• ই-পেপার

সুজনের প্রতিদ্বন্দ্বী হলেন মুশফিকদের গুরু নাজমুল

২য় সেমিফাইনাল

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন
স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থক। ছবি: সংগৃহীত

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর কয়েক মিনিট পরেই শুরু ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ১৯৬৬-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আর্জেন্টিনা দল একটি পরিবর্তন এসেছে। রদ্রিগো দি পলের জায়গায় খেলছেন জুলিয়ানো সিমিওনে। 

ইংল্যান্ড দলে তিনটি বদল এনেছেন কোচ টমাস টুখেল। এজরি কনসা, নিকো ও’রাইলি ও ননি মাদুয়েকের জায়গায় একাদশে ঢুকেছেন রিস জেমস, জেড স্পেন্স ও মরগান রজার্স।

আর্জেন্টিনার একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

ইংল্যান্ডের একাদশ 

জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোন্স, মার্ক গেহি, জেড স্পেন্স, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন।

ওয়েস্ট ইন্ডিজকে ১৫৮ কোটি টাকা ঋণ দিচ্ছে আইসিসি

ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজকে ১৫৮ কোটি টাকা ঋণ দিচ্ছে আইসিসি
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: এএফপি

কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এবার তাদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ক্রিকেট বিষয়ক একাধিক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে আইসিসি; যা বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি টাকা। 

সিডব্লিউআই বেশ কিছুদিন ধরে আইসিসির কাছে সহায়তা চেয়ে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সাবেক ক্রিকেটাররাও প্রকাশ্যে মত দিয়েছেন। 

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আগের বছরের ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার নিট মুনাফার বিপরীতে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার নিট লোকসান করেছে।

এদিকে, ২০২৬ অর্থচক্রে আরো ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার লোকসানের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আর্থিক ঘাটতি মোকাবিলায় আইসিসি কাছ থেকে ঋণ এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণসুবিধা নেওয়ার পরিকল্পনার কথা সিডব্লিউআই তাদের আর্থিক বিবরণীতেই উল্লেখ করেছিল। সেই পরিকল্পনাই এখন বাস্তবে রূপ নিতে চলেছে।

এর আগে ২০১২ সালে জিম্বাবুয়ের সঙ্গে আইসিসির বিশেষ আর্থিক সহায়তা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

পরবর্তীতে ২০২০ সালে করোনা মহামারির সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছ থেকে ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৭ কোটি টাকা ঋণ নিয়েছিল সিডব্লিউআই। সেই ঋণ যথাসময়েই পরিশোধ করেছে তারা।

আইসিসির বড় পদে তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক
আইসিসির বড় পদে তামিম ইকবাল
আইসিসির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: এআই দিয়ে বানানো

বিসিবির নব-নির্বাচিত সভাপতি তামিম ইকবালকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আইসিসি। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নবগঠিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির প্রধানও করা হয়েছে তামিমকে। আজ বুধবার (১৫ জুলািই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই সিদ্ধান্তগুলো জানিয়েছে।

গত এপ্রিলে আমিনুর ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ তামিম ইকবালকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করেছিল। পরবর্তীতে গত জুনে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি।

এ মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভাতেও অংশ নেন তামিম। এবার আইসিসি তাকে বোর্ডের পূর্ণ সদস্য ও পরিচালক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপক প্রসার ও এর প্রভাব তদারকি করতে নতুন দুটি সাব-কমিটি গঠন করেছে আইসিসি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। এই কমিটিতে তার অধীনে কাজ করবেন বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী তিন বোর্ডের শীর্ষ কর্মকর্তা ভারতের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ডের রিচার্ড গুল্ড ও অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ্ এ ছাড়াও নামিবিয়ার প্রতিনিধি রুডি ফন বুরেন এই কমিটিতে থাকছেন।

অন্যদিকে, আইসিসির দ্বিতীয় সাব-কমিটি গভার্ন্যান্স রিভিউ কমিটির প্রধান করা হয়েছে ভারতের দেবজিৎ সাইকিয়াকে। তার সঙ্গে এই কমিটিতে আছেন দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মোসাজে এবং আইসিসির স্বতন্ত্র পরিচালক ডক্টর রস রিবাজ।

ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
অনুশীলনে মেসিরা। ছবি : রয়টার্স

সোনালি ট্রফিটা ধরে রাখার সুযোগ পেতে হলে আজ জিততেই হবে আর্জেন্টিনাকে। এর বিকল্প নেই। সেমিফাইনাল-ভাগ্যটা অবশ্য তাদের পক্ষেই আছে। ৫ বার শেষ চারে খেলে কখনো হার দেখতে হয়নি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এবার ষষ্ঠবারের মতো সেমিফাইনাল খেলবে। আটলান্টায় আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপজয়ীদের শক্তিমত্তা বিশ্লেষণ করেই আজ নিজেদের একাদশ সাজাতে চান কোচ লিওনেল স্কালোনি। ফাইনালে ওঠার ম্যাচে তাই একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

একাদশ পরিবর্তনের বিষয়ে ২০২২ বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেছেন, ‘প্রতিপক্ষকে মাথায় রেখেই একাদশে আমরা কিছু পরিবর্তন আনতে পারি। তবে মাঠে সেরা দল নামানোই আমাদের মূল ভাবনা। ছেলেরাও দুর্দান্ত ছন্দে আছে।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, দুটি পজিশনে পরিবর্তন আসতে পারে। রক্ষণে নাহুয়েল মলিনার জায়গায় দেখা যেতে পারে গঞ্জালো মন্তিয়েল। আর মিডফিল্ডে রদ্রিগো ডি পলের জায়গায় নিকো গঞ্জালেস।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। 

সুজনের প্রতিদ্বন্দ্বী হলেন মুশফিকদের গুরু নাজমুল | কালের কণ্ঠ