• ই-পেপার

এবার ব্যাটিং নিল অস্ট্রেলিয়া

ইংল্যান্ড দলে বিভেদের গুঞ্জন উড়িয়ে দিলেন হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড দলে বিভেদের গুঞ্জন উড়িয়ে দিলেন হ্যারি কেইন

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ড শিবিরে বিভেদের গুঞ্জন। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয়ের পর কোচ টমাস টুখেল এবং মিডফিল্ডার জুড বেলিংহামের মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়। তবে সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, দলের ভেতর যেকোনো ধরনের বিভেদ নেই।

টুখেল ম্যাচ শেষে দলের খেলার সমালোচনা করে বলেছিলেন যে তারা ‘ভাগ্যবান’ ছিল। অন্যদিকে, প্রতিকূল পরিবেশে জোড়া গোল করা বেলিংহাম ম্যাচ শেষের মাত্র ৫ মিনিটের মাথায় এক সাক্ষাৎকারে কোচের এই সমালোচনার জবাবে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। গণমাধ্যম এটিকে দলের অভ্যন্তরীণ বিভেদ হিসেবে প্রচার করতে শুরু করলে অধিনায়ক হ্যারি কেইন বেলিংহামের পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।

কেইন বলেন, ম্যাচ শেষের মাত্র ৫ মিনিট পর যখন কাউকে প্রশ্ন করা হয়, তখন সে জানতও না কোচ ঠিক কী বলেছেন। এমন পরিস্থিতিতে আপনারা জুডের কাছ থেকে কী শুনতে চান?

বাইরে থেকে দলে বিভেদ তৈরি করাটা খুব সহজ। বড় টুর্নামেন্টগুলোতে এটা যেন অভ্যাসে পরিণত হয়েছে বলে যোগ করেন তিনি।

‘বাস্তব পরিস্থিতি এর সম্পূর্ণ বিপরীত। খেলোয়াড়, কোচ এবং স্টাফদের মধ্যকার অটুট ঐক্যের কারণেই আমরা আজ সেমিফাইনালে পৌঁছাতে পেরেছি’ বলেন এই তারকা স্ট্রাইকার।

এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ আখ্যা ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকদের

ক্রীড়া ডেস্ক
এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ আখ্যা ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকদের

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে উভয়পক্ষের সমর্থকদের চলছে কথার লড়াই। চলমান এই লড়াইয়ে ঘি ঢেলে দিল ব্রিটিশ গণমাধ্যম। ম্যাচটিতে রেফারির দায়িত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাতকে নিয়ে তুলেছেন গুরুতর অভিযোগ। এই রেফারির অধীনে আর্জেন্টিনার শতভাগ জয়ের রেকর্ডের কারণেই তাকে ‘মেসির প্রিয় রেফারি’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকরা। এতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, সেমিফাইনালে দায়িত্ব পাওয়া মরক্কো বংশোদ্ভূত আমেরিকান এই রেফারির সঙ্গে মেসি ও আর্জেন্টিনার পূর্বপরিচয় ম্যাচ শুরুর আগে বিতর্ককে উসকে দিচ্ছে।

 

ব্রিটিশ জিবি নিউজের তথ্য অনুযায়ী, ইংলিশ কিছু সমর্থক এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ হিসেবে আখ্যা দিয়েছেন। কারণ তিনি আর্জেন্টিনা ও মেসির যে ম্যাচগুলো পরিচালনায় জড়িত ছিলেন। সেগুলোতে আর্জেন্টিনা ও মেসির জয়ের রেকর্ড শতভাগ।

কিন্তু এটি শুধু একটি পরিসংখ্যান হতে পারে, কোনো পক্ষপাতের প্রমাণ নয়। 

কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল জয়ে এলফাত চতুর্থ কর্মকর্তা ছিলেন। তিনি ক্লাব পর্যায়ে মেসির ম্যাচও পরিচালনা করেছেন। এর কোনোটিরই মানে এই নয় যে তিনি পক্ষপাতদুষ্ট। এর মানে হলো তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা যিনি তারকা-মহাতারকা খেলোয়াড় থাকা বেশ কিছু হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনা করেছেন।

ইংলিশদের এই সংশয় বিশেষভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। কারণ এই বিশ্বকাপে তারা এখন পর্যন্ত কোন ম্যাচে বাজে রেফারিংয়ের শিকার হয়নি। বরং তারা প্রতি ম্যাচেই রেফারির অনুকূল পেয়েছে। নাহলে নরওয়ের বিপক্ষে স্পাইডার ক্যামে বল বাধাগ্রস্ত হওয়ার পরও গোলটি বাতিল করা হয়নি।

 

তাছাড়া ১৯৬৬ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে জিওফ হার্স্টের বিতর্কিত গোলে একমাত্র শিরোপা ঘরে তুলেছিলো থ্রি-লায়ন্সরা। তাই এমন অতীতে নিজেদের পক্ষে যাওয়া বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে গর্ব করা ইংলিশ ভক্তদের মুখে এবার রেফারি ইসমাইল এলফাথকে নিয়ে অগ্রিম অভিযোগ করাটা মানায় না বলে মন্তব্য করেছে ক্রীড়া বিশ্লেষকরা।

লিওনেল মেসির উপস্থিতি, দলের দুর্দান্ত ফর্ম এবং ঐতিহাসিক জয় আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। কাজেই এই ম্যাচটি ইংল্যান্ডের বর্তমান প্রজন্মের ফুটবলার ও সমর্থকদের জন্য মানসিকভাবে সবচেয়ে বেশি চাপ এবং আবেগের।

এনজো ফার্নান্দেজকে চেলসিতে রাখতে চান জাবি আলোনসো

ক্রীড়া ডেস্ক
এনজো ফার্নান্দেজকে চেলসিতে রাখতে চান জাবি আলোনসো
ছবি : চেলসিএফসি

আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে চেলসিতেই রেখে দিতে চান নতুন ম্যানেজার জাবি আলোনসো। স্ট্যামফোর্ড ব্রিজে কোচ হিসেবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। 

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এর আগে খবর রটেছিল, ২৫ বছর বয়সী তারকার এজেন্ট এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার উপায় খুঁজছেন এবং রিয়াল মাদ্রিদ তার পছন্দের গন্তব্য। তবে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে এই মিডফিল্ডারকে দলে নেওয়ার আগ্রহের কথা অস্বীকার করেছে। খবর বিসিবি

চেলসি এই আর্জেন্টাইনকে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয়। তবে পরিস্থিতি বিবেচনা করে তারা এনজোর জন্য ১২০ মিলিয়ন পাউন্ডের একটি বিশাল প্রাইস ট্যাগ নির্ধারণ করে রেখেছে।

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন আর্লিং হালান্ডরা

ক্রীড়া ডেস্ক
দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন আর্লিং হালান্ডরা

বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্য পেয়েছে নরওয়ে ফুটবল দল। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল উঠে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। দেশের এমন সাফল্যে পর ফুটবরাররা দেশে পৌঁছালে বীরোচিত ও রাজকীয় সংবর্ধনা পান হালান্ড-ওডেগার্ডরা। রাস্তায় নেমে দলটিকে স্বাগত জানাতে জড়ো হন লক্ষাধিক সমর্থক।

দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিলেন রাজপরিবারের সদস্য এবং হাজারো সমর্থক। খবর ইএসপিএন

বিমান থেকে নামার সময় হালান্ডের হাতে একটি খালি বোতল ধরা স্টাফ করা  র‌্যাকুন দেখে হাসির রোল পড়ে যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

অসলোতে নরওয়ের রাজপরিবারের সদস্যরা সমর্থকদের সঙ্গে যোগ দেন বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ‘ভাইকিং রো’ উদ্যাপনে। যুবরাজ হাকোন ঢোল বাজিয়ে এই উদ্যাপনের নেতৃত্ব দেন। বিশ্বকাপে জয় পাওয়ার পর মার্টিন ওডেগার্ড ও হালান্ড যেভাবে এই উদ্যাপন করেছিলেন, সেটিই অনুসরণ করা হয়।

এ ছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে ধন্যবাদ জানান নরওয়ের ফুটবল ইতিহাসের স্মরণীয় এই অভিযানের জন্য।

মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জুড বেলিংহামের অতিরিক্ত সময়ের গোলে নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পায় ইংল্যান্ড।

এবার ব্যাটিং নিল অস্ট্রেলিয়া | কালের কণ্ঠ