• ই-পেপার

কাতারে ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে : রবার্তো মার্টিনেজ

ভারতের নতুন অধিনায়ক বাছাই নিয়ে কোচ-নির্বাচকের দ্বন্দ্ব!

ক্রীড়া ডেস্ক
ভারতের নতুন অধিনায়ক বাছাই নিয়ে কোচ-নির্বাচকের দ্বন্দ্ব!
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (বাঁয়ে) ও প্রধান নির্বাচক অজিত আগরকার। ছবি: সংগৃহীত

ভারত টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচনকে কেন্দ্র করে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের মধ্যে মতবিরোধের খবর ক্রিকেট বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অথচ সেই সূর্যকুমারের অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সূর্যকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে দুটি কারণ সামনে এসেছে—(১) ব্যাট হাতে সাম্প্রতিক বাজে ফর্ম। বিশেষ করে সদ্য সমাপ্ত আইপিএলে ১৩ ইনিংসে ২০.৭৬ গড়ে ২৭০ রান মোটেও আহামরি কিছু নয়। (২) বয়সজনিত। আগামী সেপ্টেম্বরে তার বয়স ৩৬ বছর পূর্ণ হবে। 

সূর্যকুমারের এই শূন্য পদে কাকে বসানো হবে, তা নিয়েই গম্ভীর ও আগরকারের মধ্যে লেগেছে দ্বন্দ্ব।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে গম্ভীরের পছন্দ সঞ্জু স্যামসন। গম্ভীরের যুক্তি, আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসাবে দারুণ অভিজ্ঞতা আছে এবং দলের সিনিয়র ক্রিকেটার হিসেবেও তার গ্রহণযোগ্যতা আছে।

কিন্তু অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মতে, স্যামসনের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব আছে। তাই দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসাবে তাকে বিবেচনায় নেওয়া উচিত হবে না। 

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে আগরকারের প্রথম পছন্দ শ্রেয়াস আইয়ার। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একই বছর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের কথা মাথায় রেখে আইয়ারকে তৈরি করতে চান আগরকার।

এ ক্ষেত্রে নির্বাচক কমিটির যুক্তি, আইপিএলে আইয়ারের অধিনায়কত্বের রেকর্ড চমৎকার। ২০২৪ সালে আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই দলের পরামর্শক ছিলেন গম্ভীর।

২০২৫ আইপিএলেও পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন আইয়ার। এ বছর পাঞ্জাব পয়েন্ট তালিকার পাঁচে থেকে আইপিএল শেষ করলেও ব্যাট হাতে আইয়ার ছিলেন দুর্দান্ত ফর্মে। ১৪ ম্যাচে ১৬৮.৮১ স্ট্রাইক রেটে করেন ৪৯৮ রান। 

কিন্তু ক্রিকেটীয় চিন্তাভাবনা কিংবা মাঠের কৌশলগত দিক থেকে আইয়ারের চেয়ে স্যামসনকেই বেশি কার্যকর মনে করছেন গম্ভীর।

আলোচনায় আছে আরো তিনটি নাম—ঈশান কিষান, তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল। 

তবে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচক কমিটির অনড় অবস্থানের কারণে আইয়ারকেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক করা হতে পারে। সহ-অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে তিলক ভার্মাকে। 

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঠিক করতে আগামী শনিবার মুম্বাইয়ে বৈঠকে বসবেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা।

শুরু করতে অধীর আগ্রহে আছি : নিকো পাজ

ক্রীড়া ডেস্ক
শুরু করতে অধীর আগ্রহে আছি : নিকো পাজ
ছবি : মুন্দো আলবিসেলেস্তে

নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল এবং নিকো পাজ সবাই আর্জেন্টিনা জাতীয় দল থেকে আলাদাভাবে অনুশীলন করেছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো রকম রিস্ক নিতে চান না কোচ লিওনেল স্কালোনি।

মলিনা, মন্তিয়েল এবং পাজ সবাই চোট থেকে সেরে উঠছেন বলে জানা গেছে। 

আর্জেন্টাইন তারকা নিকো পাজ ইনস্টাগ্রামে তার চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে লিখেছেন, ‘সুস্থ হওয়ার শেষ দিনগুলো। শুরু করার জন্য অধীর আগ্রহে আছি।’

আর্জেন্টিনা জাতীয় দল আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

গ্যাস্টন এডুলের তথ্য অনুযায়ী, কোচিং স্টাফ পাজের ওপর কড়া নজর রাখছেন এবং অনুশীলনে  সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ

ক্রীড়া ডেস্ক
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
ছবি : এআই

ফুটবল বিশ্বকাপের দামামার মাঝে ব্যাট-বলের লড়াইয়ে মাতবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আতিথেয়তা নেবে অজিরা।

দ্বিপক্ষীয় সিরিজকে সামনে রেখেই আজ টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় টিকিট কেটে চার-ছক্কা আর উইকেট পড়ার সাক্ষী হতে পারবেন দর্শক-সমর্থকরা। এ জন্য কাটতে হবে মিরপুরের পূর্ব গ্যালারির টিকিট।

৪০০ টাকায় খেলা দেখা যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারিতে বসে। দুই শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে তিনটি জায়গার। সেসব হচ্ছে—আন্তর্জাতিক গ্যালারি উত্তর-দক্ষিণ আর লাউঞ্জ দক্ষিণ। সর্বোচ্চ ২৫০০ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের।

তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। প্রথম ওয়ানডে ফুটবল বিশ্বকাপ শুরুর ২ দিন আগে, ৯ জুন। বিপরীতে ১১ ও ১৪ জুন হবে বাকি দুই ম্যাচ। সব ম্যাচ মিরপুরে। বিপরীতে ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। বাকি ম্যাচ ১৯ ও ২১ জুন।

শতভাগ ফিট হওয়ার পথে মলিনা-মন্তিয়েল

ক্রীড়া ডেস্ক
শতভাগ ফিট হওয়ার পথে মলিনা-মন্তিয়েল
সংগৃহীত ছবি

বিশ্বকাপের আর কয়েকদিন বাকি। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের ইনজুরি ও ফিটনেস সমস্যা রয়েছে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের। এতে দল নিয়ে প্রীতি ম্যাচ দুটোয় পরীক্ষা-নিরীক্ষা চালাবেন কোচ লিওনেল স্কালানি।

এরই মধ্যে আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে কাজ করেছে কোচ। শুরু একাদশে বেশ কিছু পরিবর্তন থাকবে বলে জানা গেছে।

এদিকে চোট কাটিয়ে শতভাগ ফিটের দিকে রয়েছে ফুলব্যাক নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল। কানসাস সিটির ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ আর্জেন্টিনা জাতীয় দল থেকে আলাদাভাবে ঘাম ঝরিয়েছে এই দুই ফুলব্যাক। মেডিক্যাল টিম ও কোচিং স্টাফরা নিবিড় পর্যক্ষেণে রেখেছেন তাদের।

ক্রীড়া সাংবাদিক এবং ধারাভাষ্যকার হার্নান কাস্তিলো জানিয়েছেন, মলিনা এবং মন্তিয়েলের অবস্থার উন্নতি হচ্ছে। আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের পর আরেক ইনজুরিগ্রস্ত ইউঙ্গার নিকো পাজকে মাঠে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে।

কাতারে ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে : রবার্তো মার্টিনেজ | কালের কণ্ঠ