• ই-পেপার

চোটে ছিটকে গেলেন বেন স্টোকস

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, এবার ‘চোটে’ অভিজ্ঞ ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, এবার ‘চোটে’ অভিজ্ঞ ডিফেন্ডার
আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা। ছবি : সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নতুন দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনাকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন আকুনা। তবে ম্যাচ চলাকালে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করলে তাকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়।

জানা গেছে, একই হ্যামস্ট্রিংয়ে আগেও ফিটনেস সমস্যায় ভুগেছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ফলে বিশ্বকাপের আগে তার চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টিনা শিবিরে।

এরই মধ্যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির স্কোয়াড ঘোষণার সময়ও ঘনিয়ে এসেছে। বৃহস্পতিবার কিংবা শুক্রবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে তার।

আকুনার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ডিফেন্সে চোটের তালিকা দীর্ঘ হওয়ায় পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছেই।

এদিকে চোটে ভুগছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, গঞ্জালো মন্তিয়েল ও লিওনেল মেসিও। যদিও এখন পর্যন্ত তাদের কেউই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি।

যদিও জানা গেছে, ক্লান্তির কারণে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। পরে জানা যায়, সেটি ছিল সতর্কতামূলক সিদ্ধান্ত। অন্যদিকে গোলরক্ষক মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন। এ ছাড়া রোমেরো ও মন্তিয়েলের ফিটনেস নিয়েও নজর রাখছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

ম্যাচ চলাকালে হৃদরোগে প্রাণ গেল ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক
ম্যাচ চলাকালে হৃদরোগে প্রাণ গেল ক্রিকেটারের
সংগৃহীত ছবি

ভারতের ঘরোয়া ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ খেলতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক কর্ণাটক ক্রিকেটার এস এল অক্ষয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

গতকাল (রবিবার) বেঙ্গালুরুর কেআর পুরম এলাকায় একটি তৃতীয় বিভাগ ক্রিকেট ম্যাচ খেলছিলেন অক্ষয়। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকের ব্যথার অভিযোগ করেন তিনি। পরে দ্রুত তাকে কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শিবমোগার বাসিন্দা অক্ষয় একসময় কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন। এছাড়া তিনি কর্ণাটক প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছিলেন।

এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েমন জানিয়েছে, খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন অক্ষয়। তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

মেসির চোট নিয়ে যা বললেন মায়ামি কোচ

ক্রীড়া ডেস্ক
মেসির চোট নিয়ে যা বললেন মায়ামি কোচ
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া দুশ্চিন্তা কিছুটা কমিয়েছে ইন্টার মায়ামি শিবির। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও গুরুতর কোনো চোট পাননি আর্জেন্টাইন মহাতারকা—এমনটাই জানিয়েছেন মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস।

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। তখন তাকে পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিশ্বকাপের আগে উদ্বেগ ছড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোয়োস জানান, বিষয়টি বড় কোনো ইনজুরি নয়।

তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট হাতে পাইনি। তবে লিও (মেসি) ক্লান্ত ছিলেন এবং কিছুটা অবসন্ন অনুভব করছিলেন। সেই কারণেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলও জানিয়েছিলেন, মেসি মূলত সতর্কতার অংশ হিসেবেই বদলি হওয়ার সিদ্ধান্ত নেন। তার পেশিতে ক্লান্তি ছিল, তবে বড় ধরনের কোনো চোট নয়।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন মেসি। আর তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ করেন হ্যাটট্রিক।

বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তাই মেসির ফিটনেস নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, মায়ামি কোচের বক্তব্যে তা অনেকটাই কমেছে।

বিশ্বকাপের বড় তিন দাবিদারের নাম বললেন স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের বড় তিন দাবিদারের নাম বললেন স্পেন কোচ
ফাইল ছবি

আর খুব বেশি দেরি নেই। কয়েক সপ্তাহ পরই পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ টুর্নামেন্টের জন্য তাদের দল ঘোষণা করেছে। আর এই সপ্তাহেই ২৬ সদস্যের দল ঘোষণা করবে স্পেন।

বিশ্বকাপের দল ঘোষণার আগে আত্মবিশ্বাসী সুরেই কথা বললেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্পেনও। তবে ফেবারিট তকমা পেলেও সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, যদিও আমরা ফেবারিটদের মধ্যে আছি। আমাদের মাটিতে পা রেখেই এগোতে হবে। আমি এটা বলতে ভয় পাই না যে আমরা ফেবারিট। তবে ইংল্যান্ড ও ফ্রান্সও সমানভাবে ফেবারিট।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্পেন। দীর্ঘ সময় পর এবার আবারও বিশ্বসেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছে লা রোহা।

স্পেন কোচ আরো জানিয়েছেন, বর্তমান দলে ক্লাবভিত্তিক কোনো বিভাজন নেই। জাতীয় দলের হয়ে সবাই একসঙ্গেই লড়াই করছে।

দে লা ফুয়েন্তের ভাষায়, ‘এখানে কোনো ক্লাবের খেলোয়াড় নেই, এখানে সবাই জাতীয় দলের খেলোয়াড়। মানসিকতাও আলাদা। আমরা সবকিছু ভুলে গিয়ে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

স্কোয়াড ঘোষণার আগেই নিশ্চিত, দলে থাকছেন লামিনে ইয়ামাল। যদিও কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার এই তরুণ তারকা। এ ছাড়া সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গাভিরও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত।

চোটে ছিটকে গেলেন বেন স্টোকস | কালের কণ্ঠ