• ই-পেপার

বলে স্যানিটাইজার লাগিয়ে অজি ক্রিকেটার নিষিদ্ধ

সেমিফাইনাল ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন ডেকলান রাইস

ক্রীড়া ডেস্ক
সেমিফাইনাল ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন ডেকলান রাইস
ছবি : মিরর

ইনজুরিতে জর্জরিত ইংল্যান্ড ফুটবল দল। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে চোট নিয়ে স্বস্তির খবর ইংলিশ শিবিরে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠে পাওয়া যাবে তারকা মিডফিল্ডার ডেকলান রাইসকে। সূত্রের বরাত দিয়ে এতথ্য প্রকাশ করেছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন

ইএসপিএনকে সূত্রটি জানিয়েছে,আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ডেকলান রাইস খেলার জন্য ফিট থাকবেন বলে ইংল্যান্ড আশাবাদী হচ্ছে।

আমরা যথেষ্ট সম্মান পেয়েছি : ইংল্যান্ডের গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক
আমরা যথেষ্ট সম্মান পেয়েছি : ইংল্যান্ডের গোলরক্ষক

বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু আজ। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল প্রথমবারের মতো সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। আগামীকাল বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালের ওঠার লড়াইয়ে মাঠে নামবে থ্রি-লায়ন্সরা। আর্জেন্টিনার বিপক্ষে সেমির হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ‘আত্মবিশ্বাসী’ ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিনি বলেছেন, ম্যাচের দিন ইংল্যান্ড দল মাথা ঠাণ্ডা রেখে খেলবে। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে তারা।

কানসাসে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এভারটন ও ইংল্যান্ডের এই গোলরক্ষক বলেন, ‘চলমান বিশ্বকাপে ইংল্যান্ড যেকোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চাপ সামলাতে সক্ষম হয়েছে।’ খবর ইএসপিএন

১৯৯৮ বিশ্বকাপে ডিয়েগো সিমেওনেকে ফাউলের অপরাধে ডেভিড বেকহ্যামের লাল কার্ড পাওয়ার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে পিকফোর্ড জানান, তারা একই ধরনের এমন ঘটনা এড়ানোর চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, ‘পুরো টুর্নামেন্টজুড়ে ইংল্যান্ডের খেলোয়াড়রা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়ায়নি। রেফারির সিদ্ধান্ত পক্ষে বা বিপক্ষে যেদিকেই যাক না কেন, আমরা মাথা ঠাণ্ডা রেখে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলে যাবে।’

‘আমি মনে করি, পুরো টুর্নামেন্টজুড়েই আমরা এই কাজটি (মাথা ঠাণ্ডা রাখা) করে এসেছি। মেক্সিকোর বিরুদ্ধে জ্যারেলে (কোয়ান্সার লাল কার্ড) ছাড়া আমাদের কোনো সাসপেনশন (সাময়িক বহিষ্কার) ছিল না। কোনো দ্বিতীয় হলুদ কার্ড বা এই জাতীয় কিছুও ছিল না’ বলে যোগ করেন তিনি।

আটলান্টায় সেমিফাইনাল ম্যাচের আগের দিন সবার মনোযোগের কেন্দ্রে থাকবেন লিওনেল মেসি। তবে এভারটনের এই গোলরক্ষক ইংল্যান্ডের তারকাদের প্রশংসাও করেছেন। 

তিনি বলেন, ‘সবাই মেসিকে নিয়েই কথা বলবে কারণ তিনি ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলার। তারা দারুণ দল হলেও আমাদের আক্রমণভাগও বেশি শক্তিশালী এবং আমাদের রক্ষণ ভাঙা সহজ নয়। আমাদের দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া এবং জয়ের মানসিকতা আছে। আর এটাই একটি দলকে আলাদা করে তোলে।’

‘আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এটি মূলত আমাদের বনাম তাদের লড়াই এবং শেষ পর্যন্ত কারা বিজয়ী হয়ে মাঠ ছাড়ে সেটাই দেখার বিষয়। আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত’ বলে যোগ করেন এই তারকা গোলরক্ষক।

দুই দলের মধ্যে জয়ী এক দল যুক্তরাষ্ট্রেরে নিউ জার্সিতে বাংলাদেশ সময় ২০ জুলাই বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স অথবা স্পেনের মুখোমুখি হবে।

সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে র্বতমান চ্যাম্পিয়নরা। হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে এক বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে উভয় দলের সমর্থকদের মধ্যে। ইতিমধ্যে আটলান্টায় পৌঁছে গেছে আলবেসিলেস্তরা। উঠেছে শহরটির হোটেল আটলান্টাতে। মেসি-আলভারেজদের দেখতে হোটেলে সামনে ভীড় জমিয়ে হাজারো সমর্থকরা। 

আটলান্টা নিউজ ফার্স্টের প্রতিবেদন অনুযায়ী, মেসিদের বহনকারী বাসটি হোটেলে পৌঁছানোর আগে পতাকা উড়িয়ে নানান স্লোগান ও গানে মাতিয়ে রেখেছে এলাকাটি। শহরজুড়ে দুই দেশের হাজার হাজার ফুটবল ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।  

হাই-ভোল্টেজ ম্যাচটি ঘিরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে ফুটবল প্রেমিদের মধ্যে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই বুধবার স্থানীয় সময় দুপুর ৩:০০ টায় (বাংলাদেশ সময় ১৬ জুলাই, বৃহস্পতিবার রাত ১:০০ টায়) আটলান্টা শহরে অবস্থিত বিখ্যাত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।

ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আমেরিকার অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত। 

ম্যাচটিকে কেন্দ্র করে আটলান্টায় টিকিটের চাহিদা এখন তুঙ্গে। রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২,৩০০ থেকে ২,৮০০ ডলার।

মাঠের একদম কাছাকাছি ভালো সিটের টিকিট ১৬,০০০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে ।

এক ঢিলে দুই পাখি মারতে পারবে কি স্পেন

ক্রীড়া ডেস্ক
এক ঢিলে দুই পাখি মারতে পারবে কি স্পেন
শেষ মুহূর্তের অনুশীলনে সতীর্থদের সঙ্গে লামিনে ইয়ামাল। ছবি : রয়টার্স

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। ২০১৪ বিশ্বকাপের পর আর কখনোই ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সুযোগ পায়নি ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ফিফার টুর্নামেন্টিতে না থাকলেও তারা প্রাসঙ্গিক।

সেই প্রাসঙ্গিকতার কারণ আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বাধিক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালির দখলে। এবার তাদের কীর্তিতে ভাগ বসানোর সুযোগ পাচ্ছে স্পেন। এর জন্য প্রয়োজন একটি জয়। 

আজ রাতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জিততে পারলে তাই এক ঢিলে দুই পাখি মারা সুযোগ পাবে স্পেন। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শের সঙ্গে কাক্ষ্খিত ফাইনালের টিকিট। বর্তমানে ৩৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটা নিজেদের দখলে রেখেছে ইতালি।

২০১৮ সালের ১ অক্টোবর থেকে শুরু করে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ইতালি। বিপরীতে ২০২৪ সালের ২৬ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে অপরাজিত স্পেন। ইতালির পাশে বসতে হলে আজ ফ্রান্সকে হারানোর বিকল্প নেই ২০১০ বিশ্বকাপজয়ীদের সামনে। আর সেটা করতে পারলে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ পাবে তারা। 

এর আগে ইতালির রেকর্ড স্পর্শ করার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ঘাড়ে নিশ্বাস ফেললেও ৪ বারের বিশ্বকাপজয়ীদের পাশে বসতে পারেনি আলবিসেলেস্তারা। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হয় লিওনেল মেসিদের।

বলে স্যানিটাইজার লাগিয়ে অজি ক্রিকেটার নিষিদ্ধ | কালের কণ্ঠ