• ই-পেপার

নভেম্বরের সেরা হতে পারলেন না নাহিদা

শুধু মেসিকে নয়, আর্জেন্টিনাকেই থামানোর পরিকল্পনা ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
শুধু মেসিকে নয়, আর্জেন্টিনাকেই থামানোর পরিকল্পনা ইংল্যান্ডের
আলাদা করে মেসিকে নিয়ে কোনো পরিকল্পনা নাই বলে জানান পিকফোর্ড (বাঁয়ে)। ছবি : রয়টার্স

ফুটবল ইতিহাসে একবারই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তার বয়স দাঁড়িয়েছে ৬০ বছর। ১৯৬৬ বিশ্বকাপের পর আর কখনো সোনালি ট্রফিটা স্পর্শ করার সুযোগ পায়নি ‘থ্রি লায়ন্সরা’। 

দীর্ঘ প্রতীক্ষা কাটানোর সুযোগ এবার পাচ্ছে। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে দুটি বাঁধা পেরোতে হবে ইংল্যান্ডকে। প্রথম বাঁধা আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে আগামীকাল সেমিফাইনাল খেলবে তারা।

ইংল্যান্ডের মতো দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনাও। লিওনেল মেসি আবার দলটির প্রাণভোমরা। ক্যারিয়ারের সায়াহ্নেও যিনি অবিশ্বাস্য ছন্দে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বর্তমানে ৮ গোল নিয়ে তালিকার চূড়ায় আছেন আর্জেন্টিনার অধিনায়ক। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের পারফরম্যান্স তাই স্বাভাবিকভাবেই চিন্তার কারণ ইংল্যান্ডের।

 

নিজের দিনে কী করতে পারেন মেসি তা গত দুই দশক ধরেই বিশ্বকে দেখিয়ে আসছেন তিনি। সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই প্রতিপক্ষকে প্রশ্ন শুনতে হয় আর্জেন্টিনার প্লে মেকারকে থামাতে আলাদা করে কোনো পরিকল্পনা আছে কিনা। সেই পুরোনো প্রশ্নটাই এবার করা হয়েছে জর্ডান পিকফোর্ডকে। ইংল্যান্ডের গোলরক্ষক জানিয়েছেন, মেসি নন, আর্জেন্টিনা দলকে নিয়েই ভাবছে তারা।

মেসিকে থামানোর শেষ প্রহরী পিকফোর্ড বলেছেন, ‘মেসিকে নিয়ে সবাই কথা বলবে। কারণ সে খেলাটির সর্বকালের সেরাদের একজন। আমাদের স্কোয়াডের যে সামর্থ্য এবং প্রতিভা আছে তা ভুলে গেলে চলবে না। আক্রমণ, রক্ষণভাগসহ সব পজিশনে ঐক্যবদ্ধ আছি।’

মেসি ছাড়াও আর্জেন্টিনার দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছেন জানিয়ে পিকফোর্ড বলেছেন, ‘শুধু মেসিকে নিয়ে আমাদের ভাবলে চলবে না। তাদের আরও ভালো খেলোয়াড় আছে। সঙ্গে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। তারা দারুণ দল হলেও আমাদের আক্রমণভাগও বেশি শক্তিশালী এবং আমাদের রক্ষণ ভাঙা সহজ নয়। আমাদের দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া এবং জয়ের মানসিকতা আছে। আর এটাই একটি দলকে আলাদা করে তোলে।’ 

মাঠের লড়াইয়ের আগে ফ্রান্স-স্পেনের ‘বাগযুদ্ধ’

ক্রীড়া ডেস্ক
মাঠের লড়াইয়ের আগে ফ্রান্স-স্পেনের ‘বাগযুদ্ধ’
আজ রাতে সেমিফাইনালে একে-অপরের মুখোমুখি হওয়ার আগে শেষ প্রস্তুতি সারছেন রাবিও-ইয়ামাল (ডানে)। ছবি : রয়টার্স

লড়াইয়ে নামার আগেই মাঠ গরম। এই মাঠ অবশ্য আসল নয় বাইরের। ডালাসে সেমিফাইনাল খেলতে নামার আগে কথার লড়াই চলছে ফ্রান্স-স্পেনের। যেন বল দখলের মতোই কথাতেও কেউ কাউকে ছাড় দিতে চায় না।

ফ্রান্সের বিপক্ষে স্পেন সেমিফাইনাল খেলবে কিনা তা নিশ্চিত হওয়ার আগেই দুইবারের বিশ্বকাপজয়ীদের নিয়ে এক মন্তব্য করেছিলেন লামিনে ইয়ামাল। স্পেন প্লে মেকার বলেছিলেন, ‘ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। ওদের উচিত আমাদের ভয় পাওয়া।’

 

আজ রাতে ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন ইয়ামাল। তিনি বলেছেন, ‘আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছিলাম, ভয় পাই না। আমরা ইউরোপ চ্যাম্পিয়ন। আর এটা ফুটবল খেলা।’

বিপরীতে ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও জানিয়েছেন, তারাও কাউকে ভয় পায় না। পিএসজির ৩১ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘সবকিছু খুব ভালো চলছে। আমরা সম্ভাব্য সেরা অবস্থায় এই ম্যাচে নামছি। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর আমরা কাউকেই ভয় পাই না।’

 

ইয়ামালকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন রাবিও। তিনি বলেছেন, ‘না, ইয়ামালকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই আমাদের। একক খেলোয়াড় নয়, স্পেনকে নিয়েই ভাবছি। জানি, তারা বেশ ভয়ংকর দল। তার সঙ্গে অন্যরাও আছে। তাদের বল দখলে রাখার ক্ষমতা, ছোট ছোট জায়গায় আক্রমণ করা এবং আক্রমণভাগের সমন্বয় দারুণ। তাই আমাদের মনোযোগ পুরো দলের দিকেই।’

ডিভি লটারি জিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো মানুষটাই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের রেফারি

ক্রীড়া ডেস্ক
ডিভি লটারি জিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো মানুষটাই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের রেফারি
ইংল্যান্ড-আর্জেন্টিনার সেমিফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ইসমায়েল। ছবি : রয়টার্স

বিশ্বকাপে অনেক স্মরণীয় মুহূর্তের দেখা মিলেছে। ক্যারিয়ারের সায়াহ্নেও লিওনেল মেসির ম্যাজিক, ক্রিস্টিয়ানো রোনালদো-নেইমারদের কান্নাভেজা চোখে বিদায়। কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ডদের গতির সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স। সঙ্গে ‘নিঃসঙ্গ শেরপা’খ্যাত গোলরক্ষকদের অবিশ্বাস্য বীরত্ব।

তবে এবারের বিশ্বকাপকে যেন সব কিছু ছাপিয়ে গেছে ‘রেফারিং বিতর্ক’। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করা রেফারিদের সিদ্ধান্তগুলো নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে। তাই তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ আসলেই দৃষ্টি থাকে কে পাচ্ছেন বাঁশির দায়িত্ব। 

আগামীকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিতে কে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ম অনুযায়ী একদিন আগে জানিয়েছে ফিফা। আটলান্টায় ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাত।

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন ইসমায়েল। যুক্তরাষ্ট্রের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করবেন। ইসমায়েল সহকারী হিসেবে পাচ্ছেন দুই স্বদেশি রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনসন। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি দানিয়েল বিনদোনি।

ইসমায়েল যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও জন্ম মরক্কোয়। ২০০১ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে যুক্তরাষ্ট্রে যান তিনি। তখন তার বয়স ছিল ১৮ বছর। ২০০৬ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে অস্টিনে বসবাস করছেন।

 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ পরিচালনা করেছেন ৪৪ বছর বয়সী ইসমায়েল। শুরুটা হয়েছিল নেদারল্যান্ডস-জাপানের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। ফিরতি ম্যাচও ছিল গ্রুপ পর্বের। তবে এবার প্রতিপক্ষ ছিল উরুগুয়ে-স্পেন। আর শেষ ম্যাচ ছিল শেষ ষোলোর। মেটলাইফ স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল ব্রাজিল-নরওয়ে। সব মিলিয়ে ৮ হলুদ কার্ড এবং ১ লাল কার্ড দেখিয়েছেন তিনি। 

রেফারিং ক্যারিয়ার বেশ দীর্ঘ ইসমায়েলের। ২০১২ সাল থেকে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন তিনি। ২০২২ এমএলএস কাপের ফাইনালের দায়িত্বও পালন করার অভিজ্ঞতা আছে তার। সঙ্গে এ বছরই হওয়া ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বাঁশিও তার হাতেই ছিল। মাঠে স্বচ্ছ ও নিরপেক্ষতার পরিচয় দেওয়ায় এমএলএসের বর্ষসেরা রেফারি হয়েছেন দুইবার। 

তবে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা পান ২০১৬ সালে। ২০২২ সালে প্রথমবার বিশ্বকাপের দায়িত্ব পালন করেন। কাতার বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হওয়া ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচে চতুর্থ রেফারি ছিলেন তিনি।

কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা

ক্রীড়া ডেস্ক
কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা
অনুশীলনের সময় ফ্রেমবন্দি মেসিরা। ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরুর পর থেকেই কানসাস সিটিকে ‘ঘর’ বানিয়েছে আর্জেন্টিনা। নিজেদের ‘বেইজ ক্যাম্প’ বানিয়ে এখানেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছেন লিওনেল মেসিরা। সেই ‘বেইজ ক্যাম্পে’ সময় ফুরিয়ে এসেছে তাদের।

বিদায়বেলা তাই কানসাসকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্টে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষদিন। সব কিছুর জন্য ধন্যবাদ!’

বিশ্বকাপে নিজেদের আর দুই ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার। তার শুরুটা হবে আগামীকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হতেই আজ আটলান্টার উদ্দেশে রওনা দেয় আর্জেন্টিনা। এখানেই শেষ চারের ম্যাচটি হবে। ইতিমধ্যে আটলান্টায় পৌঁছেছেও তারা।  ইংল্যান্ডকে হারাতে পারলে তাদের পরবর্তী গন্তব্য হবে ফাইনালের ভেন্যু নিউ ইয়র্ক/নিউ জার্সিতে।

 

 

বিপরীতে ইংল্যান্ডের কাছে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মায়ামিতে যেতে হবে আর্জেন্টিনাকে। তাই কানসাস সিটিতে আর কখনোই ফেরা হবে না তিনবারের বিশ্বকাপজয়ীদের।

কানসাসে শেষ দিন হওয়ায় বিশেষ এক পার্টির আয়োজন করে আর্জেন্টিনা। দিনটাকে স্মরণীয় করে রাখতে ‘বিদায়ি বারবিকিউ পার্টির’ আয়োজন করে।

নভেম্বরের সেরা হতে পারলেন না নাহিদা | কালের কণ্ঠ