদ

১২৬ জাপানি প্রতিষ্ঠানকে হারিয়ে ‘আইডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশি মাহমুদ

 

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পরিষেবা স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস)-এর সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, দেশের আমদানি-রপ্তানি নিরবচ্ছিন্ন রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ২৫ থেকে ৩১ মে ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সব কাস্টমস হাউজ ও স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী বুড়িমারী বন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস) এর কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে।

১২৬ জাপানি প্রতিষ্ঠানকে হারিয়ে ‘আইডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশি মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
১২৬ জাপানি প্রতিষ্ঠানকে হারিয়ে ‘আইডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশি মাহমুদ
বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মাহমুদ হাসান। ছবি : সংগৃহীত

জাপানের ব্যবসায়িক অঙ্গনে অনন্য এক গৌরব অর্জন করেছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মাহমুদ হাসান। দেশটির অত্যন্ত মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিযোগিতা ‘৪র্থ সাইতামা নিউ বিজনেস অ্যাওয়ার্ড’-এ অংশ নেওয়া ১২৬টি জাপানি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষ স্থানটি ছিনিয়ে নিয়েছে তার প্রতিষ্ঠান। মাহমুদ হাসানের পরিচালিত কম্পানি ‘গ্রোথ পার্টনার্স’ লাভ করেছে সম্মানজনক ‘বিজনেস আইডিয়া অ্যাওয়ার্ড’।

মঙ্গলবার (১৮ মে) জাপানের সাইতামা শহরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদ হাসানের হাতে এই গৌরবময় অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেওয়া হয়।

এই প্রতিযোগিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, পুরো আয়োজনে মাত্র একটি কম্পানিকে এই একক ‘আইডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। গ্রোথ পার্টনার্স তাদের যুগোপযোগী, উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা এবং বাস্তবমুখী দূরদর্শিতার প্রমাণ দিয়ে ১২৬টি স্থানীয় প্রতিযোগীকে পেছনে ফেলে একমাত্র শীর্ষ স্থানটি নিজেদের করে নিয়েছে। 
পুরস্কারের বিচারকমণ্ডলী জানান, গ্রোথ পার্টনার্স’র বিজনেস প্ল্যান ও প্রযুক্তিগত ভাবনা ভবিষ্যতে বড় ধরনের প্রবৃদ্ধি, উন্নয়ন এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে এক বিশাল সম্ভাবনা ধারণ করে।

বিজয়ের অনুভূতি প্রকাশ করে গ্রোথ পার্টনার্স’র ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান বলেন, এই অর্জন আমাদের পুরো টিমের সম্মিলিত জয়। জাপানের মতো একটি উচ্চ প্রতিযোগিতামূলক, মেধাভিত্তিক এবং গুণমান-সচেতন বাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশিদের সক্ষমতা ও উদ্ভাবনী ক্ষমতাকে আরো শক্তভাবে তুলে ধরা।

বড় মাপের এই আয়োজনের পেছনে ছিল জাপানের অর্থনৈতিক, প্রশাসনিক ও ব্যাংকিং খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতা। ইভেন্টটির সহযোগী হিসেবে যুক্ত ছিল কান্টো ব্যুরো অব ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি; সাইতামা প্রিফেকচার এবং সাইতামা সিটি। আর্থিক খাতে যুক্ত ছিল জাপান ফাইন্যান্স করপোরেশন, সাইতামা রেজোনা ব্যাংক, মুসাশিনো ব্যাংকসহ প্রধান কয়েকটি শীর্ষ ব্যাংক। এ ছাড়া বাণিজ্যিক সংগঠন হিসেবে ছিল জাপান নিউ বিজনেস কাউন্সিল ফেডারেশন এবং সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফেডারেশন। জাপানের নীতি-নির্ধারক ও প্রধান প্রধান ব্যাংকিং খাতের এমন প্রত্যক্ষ সমর্থনের কারণে এই অ্যাওয়ার্ডকে জাপানি করপোরেট ও স্টার্টআপ অঙ্গনে অত্যন্ত প্রভাবশালী এবং সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়।

মাহমুদ হাসানের এই অভাবনীয় সাফল্য জাপানের মূলধারার গণমাধ্যমেও বেশ আলোড়ন তৈরি করেছে। ইভেন্টটি জাপানের প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য সাইতামা শিম্বুন’ এবং ‘ওমিয়া ইকোনমিক নিউজ’-এ বিশেষভাবে ফিচারড হয়েছে। এ ছাড়াও জনপ্রিয় নিউজ পোর্টাল ‘ইয়াহু নিউজ’-এ খবরটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।

পাশাপাশি, এই উদ্ভাবনী বিজনেস ধারণার প্রচারণায় মাহমুদ হাসান জাপানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জে:কম-এর ‘জিমোতো টপিকস প্লাস’ টকশোতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন। অনুষ্ঠানটি সাইতামা, সেন্দাই এবং গুনমা অঞ্চলে এক সপ্তাহ ধরে প্রতিদিন দুইবার করে সম্প্রচার করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিচারকমণ্ডলী গ্রোথ পার্টনার্স’র আন্তর্জাতিক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির মাধ্যমে মানবসম্পদ, আইটি ও ব্যবসায়ের মেলবন্ধন ঘটানোর চমৎকার কৌশলের ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জাপানের মূলধারার ব্যবসায়িক অঙ্গনে বাংলাদেশের এই গৌরবময় প্রতিনিধিত্ব নতুন প্রজন্মের প্রবাসী ও দেশীয় তরুণ উদ্যোক্তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

অনলাইন ডেস্ক
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার
ছবি: কালের কণ্ঠ

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার। 

মঙ্গলবার থেকে নতুন এ নোট প্রচলনে আনা হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের এই ৫ টাকার নোট মুদ্রণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি সরবরাহ করা হবে।

নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার×৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। এ ছাড়া মাঝখানে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ সংবলিত জলছাপ, যার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে।

নোটের বাম পাশে ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা সংযুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্ট দেখা যাবে। এ ছাড়া সম্মুখভাগের নিচের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ লেখা মুদ্রিত রয়েছে।

নতুন ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।